

Buy উচ্চারণ প্রসঙ্গ Online in Bangladesh
লেখক: নরেন বিশ্বাস
- Author: নরেন বিশ্বাস
- Publisher: অনন্যা
- Isbn: 9844121124
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 5th Print, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
"উচ্চারণ প্রসঙ্গ" বইটির প্রসঙ্গ কথা থেকে নেয়াঃ বাক শিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাস বাংলা ভাষা ও সাহিত্যের ধ্যানী পুরুষ। আকস্মিকভাবে মৃত্যু অকালে তাঁর জীবন কেড়ে নিলেও এই সংক্ষিপ্ত জীবন-পরিসরে যে বিশাল কর্মযজ্ঞের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তা শুধু বিশাল নয়, বিস্ময়করও। কারণ, তিনি বাঙালী জাতির জীবন ও মননে যে আলাে জ্বালাবার ব্রত গ্রহণ করেছিলেন, তা ছিলাে সম্পূর্ণরূপে অভিনব এবং ব্যতিক্রমধর্মী। বিশেষত, প্রমিত বাংলা উচ্চারণ-নির্দেশনায় তার রচিত বাঙলা উচ্চারণ অভিধান’ এবং হাজার বছরের বাংলা গান ও কবিতা নিয়ে প্রকাশিত ‘ঐতিহ্যের অঙ্গীকার' শীর্ষক ক্যাসেটমালা এই জাতিকে যে নতুন দিকনির্দেশনা দিয়েছে, তা এক কথায় বিস্ময়কর। এ ছাড়াও অসংখ্য প্রবন্ধ, নাটক, বেশকিছু গল্প, কবিতাও তিনি রচনা করেছেন, যা বাঙালী জাতির অমূল্য সম্পদ বলেই সুদীর্ঘদিন বিবেচিত হবে বলে আমরা মনে করি। বাংলা উচ্চারণ বিষয়ক 'উচ্চারণ প্রসঙ্গ’ গ্রন্থটি ছােটদের উপযােগী করে লিখিত হবার পর বাংলা একাডেমীর ছােটদের পত্রিকা 'ধানশালিকের দেশ’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলাে। এটি ছােটদের জন্যে লিখিত হলেও যারা বাংলা ভাষা ও বাংলা শব্দের উচ্চারণ নিয়ে কাজ করেন, তাদের জন্যেও একটি অত্যন্ত প্রয়ােজনীয় গ্রন্থ বলে বিবেচিত হবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
excellent book.

Extraordinary, Fantastic, Mind blowing for Bengali pronunciation...
এক কথায় অসাধারণ একটি বই। বাঙালি জাতি হিসেবে আমাদের বাংলা উচ্চারণ শুদ্ধ করতে এই বইটি বেশ সহায়ক হবে। আমি একজন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র হওয়া সত্ত্বেও বাংলা বই পড়ি।
বাংলা উচ্চারণ শেখার জন্য উপযুক্ত বই।

অসাধারণ বই | বেশ উপকৃত হলাম ৷
প্রশ্ন ও উত্তর (Q/A)
available when?
Dear Customer, Sorry, it depends on the reprint by the publisher, So it cannot be said when it will be available. Thanks for your question.
available when?
Dear Customer, Sorry, it depends on the reprint by the publisher, So it cannot be said when it will be available. Thanks for your question.























