

Buy দেশ ভাবনা সভ্যতার অগ্রগতিতে পারিবারিক শিক্ষা Online in Bangladesh
লেখক: শবনম জাহান
- Author: শবনম জাহান
- Publisher: অতিক্রম
- Isbn: 9789845510332
- Number Of Pages: 74
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
“লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে।” একটা সময়ে আমাদের সমাজের নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির স্কুল-পড়–য়া ছেলেমেয়েদের কাছে খুব পরিচিত ছিল এই বাক্য দুইটি। পরিবারের ভাগ্য পরিবর্তন এবং সম্মানজনক স্ব”ছলতা আনয়নের অন্যতম একটি উপায় ছিল শিক্ষিত হওয়া। নিজ এলাকা, পাড়া-মহল্লায় সফল ব্যক্তি হিসেবে পরিচয় দেয়ার সুযোগ করে দিতো এই ‘শিক্ষিত’ তকমা। এই স্বাধীন বাংলাদেশের বয়স যতই বাড়তে থাকলো, সফল শিক্ষিত ব্যক্তির সংখ্যাও বাড়তে লাগলো হু হু করে। এই বিশাল মধ্যবিত্ত শ্রেণি অধ্যুষিত সমাজ ব্যবস্থায় ‘সফল’ হওয়ার যে প্রচলিত মানদন্ড আছে, তাতে মোটামুটি সবাই সম্পৃক্ত হওয়ার চেষ্টায় লিপ্ত। অথচ এই বিশাল মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সমাজে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেয়ে প্রচলিত সফল মানুষের কাতারে দাঁড়ানোই যৌক্তিক মনে করা হয়। বর্তমানে, ২০২০ সালে দাঁড়িয়ে একজন বাংলাদেশি নাগরিক সফলতার বিভিন্ন স্তরকে যেভাবে স্পর্শ করতে চায়, তা যদি পূর্ণবাক্যে লিখা যায়, বোধকরি খুব কম সংখ্যকই দ্বিমত পোষণ করবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার অনেক প্রিয় শবনম জাহানের দেশভাবনা একটি মৌলিক বিষয়ের গ্রন্থ যেটি গতানুগতিক বিষয়বস্তুর বাইরে। পড়তে একঘেয়েমি আসবেনা, ভালো লাগবে।

স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরেই বাঙালিরা জাতি হিসেবে তেমন উন্নতি করতে পারে নি।শিক্ষার হার বেড়েছে ঠিকই তবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষজন খুব কমই আছে।লেখিকা বইটিতে এসব বিষয় ফুটিয়ে তুলেছেন।আমাদের সমাজে বিভিন্ন রকমের সমস্যা বিরাজমান।সামাজিক বিভিন্ন সমস্যা,কুসংস্কার এখনও দেখা যায় আমাদের মধ্যে।এসব বিষয় যথাযথভাবে প্রতিকার না করলে এগুনো সম্ভব নয়।লেখিকা এসব বিষয় আলোচনা করেছেন এবং এখান থেকে বের হওয়ার উপায় নিয়ে কথা বলেছেন। বইটি সবার পড়া উচিৎ,চিন্তাভাবনায় পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে বইটির।























