দ্য ইউনিভার্স ইন আ নাটশেল
বই কালেকশন

Buy দ্য ইউনিভার্স ইন আ নাটশেল Online in Bangladesh

লেখক: Stephen Hawking

4.50
(23 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: স্টিফেন হকিং
  • Publisher: প্রথমা প্রকাশন
  • Isbn: 9789845250696
  • Number Of Pages: 251
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 430৳ 48010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"দ্য ইউনিভার্স ইন আ নাটশেল" বইয়ের ফ্ল্যাপের লেখা:দ্য ইউনিভার্স ইন আ নাটশেল,, এ বইয়ে মহাবিশ্বকে সংক্ষেপে বর্ণনা করেছেন। ব্যাখ্যা করেছেন এর পরতে পরতে লুকিয়ে থাকা রহস্যও। অপার মহাবিশ্বের বহুল আলোচিত মহাবিস্ফোরণ, কৃষ্ণগহ্বর, কৃষ্ষবস্তসহ নানা রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন তিনি। বইটির ভাষা সহজ। পাতায় পাতায় ব্যবহার করা হয়েছে ছবি। বইটি বিজ্ঞানের শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ দেবে, উপভোগ করতে পারবেন সাধারন পাঠকও।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(23 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
Nur Islam
Nur Islam ভেরিফাইড
07 Mar 2025

its awesome.Boi hisabe dam ta besi na....

Sheikh Saeem Ferdous
Sheikh Saeem Ferdous ভেরিফাইড
25 Aug 2024

Bangle writing skills is not upto the mark.

Md Samiul Islam
Md Samiul Islam ভেরিফাইড
15 Apr 2024

#বই_রিভিউ বইঃ দ্যা ইউনিভার্স ইন আ নাটশেল লেখকঃ Stephen Hawking অনুবাদকঃ Abul Bashar রেটিংঃ 3π/10 প্রকৃতি নিয়ে প্রশ্ন করতে হলে আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনি সেই প্রশ্নটি করতে পারবেন কিনা! আপনি খুব সহজেই প্রশ্ন করতেই পারেন time travel করা সম্ভব কিনা। তবে মহাবিশ্ব এই প্রশ্নকে গ্রহন করে কিনা তা জানাই পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান হলো প্রকৃতির সাথে কথা বলা।যেখানে ভাষা হিসেবে ব্যবহার করা হয় গণিতকে। বিভিন্ন popular science এর বই (যেগুলোতে গণিত থাকে না) থেকে পদার্থবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সম্মন্ধে ধারনা পাওয়া যায়। আর এই বই যদি হয় প্রথম সারির কোনো পদার্থবিদের, তবে সেটিই হতে পারে পদার্থবিদ্যার প্রথম পাঠ। 'দ্যা ইউনিভার্স ইন আ নাটশেল' বইটি বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও জোতিঃপদার্থবিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিংয়ের রচিত। যেখানে স্বভাবতই মহাবিশ্ব নিয়ে তার দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। পুরো বইয়ে তিনি পাঠককে অবচেতনে প্রশ্ন করার আগে শিখিয়েছেন কখন প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্নকে মহাবিশ্বের প্রতিউত্তরের জন্য গ্রহনযোগ্য করে তুলতে হয়। বইটির ৫ম অধ্যায়টি লেখা হয়েছে টাইম ট্রাভেল নিয়ে যেখানে একটি অংশ তুলে না ধরলেই নয়,_ "তবে 'টাইম ট্রাভেল কি সম্ভব?'-এই প্রশ্নটি কীভাবে তোলা যাবে এখানে তা-ও স্পষ্ট নয়।" মূলত স্কুল কলেজের ছাত্রদের মাঝে টাইম ট্রাভেল, প্যারালাল ইউনিভার্স নিয়ে অতি উৎসাহী হতে দেখা যায়। পদার্থবিদ্যা নিয়ে অতিউৎসাহী হওয়া অমূলক নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই উৎসাহের কারন বিভিন্ন বৈজ্ঞানিক কল্পকাহিনী, যেটি পদার্থবিজ্ঞান কিভাবে কাজ করে তা বোঝাতে ব্যার্থ। ব্যাক্তিগতভাবে বিভিন্ন সাইন্সফিকশন মুভিতে আমার অংশগ্রহন এহেন ধারনার জন্ম দিয়েছে। তাই কল্পকাহিনীর চেয়ে বিনোদন হিসেবে বই সবসময়ই প্রতিষ্ঠিত একটি সিদ্ধান্ত। এহেন ধারনাকে শক্তভাবে প্রতিষ্টিত করেছে দ্যা ইউনিভার্স ইন আ নাটশেল বইটি। বই শুরু হয়েছে আপেক্ষিকতা, কোয়ান্টাম মেকানিক্সের ইতিহাস দিয়ে। যেখানে প্রযুক্তি ও বিজ্ঞান সম্পর্ক স্পষ্ট একটি ধারনা রয়েছে। বিখ্যাত সমীকরন E=mc^2 সূত্রকে ব্যবহার করে পারমানবিক বোমা তৈরী হলে যদি আইন্সটাইনকে শান্তি প্রতিষ্ঠায় বিমুখী বলে দায়ী করা হয় তবে বিমান দূর্ঘটনার জন্য নিউটন দায়ী, কেননা নিউটন সাহেবই প্রথম মহাকর্ষ সূত্র দিয়েছে। আপনি যদি বিজ্ঞান ও প্রযুক্তির একইভূত ধারনায় বিশ্বাসী হন তবে এহেন উদ্ভট চিন্তাকে আপনি ফেলে দিতে পারবেন না। প্রকৃতপক্ষে বিজ্ঞান ও প্রযুক্তির পথ ভিন্ন, বিভিন্ন সময়ে এমন মতামত প্রকাশে হাস্যরসের জন্ম দিয়েছিলাম। অগভীর চিন্তা ধারার মানুষ নিয়ে আমার চিন্তা কম, তবে যখন একাডেমিক বইয়ের রেফারেন্সে এহেন হাসাহাসি তখন বলতে বাধ্য হতে হয় একাডেমিক বইগুলো ফিলোসফি অব সায়েন্স এর দৃষ্টিভঙ্গি বোঝাতে ব্যর্থ হয়েছে। মহাবিশ্ব সম্পর্কে আমরা কখনোই নিশ্চিত নই। নিউটনীয় বলবিদ্যা, স্পেশাল রিলেটিভিটি আমাদের নিমিত্তবাদ বা ভবিষ্যৎ সম্পর্কে ধারনা দিতে পারার সম্ভ্যাবনা দিতে পারলেও কোয়ান্টাম মেকানিক্সে uncertainty principle মহাবিশ্বের ভবিষ্যৎবানীর করতে ঘোর বিরোধী। প্রাকৃতিকভাবেই কণা জগতের রিয়েলিটির ও বাস্তব জগতের রিয়েলিটি পরস্পর বিরোধী বলেই মনে হয়। স্টিফেন হকিং uncertainty principle নিয়ে কথা বাড়িয়েছেন blackhole এর তথ্য বিভ্রাট পর্যন্ত যা কিনা মহাবিশ্বে time travel এর সম্ভবনাকে অনেকটাই কমিয়ে দেয়। গাণিতিক বিভিন্ন শর্ত আরোপ করে টাইম ট্রাভেল সম্ভব তবে এমন ধারনার ফলাফল সন্তোষজনক নয়। শর্তআরোপিত এসব time machine এ প্রবেশই একটি উন্নত প্রানীর দৃশ্যপট হতে মুছে যাওয়ার কারন হতে পারে। কখনো time travel অসম্ভব হলে এটি অসম্ভবের কারন মহাবিশ্বকে বুঝতে প্রয়োজনীয়। বিভিন্ন সময়ে হকিং নিজেকে আশাবাদী বলে পরিচয় করিয়েছেন। এই যেমন: "আমি হিসাব করে দেখেছি, অতীতে ফিরে কিপ থর্নের তার দাদাকে হত্যা করতে পারার আশঙ্কা ১-এর মধ্যে ১০-এর পিঠে ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন শূন্য ভাগের কম।" সাধারন চিন্তাধারা দিয়ে আমরা এমন চিন্তাকে পাগলামী মনে করলেও এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। এজন্যই তো, "while there is life there is hope" বাংলায় এ বইটির অনুবাদ সাধারন অনুবাদের মতো হলেও কিছু কিছু পরিভাষা বুঝতে পারাকে আমি পদার্থবিজ্ঞান বোঝার চেয়ে কঠিন বলে মনে করি,যে বিষয়গুলো বাংলায় না আনলেই ভালো কিছু হতে পারতো। এই যেমন: আলোকশঙ্কু(Light cone), স্তর(brane), অস্থিরতা( flactuations), অনুনাদ (resonant)। এ ছাড়া অনুবাদ নিয়ে খুব বেশি বলার নেই।

Faisal Kabir
Faisal Kabir ভেরিফাইড
14 Aug 2022

this is a nice book . i like it

Mahin Mahmood
Mahin Mahmood ভেরিফাইড
06 May 2022

Great book by Boss Stephen Hawking.

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)