কালের সংক্ষিপ্ত ইতিহাস
বই কালেকশন

Buy কালের সংক্ষিপ্ত ইতিহাস Online in Bangladesh

লেখক: স্টিফেন ডব্লু হকিং

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: স্টিফেন ডব্লু হকিং
  • Publisher: আবরার পাবলিকেশন্স
  • Isbn: 9789849253488
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 207৳ 25017% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Tultul Zabin
Tultul Zabin ভেরিফাইড
11 May 2017

‘ কালের সংক্ষিপ্ত ইতিহাস’ পৃথিবীর অন্যতম সেরা চিন্তাবিদ, গবেষন ও বিজ্ঞানী স্টিফেন হকিং এর লেখা অন্যতম জনপ্রিয় একটি বই । স্টিফেন হকিং কে আমরা সকলেই চিনি , তিনি আইনস্টাইন পরবর্তী সবচেয়ে জনপ্রিয় লেখক । তিনি দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত , তিনি চলাচল ও বাকশক্তি হারানো সত্বেও চিন্তাশক্তি দিয়ে এখনো গুরুত্বপুর্ন ও জটিল বিষয় সমুহ নিয়ে গবেষনা করে যাচ্ছেন । তার লেখা এই বইটি বিভিন্ন দেশে অনুবাদ করা হয়েছে । স্টিফেন হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের লুকাসিয়ান অধ্যাপক পদে ত্রিশ বছর অধিষ্ঠিত ছিলেন, অসংখ্য পদক এবং সম্মানে ভূষিত এবং অতি সম্প্রতি ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ সম্মানে ভূষিত। সাধারণ পাঠকদের জন্য তাঁর লেখা অন্যান্য বইগুলোর মধ্যে আ ব্রিফ হিস্টোরী অব টাইম, ব্লাকে হোলস এণ্ড বেবি ইউনিভার্সেস এন্ড আদার এসেজ , দ্য ইউনিভার্স ইন আ নাটসেল এবং ব্রিফার হিস্টোরী অব টাইম উল্লেখযোগ্য । তিনি ইংল্যান্ডের কেমব্রিজে বসবাস করছেন। বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় আবরার পাবলিকেশন্স থেকে এবং এর প্রচ্ছদ করেছেন মশিউর রহমান । আমরা যেই বিশ্বে থাকি , এটি সম্পর্কে আমরা কতটুকু জানি ? কিভাবে আমাদের এইখানে সুর্যালোক আসছে, মহাকর্ষ কি, যার কারনে আমরা ছিটকে পড়ি না , এই মহাকর্ষ না থাকলে পৃথিবী আমাদের মহাবিশ্বের স্পেসে নিক্ষেপ করত, এই সব ব্যাপারে আমরা কতটুক জানি বা জানার চেষ্টা করি ।আমরা এইসব নিয়ে কোন চিন্তা কি আসলেই করি , ব্ল্যাকহোল কি , আগে মহাবিশ্বে বিশৃঙ্খলা ছিল ,সেখানে এখ কিভাবে শৃঙ্খলা আসলো এইসব নিয়ে বিস্তারিত লিখেছেন লেখক স্টিফেন হকিং তার এই অসাধারন বইটি তে যা পাঠক সমাজের নিকট দারুন লাগবে ,এবং পাঠকেরা অনেক প্রশ্নের উত্তর খুজে পাবেন পাশাপাশি অনেক কিছু জানতেও পারবেন বইটি পড়লে ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)