নক্ষত্রবীথির গহিনে
বই কালেকশন

Buy নক্ষত্রবীথির গহিনে Online in Bangladesh

লেখক: Rouful Alam

4.75
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রউফুল আলম
  • Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
  • Number Of Pages: 143
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 344৳ 40014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মহাবিশ্বের সীমা খুঁজে পাইনি আমরা আজও। সে অর্থে মহাবিশ্ব হয়তো অসীম। মহাবিশ্ব বাড়ছে। সম্প্রসারিত হচ্ছে। নক্ষত্ররা দূরে সরে যাচ্ছে একে অন্যের। দূরে সরে যাচ্ছে গ্যালাক্সিগুলো। কখনো কি থামবে এই সম্প্রসারণ? আমরা জানি না এখনও। এই সীমাহীন মহাবিশ্বের মাঝেও মানুষ ডুব দেয়। খুঁজে ফিরে কত কত প্রশ্ন। খুঁজে যৌক্তিক উত্তর। দূর নক্ষত্রপানে খুঁজে প্রাণের অস্তিত্ব। মহাবিশ্বের তুলনায় মানুষ বস্তুত অদৃশ্যমান অতিক্ষুদ্র পরমাণুসম। কিন্তু মানুষের কৌতূহল সীমাহীন-মহাবিশ্বের মতোই অসীম। মহাবিশ্ব নিয়ে আমরা যতটুকু জেনেছি, সেটা খুবই সামান্য। কিন্তু আমাদের জানার ইচ্ছের শেষ নেই। কৌতূহলের শেষ নেই। এটা চলমান। এই বই পড়ে পাঠক মহাবিশ্ব নিয়ে কিছু জিজ্ঞাসার উত্তর খুঁজে পাবেন। আর পাঠক হয়ে উঠবেন আরও কৌতূহলী।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.75
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
sha****com
sha****com ভেরিফাইড
22 Sep 2025

চমৎকার বই! বিশেষত মুখবন্ধ পড়ে যে আমার কি আনন্দ হয়েছে! বইয়ের ভালো দিকগুলোর ব্যাপারে লিখে শেষ করা যাবে না!

gho****com
gho****com ভেরিফাইড
25 Mar 2025

সত্যিই বইটি অত্যন্ত চমৎকার!খুব সুন্দরভাবে ও সহজভাষায় লেখক অস্ট্রোফিজিক্স এর বেসিক বিষয়গুলো উল্লেখ করেছেন। বইটি পড়ে এই বিশাল রহস্যময় মহাবিশ্বকে জানার আগ্রহ আরো বেড়ে গেলো। এছাড়াও বইটির কোয়ালিটি অত্যন্ত ভালো।বইটি অনেক তথ্যমূলক ,অনেক গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ এখানে আছে।

Review Upload 1
Review Upload 2
S. M. Sunzid
S. M. Sunzid ভেরিফাইড
19 Feb 2025

অনন্য, অসাধারণ। কিছু বলার নেই। আমি একজন এডমিশন ক্যান্ডিডেট। সাইন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। জ্ঞান বিজ্ঞানের সাথে কিছুটা হলেও পরিচয় আছে। পাশাপাশি নন একাডেমিক বই পড়াতেও কিছুটা অভ্যস্ত। অত্যন্ত চমৎকার ও সাবলীল উপস্থাপনা।আমার মনে হয় এর চেয়ে সহজভাবে আর কোনো বইয়ে পাওয়া যাবে না। বইটা পড়ে মনে হলো আমার সামনে একজন টিচার ঠাঁই দাঁড়িয়ে আমাকে হাতে কলমে গভীর কিছু বুঝিয়ে দিচ্ছেন আর আমি অবচেতন মনে আশ্চর্যযান্বিত হয়েই চলেছি বারবার। আমাকে দেখে মহাকাশের নক্ষত্রগুলো যেন হাসছে আর বারবার বলছে " কি এভাবে কি কখনো ভেবেছো? " সত্য কথা বলতে বইটা পড়তে পড়তে আমার মনে হয়েছে আমি পৃথিবীতে নেই আছি মহাকাশে। আর যা কিছু হচ্ছে তা মহাকাশ আর আমার মাঝে কথোপকথন। মহাকাশ তার গল্প বলছে আর আমি কৌতুহলী বাচ্চার ন্যায় সে গল্পের প্রতিটি পরতে বিস্মিত আর আবেগাপ্লুত হচ্ছি। বারবার উত্তর দিচ্ছি, " সত্যিই তো! এভাবে তো কখনো ভাবি নি " ধন্যবাদ স্যারকে, আমার জানার আগ্রহকে আরেক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য। সামনে আপনার এরকম আরও বইয়ের অপেক্ষায় রইলাম। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ( আপনার ছোট্ট এক ভক্ত)

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি মূলত কোন জনরার?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি মহাকাশ বিজ্ঞান জনরার।

প্রশ্ন

বইটি মূলত কোন জনরার?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি মহাকাশ বিজ্ঞান জনরার।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)