

Buy দি টাইগার ও অন্যান্য গল্প Online in Bangladesh
লেখক: আখতার হুসেন
- Author: আখতার হুসেন
- Publisher: প্রতিভা প্রকাশ
- Isbn: 9789849127796
- Number Of Pages: 48
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
দি টাইগার খুব সামনেই ওর অ্যানুয়াল পরীক্ষা। আর মাত্র মাস খানেকের মতো বাকি। তাই পড়াশোনার খুব তোড়জোর। নিঃশ্বাস ফেলবার জো-টি নেই। ক্লাসে রটে গিয়েছে, এবার ইংরেজিতে 'বাঘ' সম্পর্কে রচনা আসবে। সেই সাত- সকালে তাই ও ইংরেজি রচনা বই খুলে বসেছে। বার বার পড়ছে-'দি টাইগার'। কিন্তু পড়তে গিয়ে একটা অজানা ভয়ে ও শিউরে উঠছে বার বার। গায়ের লোম কাঁটা দিয়ে খাড়া হয়ে উঠছে। কী ভয়ঙ্কর আর হিংস্র স্বভাবের এই বাঘ! থাকে গভীর জঙ্গলে। অথচ ওর মনে হচ্ছিল, একটা ডোরাকাটা বাঘ যেনো ওদের বাড়ি আর বাগানের আশপাশেই ঘুর ঘুর করছে। লাল ভয়ঙ্কর দুটো চোখ মেলে পাঁয়তারা করছে। যেনো এক্ষুনি দরজা খুলে থাবাটাবা মেলে ওর সামনে এসে দাঁড়াবে। ওদের এতো বড় বাড়িতে ও এখন একলা। কেউ নেই। আব্বা, মা-মণি আর বড়পা গেছেন নিউ মার্কেটে। প্রেজেন্টেশান কিনতে। আগামী পরশু ছোট কাকার বিয়ে। তিনি নিজে এসে ওদের সবাইকে দাওয়াত দিয়ে গেছেন। না গেলেই নয়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
শিশুসাহিত্যিক আখতার হুসেনের জাদুকরী ভাষায় গল্পগুলো হয়ে উঠেছে মনোমুগ্ধকর। অনেকেই শিশুসাহিত্য পড়তে গিয়ে বলেন, ভালো বই খুঁজে পাই না! আমি অসাধারণ একটি ছোটদের বইয়ের কথা বলছি, বইটি হলো-‘দি টাইগার ও অন্যান্য গল্প’ লিখেছেন- আখতার হুসেন। বইটিতে রয়েছে ৭টি গল্প। গল্পের শিরোনামগুলো হলো- দি টাইগার, আগুনে দত্যি এবং একটি লিচু গাছ, একটি প্রজাপতির গল্প, কোথায় সেই পাখিরা, জাদুর কাঠি, হাতিমামা, এক টুকরো মেঘের গল্প। বইটির গল্প সম্পর্কে একটু ধারনা দিচ্ছি- একটা হাতি অত্যাচার সইতে না পেরে চিড়িয়াখানা ছেড়ে পালায়। একঝাঁক পাখি আসে একটা স্কুলে ক্লাস করতে। একটা মেঘ পথ হারিয়ে পথ খুঁজে বেড়ায়। এ রকম কত্তো কিছু। সবাই ছোটদের জন্য যেমন গল্প পড়ে থাকে, এ বইয়ের গল্পগুলো সত্যিই আলাদা। আলাদা বিষয়বস্তু, স্বাদে ও গন্ধে।

অনেকেই শিশুসাহিত্য পড়তে গিয়ে বলেন, ভালো বই খুঁজে পাই না! আমি অসাধারণ একটি ছোটদের বইয়ের কথা বলছি, বইটি হলো-‘দি টাইগার ও অন্যান্য গল্প’ লিখেছেন- আখতার হুসেন। বইটিতে রয়েছে ৭টি গল্প। গল্পের শিরোনামগুলো হলো- দি টাইগার, আগুনে দত্যি এবং একটি লিচু গাছ, একটি প্রজাপতির গল্প, কোথায় সেই পাখিরা, জাদুর কাঠি, হাতিমামা, এক টুকরো মেঘের গল্প। বইটির গল্প সম্পর্কে একটু ধারনা দিচ্ছি- একটা হাতি অত্যাচার সইতে না পেরে চিড়িয়াখানা ছেড়ে পালায়। একঝাঁক পাখি আসে একটা স্কুলে ক্লাস করতে। একটা মেঘ পথ হারিয়ে পথ খুঁজে বেড়ায়। এ রকম কত্তো কিছু। সবাই ছোটদের জন্য যেমন গল্প পড়ে থাকে, এ বইয়ের গল্পগুলো সত্যিই আলাদা। আলাদা বিষয়বস্তু, স্বাদে ও গন্ধে। শিশুসাহিত্যিক আখতার হুসেনের জাদুকরী ভাষায় গল্পগুলো হয়ে উঠেছে মনোমুগ্ধকর।
প্রশ্ন ও উত্তর (Q/A)
How much pages
ডিমাই সাইজে ৪০ পৃষ্ঠা।
How much pages
ডিমাই সাইজে ৪০ পৃষ্ঠা।























