পেনসিল ভূত
বই কালেকশন

Buy পেনসিল ভূত Online in Bangladesh

লেখক: কয়েস সামী

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কয়েস সামী
  • Publisher: বাবুই
  • Isbn: 9789848025161
  • Number Of Pages: 64
  • Language: বাংলা
  • Edition: দ্বিতীয় প্রকাশ, ২০২৫
৳ 179৳ 20011% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রথমেই তারা অঙ্ক কষতে শুরু করে। একেকজন একেক অঙ্ক নিয়ে বসে। কে সবার আগে শেষ করতে পারে সেই প্রতিযোগিতা। তারপর শুরু হয় ইংরেজি পড়া। পরি দল সব জনপ্রিয় ইংরেজি গানের সুরে পাঠ্য বিষয়ের শব্দগুলো বসিয়ে সুরে সুরে পড়তে থাকে। গান শেষে সবার হাসিমাখা করতালি। তারপর বাংলা। বাংলাও তারা পড়তে থাকে গানের সুরে সুরে। সাফওয়ান মুগ্ধ হয়ে পরি দলের হোমওয়ার্ক খেলা দেখতে থাকে। মাঝে মাঝে নিজেও সুর মেলায়। তারপর তারা শুরু করে চিত্রাঙ্কন। তারা আশপাশের সব আসবাবের ছবি আঁকে মনোযোগ দিয়ে। একজন তো সাফওয়ানের ছবিও এঁকে ফেলে হুবহু। এরই মধ্যে আম্মু ডাক দিলেন, খেতে এসো! অগত্যা পরিদল চলে যাবার জন্য তৈরি হলো। যাবার সময় বলে গেল, আজ থেকে যদি প্রতিদিন তুমি এমন করে হোমওয়ার্ক নিয়ে নিয়মিত খেলাধুলা করো তাহলে আগামী মাসে আমরা আবার আসব। সাফওয়ান রাজি হলো। এরপর থেকে সাফওয়ানের শিক্ষকেরা রীতিমতো অবাক। যে সাফওয়ানের কাছ থেকে কখনো তারা হোমওয়ার্ক ঠিকমতো বুঝে পেতেন না, সেই সাফওয়ান সবার আগে হোমওয়ার্ক বুঝিয়ে দেয়। যে সাফওয়ানের রেজাল্ট কখনো ভালো হতো না, সেই সাফওয়ান পরীক্ষায় রীতিমতো প্রথম হওয়া শুরু করে। সাফওয়ানের বাবা-মাও কম অবাক হননি। সাফওয়ান এত মজা করে হোমওয়ার্ক শেষ করে যে তারা দুজন সাফওয়ানের পাশে বসে তার হোমওয়ার্ক খেলা দেখতে থাকেন। আর সাফওয়ানও খুব মজা করে হোমওয়ার্ক করতে থাকে। মাঝে মাঝে ডিনারের সময় হয়ে গেলে মা যখন খেতে ডাকেন তখন সাফওয়ান বিরক্ত হয়ে বলে ওঠে, ‘উফ! সময় কেন যে এত দ্রুত শেষ হয়ে যায়!’আর হ্যাঁ, সেই পরিদল কিন্তু তাদের কথা আর রাখেনি। তারা আর কখনো সাফওয়ানের সাথে খেলতে আসেনি। মাঝে মাঝে সাফওয়ান ভাবতে থাকে সেদিন কী সত্যি সত্যি পরিরা এসেছিল, নাকি ওটা ছিল তার কল্পনা!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Kais Shami
Md. Kais Shami ভেরিফাইড
09 Feb 2019

একটি বই পড়ে জিতে নাও অসংখ্য বই কয়েস সামী লিখিত ও বাবুই কর্তৃক প্রকাশিত পেন্সিল ভূত বইটি পড়া হলে নিচের দুইটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও ১০০০ টাকা মূল্যমানের বাবুই প্রকাশিত বই। প্রশ্ন- ১- এই বইয়ের কোন গল্পটি তোমার সবচেয়ে ভাল লেগেছে? কেন? প্রশ্ন ২- কোন গল্পটি ভাল লাগেনি? কেন লাগেনি? দুইটি প্রশ্নের উত্তর লিখে ( প্রতি উত্তরে সর্বোচ্চ পাচটি বাক্য ব্যবহার করতে পারবে) বই হাতে নিয়ে নিজের ছবিসহ kais_shami777bd@yahoo.com এই ঠিকানায় মেইল করতে পারো অথবা লেখকের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে হবে। তৃতীয় থেকে অষ্টম শ্রেনির ছাত্রছাত্রিরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তাই সাথে নাম, ঠিকানা, বাবার নাম, স্কুলের নাম এবং কোন ক্লাসে পড় তা লিখে জানাতে হবে। ফেব্রুয়ারির ২৫ তারিখ পর্যন্ত উত্তর গ্রহণ করা হবে। বইমেলায় বাবুইয়ের স্টল নং ৬৪৫ থেকে অথবা ১৬২৯৭ এ কল করে রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারো। সেরা উত্তরদাতাদের মধ্য থেকে দুইজন পাঠক এই পুরস্কার পাবে। বইমেলার শেষ দিন ফলাফল ঘোষণা করা হবে। অতএব বইটি শিগগির সংগ্রহ করে নাও!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)