

Buy দি থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন Online in Bangladesh
লেখক: হেমিন সুনিম
- Author: হেমিন সুনিম
- Publisher: রুশদা প্রকাশ
- Isbn: 9789849642664
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: জুন, ২০২২
পণ্য সারসংক্ষেপ (Summary)
হেমিন সুনিম দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী জেন লেখকদের একজন। এ পর্যন্ত তার বই তিন মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে। বইটি শুধু যে ধ্যান বা মেডিটেশনের গাইড হিসেবে জনপ্রিয় তা নয়, এতে দৈনন্দিন জীবনের বাধা বিপত্তি কাটিয়ে ওঠার চমৎকার সব পদ্ধতি দেয়া আছে। ব্যস্ততায় আপনার নাভিশ্বাস উঠছে? মেজাজ খারাপ? সবকিছুই করছেন অথচ কিছুই হচ্ছে না? এদিকে আবার কিছু মানুষ সবসময় হাসিমুখে শান্ত থেকেই জীবনে উন্নতি করছে ! কীভাবে করছে তারা? কী জাদু জানে এই মানুষগুলো? মানুষের কাছ থেকে আঘাত পেতে পেতে পাথর হয়ে গিয়েছেন? সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে, আপনাকে শুধু ব্যবহার করতে চায়? মন চায় নিজেও স্বার্থপর হয়ে যাই ! এরই মাঝে কিছু মানুষ আবার সবার কাছেই প্রিয়। কি কৌশলে এমন হয়? জীবন চালিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু কাজটা পছন্দ হচ্ছে না? আপনার সব থাকার পরেও মনে হয় জীবনটা শুন্য? আবার আপনার ভালো লাগার কাজ করতে গিয়ে পিছিয়ে পড়ছেন? এরই মধ্যে দেখবেন কিছু লোক নিজের প্যাশন নিয়েই জীবনে উন্নতি করছে। কিভাবে করছে তারা এটা? কাউকে ভালোবাসেন? কিন্তু ভালোবাসার মানুষটি একের পর এক আপনার অনুভূতিতে আঘাত দিয়েই যাচ্ছে? ভালোবেসে নিজেকে ব্যর্থ মানুষ মনে হচ্ছে? এরই মাঝে কেউ কেউ অনেক ভালোবাসা পাচ্ছে, সুখে আছে। এই ভালোবাসা তারা কীভাবে পায়? জীবন চলার পথের কাজগুলো হয়তো আপনাকে করতে হবে। কিন্তু এমন কিছু জ্ঞান আমাদের দরকার যাতে জীবনটা সহজ হয়, সুন্দর হয় কিন্তু ফলপ্রসূও হয়। আমাদের মনের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকা জরুরি। কিন্তু আমরা শুধু ভেবেই যাই, শেষ পর্যন্ত ভাবি এ ব্যাপারে কিছু করার ক্ষমতা আমার নেই। কিন্তু হেমিন সুনিম এর মতে আছে। এই বইটি একটি উপদেশ মূলক বই। উপদেশ তো সবাই দিতে পারে ! কিন্তু এই বইটি সচরাচর উপদেশমালা থেকে আলাদা। কারণ এতে কী করতে হবে তাই শুধু বলা হয়নি, সেটা কিভাবে করতে হবে তাও বলা আছে। ছোট হয়ে আসা এ পৃথিবীতে ছুটতে ছুটতে কখনো কি মনে হয়েছে আসলে আমি কি করছি? কি আমার উদ্দেশ্য? জীবনের কোনো না কোনো পর্যায়ে সবারই এমন মনে হয়। হেমিন সুনিম কাব্যিক ঢঙে জীবন নিয়ে কথা বলেছেন, জীবনের বাস্তব সমস্যা গুলোর দিকে আলাদাভাবে তাকানো শিখিয়েছেন। বই পড়ে কখনো আপনার মনে হবে বৈষয়িক, জাগতিক উন্নতির পথ দেখানো হয়েছে, আবার কখনো গভীর আধ্যাত্মিকতার স্বাদ পাবেন এতে। পড়ে দেখুন, কাজে লাগবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
একজন ইউটিউবার সাজেস্ট করছিল এই বইটা আর দেখছিলাম মোটামুটি ভালোই review দেখলাম তাই নিলাম

the best book I have ever read. page, Translation and print quality also good. Best investment.
অসাধারণ একটি বই।।। Mostly recommend for everyone ❤️❤️

ইংরেজি টার থেকে অনেক ইনফরমেশন মিস আছে, বাংলা পড়তে পারেন কিন্তু আহামরি কিছু লেখে নাই 🙃
জীবনের লক্ষ্য হিসেবে সফলতা নয়, সুখ বেছে নিন। আপনি যদি সফল হন, কিন্তু সুখী না হন, কী লাভ হলো? কিছু মানুষ আছে যারা সফল হতে চান যারা তাকে নিচু চোখে দেখেছিল তাদেরকে কাঁচকলা দেখিয়ে দিতে। কিন্তু আপনি সফল হওয়ার পর কী হবে? তারা ভুল ছিল সেটা প্রমাণ করার পর কী করবেন? আসলেই যদি সফল হতে চান, অন্যেরর সফলতার মাপকাঠি ব্যবহার করবেন না। অর্থবহ প্রশংসা আপনার মতো স্থানে থাকা কোন মানুষের কাছ থেকে আসবে। এই প্রশংসার মূল্য আপনার পরিধির বাইরের দশজনের প্রশংসার সমান। ______হেনিম সুনিম দি থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন


প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বই টার পেজ কত গুলো?
The Number of Pages 128.
পিডিএফ হবে???
দুঃখিত, এই বইটির ই-বুক ভার্সন নেই।
premium print or regular....?
Yes, the book is of premium quality.
সম্পূর্ণ বইটি আছে এখানে?
জি, এটি পূর্ণাঙ্গ বই।






















