

Buy দ্য পারফেক্ট কাপল Online in Bangladesh
লেখক: আমর আবদুল মুনইম সালিম
- Author: আমর আবদুল মুনইম সালিম , আবদুর রাজ্জাক আল বদর
- Publisher: ইজরা পাবলিকেশন্স
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
"সংসার সুখের হয় রমণীর গুণে'!আসলেই কি তাই?সংসারের সব দায় কি নারীর ? অথবা সংসারের তাবৎ সুখ ও সৌন্দর্য কি নারীকে ঘিরেই?সহজ উত্তর— না!সংসার কেবল নারীর নয়, অথবা একা পুরুষেরও নয়। বরং একটা পারফেক্ট জুটির পবিত্র রসায়ন ও কেমিস্ট্রি বেয়ে ছুটে চলে সংসারের চাকা। নারী যদি হয় একটা সুখী দাম্পত্যের নায়িকা, তাহলে পুরুষ অবশ্যই নায়ক। কিংবা একটা অসুখী দাম্পত্যে যদি নারী হয় ভিলেন, তাহলে অবশ্যই পুরুষও হতে পারে সেই গল্পের দুর্ধর্ষ কেউ।পুরুষ হলো ঘরের খুঁটি। সংসারের উত্তাল সমুদ্রে নৌকার নাবিক। সে অভিভাবক, আদেশ ও নিষেধকর্তা। সুতরাং ঘরে যদি একজন মুসলিম নারীর দায়িত্ব মহা গুরুত্বপূর্ণ হয়, তাহলে স্বামীর দায়-দায়িত্বও কম তাৎপর্যপূর্ণ নয়।"দ্য পারফেক্ট কাপল" আপনাকে একজন আদর্শ স্ত্রীর পাশাপাশি একজন আদর্শ স্বামীরও বিবরণ দিবে। আপনাকে শোনাবে একটা পারফেক্ট জুটির সাতকাহন, গুণাগুণ ও সুখী পথচলার গল্প।হাজারটা বিয়ের প্রস্তাবের ভিড়ে আপনি যখন সিদ্ধান্তহীনতার সাগরে ভাসবেন, তখন জীবনের এই উত্তাল সময়ে সঠিক অপশন খুঁজে নিতে আপনাকে লিড করবে। দুর্গম গিরি মরুপথ মাড়িয়ে আপনাকে নিয়ে যাবে একটা সবুজ শ্যামল ফুলের বাগানে, আপনার সুখী দাম্পত্যের ভুবনে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
মোটামুটি
পাঠ প্রতিক্রিয়া • ইজরা প্রকাশনী থেকে প্রকাশিত "দ্য পারফেক্ট কাপল" বইটি মূলত দাম্পত্য জীবনের বিস্তারিত আলোচনা নিয়ে লেখা। কিভাবে দাম্পত্য জিবনে কলোহমুক্ত থাকা যায়,পরস্পর ভালোবাসার বন্ধনে অটুট থাকে তা নিয়েই বইটিতে আলোচনা করা হয়েছে। সংসারে ঘাত প্রতিঘাত আসবে ,সেটাই স্বাভাবিক তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেয়াও জরুরি , সেইসাথে জানা থাকা উচিত জীবনসঙ্গী হিসেবে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি আচরণ কেমন হবে,তাদের কোন কোন গুণাবলী থাকতে হবে,কিভাবে চললে কলহ থেকে বিরত থাকা যাবে। বইতে হাদীসের আলোকে বেশ কয়েকটি গল্পের সমন্বয়ে এরই সমাধান ও যাবতীয় করণীয় বিষয় তুলে ধরা হয়েছে। সংসার জীবনে কেবল যে কোনো একজনকে ভালো হলে হবে না । “দ্য পারফেক্ট কাপল” আমাদের কাছে তাই কেবল একজন আদর্শ স্ত্রী-ই নয়, একজন আদর্শ স্বামীকেও ফুটিয়ে তুলবে। আছে নানা আদেশ উপদেশ তুলে ধরা হয়েছে নিজেদের ভুল বিভ্রান্তি সেইসাথে তা কাটিয়ে উঠার উপায় ও।“দ্য পারফেক্ট কাপল” বইটি তাই এক কথায় দাম্পত্য জীবনের জন্য একটা দিকনির্দেশনামূলক ফুল প্যাকেজ। . বই : দ্যা পারফেক্ট কাপল মূল : আমর আব্দুল মুনাইম সালিম ও আব্দুর রাজ্জাক আল-বদর ভাষান্তর : আমান বিন সাইফ প্রকাশনী : ইজরা পাবলিকেশন্স
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কি হার্ড কভারের?
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
এটা কি হার্ড কভারের?
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।























