

Buy বাগদান ও বিয়ে কিছু প্রথা কিছু কথা Online in Bangladesh
লেখক: মুফতি আহমাদ খানপুরী
- Author: মুফতি আহমাদ খানপুরী
- Publisher: মাকতাবাতুন নূর
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
বিয়ে। শরীয়ত সমর্থিত একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি। যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে স্থায়ীভাবে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। এটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। স্বাভাবিক জীবনের অনিবার্য একটি প্রয়োজন। ব্যক্তিভেদে মানুষের জীবনে বিভিন্ন ধরনের প্রয়োজন থাকতে পারে। তবে কিছু প্রয়োজন এমন রয়েছে, যা প্রায় প্রতিটি মানুষের মাঝেই বিদ্যমান। বিবাহ তারই একটি। মানুষের মাঝে এই বিবাহরীতি আল্লাহই দান করেছেন। আর আল্লাহ প্রদত্ত এই বিবাহরীতিতে শুধু জাগতিক দিকটিই মুখ্য নয়; বরং তাতে দ্বীনী বা ধর্মীয় দিকটিও স্ববিশেষ উল্লেখযোগ্য। তাই ইসলাম এ বিধানের হাকীকত ও উদ্দেশ্য এবং এর নীতিমালাকে বিশেষ গুরুত্বের সাথে আলোকপাত করেছে। বক্ষমান গ্রন্থটিতে ইসলামের সে সকল নীতিমালা সংক্রান্ত বিষয়গুলোই আলোচিত হয়েছে। বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে প্রশ্নোত্তরের ধাঁচে। যেন ইসলামের সঠিক বিধান জানার সাথেসাথে সমাজের বাস্তব চিত্রও পাঠকের সামনে ফুটে উঠে। পাশাপাশি একটি সুখময় আদর্শ দাম্পত্য সম্পর্ক গড়ে তোলার জন্য যে সকল রসদ প্রয়োজন, তার একটা উল্লেখযোগ্য অংশ পাঠক এ গ্রন্থে পেয়ে যাবেন বলে আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামীন গ্রন্থটিকে কবুল করুন। এর সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন। আদর্শ সমাজ বিনির্মানে এ গ্রন্থ হোক আলোকবর্তিকা। আমীন ইয়া রাব।
রিভিউ ও রেটিং (Review & Rating)
❝বাগদান ও বিয়ে❞ বইটিতে লেখক ইসলামী দৃষ্টিকোণ থেকে বিয়ের পুরো প্রক্রিয়া ও আদব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন।বর্তমান সমাজে বিয়ে নিয়ে অনেক ভুল ধারণা ও কুসংস্কার প্রচলিত,যা অনেক সময় বৈধ সম্পর্ককেও জটিল করে তোলে।এই বইয়ে কুরআন ও হাদীসের আলোকে ধাপে ধাপে বাগদান,বিয়ে এবং বিবাহোত্তর জীবন নিয়ে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। লেখক বাগদানের ইসলামী হুকুম,পারস্পরিক সম্মতির গুরুত্ব,বিয়ের আগে দেখা-শোনা ও আলোচনা করার সীমারেখা,সব কিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন।বিশেষ করে মাহরাম-নন মাহরামের পার্থক্য,নিকাহর শর্ত,ওয়ালির ভূমিকা,সাক্ষীর উপস্থিতি,মাহর প্রদান এবং ওয়ালিমার সুন্নত পদ্ধতি এসব বিষয় খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। বইটি পড়তে গিয়ে বুঝা যায়,ইসলাম বিয়েকে শুধু সামাজিক রীতির মধ্যে সীমাবদ্ধ রাখেনি বরং এটিকে একটি ইবাদত হিসেবে স্থান দিয়েছে।তাই বিয়ের ক্ষেত্রে ইসলামি নির্দেশনা জানা ও মানা অত্যন্ত জরুরি।লেখার ধরণ সহজবোধ্য,বাস্তব জীবনের উদাহরণসহ ব্যাখ্যা করা হওয়ায় বইটি পাঠকের কাছে সহজে বোধগম্য হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি,এই বইটি শুধু বিবাহযোগ্য তরুণ-তরুণীর জন্য নয় বরং অভিভাবক ও সমাজের দায়িত্বশীল সবার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ সঠিক ইসলামি ধারণা থাকলে বিয়ের মতো পবিত্র সম্পর্কটি আরও সহজ,সুন্দর ও বরকতময় হয়। আমার পরামর্শ হবে যারা ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা করছেন বা সন্তান-সন্ততির বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এই বইটি পড়ুন এবং অন্যদেরও পড়তে উৎসাহিত করুন। ইনশাআল্লাহ,এতে সমাজে বিয়ের জটিলতা,অপচয় ও কুসংস্কারের জায়গায় সহজ ও সুন্নতসম্মত পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। বই:বাগদান ও বিয়ে প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর

রিভিউ -১০ বই : বাগদান ও বিয়ে বর্তমান সমাজে বিয়ে নিয়ে অনেক কুসংস্কার রয়েছে জা বিয়েকে জটিল করে তুলছে মানুষ কখনো একা থাকতে পারে না। একা থাকা শুধু আল্লাহর গুন ‘আবদুল্লাহ্ ইব্নু মাস’উদ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সঙ্গে আমরা কতক যুবক ছিলাম; আর আমাদের কোন কিছু ছিল না। এই হালতে আমাদেরকে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন। হে যুবক সম্প্রদায় [৩]! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে। সহিহ বুখারী, হাদিস নং ৫০৬৬ হাদিসের মান: সহিহ হাদিস সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বইয়ে বিয়ে সম্পর্কে সকল কিছু সুন্দর বাবে বর্ণনা করা হয়েছে। প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )
📒📒রিভিউ বইয়ের নাম: বাগদান ও বিয়ে: কিছু প্রথা, কিছু কথা লেখক: মুফতি আহমদ খানপুরী (দা.বা.) প্রকাশনী: মাকতাবাতুন নূর ধরন: ইসলামিক নীতিমালা ও সামাজিক জীবনবিষয়ক বই 🕋 বইয়ের মূল ভাবনা বইটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাগদান (এঙ্গেজমেন্ট) ও বিবাহ (নিকাহ)—এই দুটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রক্রিয়ার নীতিমালা, প্রথাগত ভুল ধারণা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ নিয়ে রচিত। লেখক মুফতি আহমদ খানপুরী দা.বা. অত্যন্ত সরল, যুক্তিপূর্ণ ও বাস্তবসম্মত ভাষায় পাঠককে বুঝিয়েছেন — কীভাবে ইসলামিকভাবে বাগদান ও বিবাহ সম্পন্ন করা উচিত, কোন প্রথাগুলো ইসলামসম্মত নয়, এবং কীভাবে সমাজের অপচয়, কুসংস্কার ও অযথা প্রতিযোগিতা থেকে দূরে থাকা যায়। ✍️ লেখকের উপস্থাপনভঙ্গি মুফতি আহমদ খানপুরী একজন সুপরিচিত ইসলামিক আলেম, যিনি বাস্তব জীবনের ইসলামী দিকনির্দেশনা সহজভাবে তুলে ধরতে পারদর্শী। এই বইটিতে তিনি প্রশ্ন-উত্তর (Q&A) পদ্ধতিতে বিষয়গুলো উপস্থাপন করেছেন— ফলে পাঠক সহজে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পান। বিয়ের আগে ও পরে কী কী করণীয়-বর্জনীয়, সাক্ষী, মাহর, খরচ, ওয়ালিমা ইত্যাদি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। 💡 বইয়ের ভালো দিক সহজ ও প্রাঞ্জল ভাষা — ইসলামিক আইন ও সামাজিক নিয়মগুলো জটিল নয়, বরং খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। বাস্তব সমস্যার বিশ্লেষণ — বিয়েতে অতি খরচ, প্রদর্শনী, গিফটের প্রথা ইত্যাদি বিষয়কে ইসলামীভাবে ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত কিন্তু কার্যকর — মাত্র ৮০ পৃষ্ঠায় বইটি পাঠককে সচেতন করে তোলে, বিশেষ করে যারা শীঘ্রই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। ধর্মীয় ও সামাজিক ভারসাম্য — ইসলামি বিধান মেনে কিভাবে আধুনিক সমাজে সুন্দরভাবে বিয়ে সম্পন্ন করা যায়, সেই ভারসাম্য বজায় রেখেছেন লেখক। ⚖️ কিছু সীমাবদ্ধতা বইটি সংক্ষিপ্ত হওয়ায় সব বিষয় গভীরভাবে আলোচনা করা হয়নি। যারা ইসলামি ফিকহ বা বিয়ের আইনগত দিক গভীরভাবে জানতে চান, তাদের জন্য এটি একটি প্রাথমিক নির্দেশিকা হিসেবে কাজ করবে। ভাষা মাঝে মাঝে সরাসরি ও তির্যক হতে পারে—যা কিছু পাঠকের কাছে কঠোর মনে হতে পারে। 🧭 সারসংক্ষেপ “বাগদান ও বিয়ে: কিছু প্রথা, কিছু কথা” একটি প্রাঞ্জল, ইসলামি ও বাস্তবভিত্তিক বই — যা তরুণ-তরুণী, অভিভাবক এবং বিবাহ-সংক্রান্ত সচেতন মুসলমানদের জন্য অত্যন্ত উপযোগী। সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল এই বইটি সমাজে ইসলামী বিয়ের প্রকৃত রূপরেখা তুলে ধরেছে,

বাগদান ও বিয়ে— কিছু প্রথা, কিছু কথা। নামের মতোই বইয়ের আলোচনা। বিয়ে নিয়ে অতিরিক্ত তেমন কোনো আলোচনাই নেই। একদম প্রয়োজনীয় টপিক যা না বললেই শুধু সেগুলো। ৮০ পৃষ্ঠার বইটি ১৫ টি বিষয়ের আলোচনায় সজ্জিত। যুব সমাজের প্রতি প্রয়োজনীয় কিছু নসিহত, জীবনসঙ্গী নির্বাচন, বিয়ের প্রস্তাব কোন পক্ষ থেকে দেবে, ইসলামে বাগদান কী, বাগদানে লেনদেন, বাগদানের পর ছেলে-মেয়ের চলাফেরা, দেখাসাক্ষাৎ উচিত কিনা, লাভ ম্যারেজ, প্রবাসী পাত্রের জন্য বিলম্ব করা উচিত কিনা, বিয়ের সাথে সংশ্লিষ্ট কিছু মন্দ প্রচলন, বোরকা পরিধানের শরয়ী বিধান ইত্যাদি। খুব ভারী আলোচনা নেই, অতিরিক্ত কোনো বিষয় আনা হয়নি। যারা বড় কলেবর দেখলেই ভয় পান তাদের জন্য বিয়ে রিলেটেড উত্তম পছন্দ হতে পারে এই বই। আশা করি, পড়লে অনেক কিছুই জানতে পারবেন। বিশেষ করে এই বইয়ের প্রচ্ছদটা সিম্পলের মধ্যে খুব ভালো লাগে। বইয়ে কিছু বানান ভুল আর অপ্রয়োজনীয় স্পেস রয়ে গেছে শব্দের মাঝে। এছাড়া আলোচনা ভালো হয়েছে।
বই: বাগদান ও বিয়ে লেখক: মুফতি আহমদ খানপুরী দা.বা. রিভিউ লিখেছেন: নোমান আল-ফারিস আমার পাঠ-অনুভূতি: বইটি পড়ার পর বুঝেছি—বিয়ে শুধু সামাজিক সম্পর্ক নয়, বরং এটি একটি ইবাদত। ইসলামের দৃষ্টিতে বিয়ে কতটা গুরুত্বের, তা লেখক অসাধারণ করে বিশ্লেষণ করেছেন যে, মনে হয়েছে—প্রতিটি মুসলিম পরিবারের মধ্যে এ বই থাকা অপরিহার্য । সমাজে প্রচলিত অনেক ভুল ধারণা, অতিরিক্ত খরচ আর কুসংস্কার নিয়ে যে অন্ধকার আছে, এই বই যেন সেখানে এক আলোর প্রদীপ জ্বেলে দেয়। মূল বিষয়বস্তু: বইটিতে বাগদান ও বিয়ের ইসলামী নিয়ম, শর্ত ও আদবগুলো বিস্তারিতভাবে বলা হয়েছে। ওয়ালি, মাহর, ওয়ালিমা, বিয়ের দোয়া ও বাস্তব দিকনির্দেশনাগুলো সহজভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সমাজে প্রচলিত অনর্থক রীতি ও হারাম কাজের বিপদ সম্পর্কেও সতর্ক করা হয়েছে। এই বইটা সবচেয়ে বেশি উপযোগী তাদের জন্য, যারা বিয়ের বয়সে আছে বা বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া, বাবা-মা যারা সন্তানদের ইসলামীভাবে বিয়ের প্রস্তুতি দিতে চান, আর যারা সমাজের ভুল প্রথা থেকে দূরে থেকে আল্লাহর সন্তুষ্টির পথে বিয়ে করতে চায়—তাদের জন্যও এটি খুব দরকারি। পরামর্শ: বইটি সমাজে বিয়েকে সহজ, বরকতময় ও দ্বীনি পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাই সবার পড়া উচিত।























