স্বামী-স্ত্রীর জিজ্ঞাসা
বই কালেকশন

Buy স্বামী-স্ত্রীর জিজ্ঞাসা Online in Bangladesh

লেখক: ইয়াকুব আলী

5.00
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইয়াকুব আলী
  • Publisher: পেনফিল্ড পাবলিকেশন
  • Isbn: 9789849813330
  • Number Of Pages: 200
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 259৳ 33022% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দাম্পত্যজীবন জান্নাতি সুখ অনুভব করার একটি জীবন। আদম ও হাওয়া আলাইহিমুস সালামের মাধ্যমে জান্নাতে এ-জীবনের সূচনা। তবে দুনিয়াতে এসে এ-জীবনে সুখী হওয়াটা এক বিরাট চ্যালেঞ্জ। ঝিরঝিরে হাওয়া কিংবা ঝড়-ঝাপটা যেমন গাছকে আন্দোলিত করে, তেমনই ছোটো-বড়ো নানান সমস্যা দাম্পত্য জীবনে হানা দেয়। আন্দোলিত করে এ-জীবনকে। কৌশলী না হলে ভেঙে যেতে পারে একটি সুখের সংসার। দাম্পত্যজীবনের বহুমুখী সমস্যা ও চ্যালেঞ্জকে মোকাবিলা করে সুখী হওয়ায় পদ্ধতি ও এ-সংক্রান্ত নানান জিজ্ঞাসার জবাব নিয়েই আমাদের এ-আয়োজন—'দাম্পত্যজীবন সংক্রান্ত স্বামী-স্ত্রীর জিজ্ঞাসা'। স্বামী-স্ত্রীর অনেকগুলো প্রশ্নের সমাধান ও পরামর্শমূলক উত্তর দেওয়া হয়েছে এখানে। আমরা আশাবাদী, পাঠকদের দাম্পত্যজীবনকে কলহমুক্ত করে সুখী জীবনযাপনে দারুণভাবে সহায়ক হবে বইটি ইন-শা-আল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Maliha Tasneem
Maliha Tasneem ভেরিফাইড
27 Dec 2024

গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সংকলন করা হয়েছে বইটি। সূচিপত্র দেখেই অর্ডার করে দিয়েছিলাম। ভালো বই।

abr****com
abr****com ভেরিফাইড
01 Jul 2024

বর্তমান সাংসারিক অশান্তির যুগে সংসার টিকানো বড় চ্যালেঞ্জের বিষয়। সাংসারিক জীবনে শান্তি খুঁজে এমন মানুষের জন্য বইটি হতে পারে অন্যান্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা লেখক ইয়াকুব আলীর হায়াতে বারাকাহ দান করুন।

Review Upload 1
Review Upload 2
HAMIDUR. TV
HAMIDUR. TV ভেরিফাইড
19 Jun 2024

আপনি কি জানেন, ঢাকায় প্রতি ৪০ মিনিটে একটি করে ডিভোর্স হয়? অথচ বর্তমানে অধিকাংশ বিয়েই বলা যায়, পূর্ব সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে? তবে কেন এত সমস্যা? কারণ, বিবাহপূর্ব ফ্যান্টাসি আর বাস্তবতা এক নয়। তারা সঠিক দিকনির্দেশনার অভাবে ঠুনকো অজুহাতে ঝগড়া-বিবাদ থেকে শুরু করে সংসার ভেঙে দেন। অথচ সঠিক গাইডলাইন থাকলে সুন্দর সুখী পরিবার তারা গড়তে পারে। যেমন- অন্যের জন্য ত্যাগস্বীকার, সমস্যা দেখা দিলে কীভাবে সামলাতে হবে, ডিভোর্সের সিদ্ধান্ত নিলে তার আগে কী কী পদক্ষেপ নেয়া উচিত, তালাক দিলে কয় তালাক, কখন কীভাবে দিতে হবে ইত্যাদি। 'স্বামী-স্ত্রীর জিজ্ঞাসা' বইটা মূলত এমন সমস্যায় গাইড করবে যে, ঠিক কোন কাজটি কীভাবে করা উচিত। জীবনঘনিষ্ঠ ৫৫ টা সমস্যা ও জিজ্ঞাসায় দলিল-প্রমাণের ভিত্তিতে পরামর্শ দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ।

Md Abu Hanif Beljani
Md Abu Hanif Beljani ভেরিফাইড
18 Jun 2024

জীবনের প্রতিটি পরতে পরতে একজন শুভাকাঙ্ক্ষী, পরামর্শদাতা থাকা প্রয়োজন। দাম্পত্য জীবনের ছোট-বড় সমস্যা সমাধানে যার ভূমিকা অনন্য। কিন্তু সবসময় যোগ্য ও কল্যাণকামী মেন্টর পাওয়া সম্ভব নয়। 'স্বামী-স্ত্রীর জিজ্ঞাসা' বইটি সেই সাইলেন্ট মেন্টরের কাজ দেবে। তাছাড়া সবসময় সবাইকে সমস্যার কথাও বলা যায় না তাই এটি আপনাকে দারুণভাবে উপকৃত করবে ইনশাআল্লাহ। নানা সমস্যায় করণীয় সম্পর্কে একটি স্পষ্ট গাইডলাইন পাবেন যেটা আমাদের বৈবাহিক জীবনে ছোট-বড় সমস্যা এড়িয়ে একটি সুখী-সফল জীবন গঠনে চমৎকারভাবে সাহায্য করবে। সূচিপত্রে চোখ বুলালে বইটির প্রয়োজনীয়তা অনুভব করতে পারবেন বলে আশা করি।

mahfuja my
mahfuja my ভেরিফাইড
15 Jun 2024

'স্বামী-স্ত্রীর জিজ্ঞাসা' বাজারে প্রচলিত বই থেকে একেবারেই আলাদা। বইটি আপনার তৃষ্ণাকে মেটাবে। সাধারণত দাম্পত্য জীবন সংক্রান্ত বই হয় বর্ণনামূলক। কিন্তু এই বইটা গতানুগতিক না হয়ে- * প্রশ্ন ধরে ধরে আলোচনা যা সূচি দেখলেই বুঝতে পারবেন। * প্রথমে স্বামীর, এরপর স্ত্রীর, তারপর উভয়ের এবং শেষে তালাক সংক্রান্ত প্রশ্নোত্তর। * জীবনঘনিষ্ঠ। মনে হবে আপনার প্রশ্নগুলোরই উত্তর দেয়া হয়েছে। * পরামর্শভিত্তিক। যখন যে সমস্যা দেখা দেবে তখনের করণীয় সম্পর্কে বইটি আপনাকে জানাবে। * বইয়ের ডিজাইন, প্রচ্ছদ সবই আকর্ষণীয়। মাশাআল্লাহ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)