দ্য প্যান্থার (সুলতান রুকনুদ্দিন বাইবার্স)
বই কালেকশন

Buy দ্য প্যান্থার (সুলতান রুকনুদ্দিন বাইবার্স) Online in Bangladesh

লেখক: ইমরান আহমাদ

4.11
(45 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইমরান আহমাদ
  • Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
  • Isbn: 978-984-96140-2-9
  • Number Of Pages: 208
  • Language: বাংলা
  • Edition: ৪র্থ সংস্করণ, ২০২৪
৳ 278৳ 37025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সুলতান রুকনুদ্দিন বাইবার্স। ৫৪ বছরের ছোট্ট একটা জীবন। ৩৩ বছরই যাঁর কেটেছে অশ্বপৃষ্ঠে। ১৭ বছরের শাসনকাল। ১৭ মাসও নির্বিঘ্নে রাষ্ট্র চালাতে পেরেছেন কি না সন্দেহ! সর্বদাই ছুটতে হয়েছে শত্রুর পিছু পিছু। দেশ থেকে দেশান্তরে। চিতার ক্ষিপ্রতায় চষে ফিরতে হয়েছে পাহাড়ে, জঙ্গলে—মরু বিয়াবান আর সমুদ্র-উপকূলে। আধুনিক মিসর, ইসরাইল, ফিলিস্তিন, জর্দান, লেবানন, সিরিয়া, তুরস্ক ছিল তাঁর অবাধ বিচরণক্ষেত্র। তিন মহাদেশ ছিল কুরুক্ষেত্র। তাঁকে একসঙ্গে লড়তে হয়েছে তিন-তিনটি দুর্ধর্ষ পরাশক্তির বিরুদ্ধে। তাঁর দুর্দান্ত থাবায়ই মোঙ্গলদের পিলে চমকে উঠেছিল। ক্রুসেডমানসে ভীতি ছড়িয়েছিল। গুপ্তঘাতকরা পথ হারিয়েছিল। ক্রুসেড যদি তাঁকে দিয়ে থাকে অমরত্ব, মোঙ্গলবধ করে তুলেছে আরও গৌরবদীপ্ত। গুপ্তঘাতক নিধন তাঁর কীর্তিতে চড়িয়েছে আলাদা মাহাত্ম্য। তীব্রগতি, বজ্রথাবার কারণে ক্রুসেডারদের চোখে তিনি ছিলেন দ্য প্যান্থার—চিতারাজ। ক্রুসেডের দীর্ঘ ইতিহাসে খ্রিষ্টানরা তাঁর হাতেই সর্বশেষ ও প্রচণ্ড মার খায়। বস্তুত তাঁর কঠোর কষাঘাতেই যবনিকাপাত ঘটে অন্তহীন ক্রুসেডের। ফলে তাঁর ছিল আরও একটি ইউরোপীয় অভিধা—শেষ আঘাত। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, সুলতান বাইবার্সের সেসব কালজয়ী উপাখ্যান, বর্ণাঢ্য বীরত্বগাঁথা বহুকাল ধরেই পর্দাবৃত হয়ে আছে। চেপে রাখা হয়েছে সুকৌশলে। এই বই চায়, সামান্য হলেও মহাকালের ঘনকালো সে পর্দা সরে যাক। অনালোচিত ইতিহাসের দ্বার খুলুক। প্রজন্মের চিন্তায় গতি পাক।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.11
(45 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
S M Niaz Arifin
S M Niaz Arifin ভেরিফাইড
08 Dec 2024

A very well-written book. Kudos for the writer!

MD. Lokman Mahmud
MD. Lokman Mahmud ভেরিফাইড
16 Jul 2022

very nice

SAIHUM SHAHRIAR SAMI
SAIHUM SHAHRIAR SAMI ভেরিফাইড
17 Jun 2022

it was so good.

Sheikh Mohammed Taz
Sheikh Mohammed Taz ভেরিফাইড
01 May 2022

দ্যা প্যানথার! হার না মানা এক মুসলিম সেনানায়কের উপখ্যান। অত্যাচারীদের জন্য যিনি ছিলেন অগ্নিমূর্তি। এমনকি জালেমদের সামান্য ভুলও তার কাছে ছিলো অপরাধের সামিল। এজন্যই তো জীবনের প্রায় সবটুকু সময়ই এদিক থেকে ওদিক তাড়া করে বেড়িয়েছেন তৎকালীন পরাশক্তি মোঙ্গল-ক্রুসেডারদের। এমনকি তার কাছেই বলতে গেলে আনুষ্ঠানিক পরাজয় বরণ করেছে হার না মানা মোঙ্গল সম্রাজ্য। পাঠক বইটি পড়া শুরু করলে পড়তেই থাকতে ইচ্ছে করবে, আর যখন শেষ করবে, মনোকষ্টে হয়তো অবসাদে ভুগতে পারে। এমনই একজন মুসলিম সেনানায়কের নাম সুলতান রুকুনুদ্দিন বাইবার্স। যার জীবন জুড়ে আছে নানা কাহিনী, কিভাবে দাস থেকে ক্ষমতাধর মামলুক সুলতান হলেন বইটিতে অল্প কথায় সেইসব ইতিহাসের কথায় লিখেছেন ইমরান আহমদ।

Zobaid Haq
Zobaid Haq ভেরিফাইড
19 Feb 2022

Excellent

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)