

Buy দি ইটার্নাল চ্যালেঞ্জ Online in Bangladesh
লেখক: আবু জাকারিয়া
- Author: আবু জাকারিয়া
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 9789849512677
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
বইটি একটি খোলা জানালা। কেউ নির্বিঘ্নে, নিষ্কলুষ মন নিয়ে বইটি পড়তে বসলে মানব-ভ্রুণের অসাধারণত্বের আলাপ খুঁজে পেয়ে পুলকিত হবেন। ইতিহাসের নিশ্ছিদ্র পাঠ পেয়ে চমকে যাবেন। স্রষ্টার ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাবেন। নির্বিঘ্নে কুরআনকে ভাষাতত্ত্ব, কিরাত, সিরাত, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতি, ইতিহাসের পাতায় পাতায় রেখে, এমনকী আবেগের গভীরে নাড়া দিয়ে অনুসন্ধানী গবেষকের মনকে কিছুটা হলেও পরিতৃপ্ত করার চেষ্টা করেছে, আর জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই মহাপ্রভাবশালী কিতাব ও তার স্রষ্টার ব্যাপারে জ্ঞানতৃষ্ণা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

মুসলিমরা কেবল বিশ্বাসের জোরে কুরআনকে আল্লাহ প্রদত্ত গ্রন্থ বলে মেনে নেয় না; বরং কুরআন বাস্তবিকার্থেই একটা বিস্ময়ের নাম। এটা জীবন্ত মুজিজা- যা আমরা প্রত্যেকেই অনুভব করে থাকি। এমন জোরালো দাবির পেছনে অবশ্যই শক্ত প্রমাণ থাকতে হয়। আর এই শক্ত প্রমাণ কুরআন দিয়েছে বিভিন্ন প্রাকৃতিক উদাহরণ দিয়ে এবং মানুষের মধ্যে অতি প্রাসঙ্গিক কিছু প্রশ্ন জাগিয়ে দেওয়ার মাধ্যমে। প্রমাণের অংশ হিসেবে কুরআন জায়গায় জায়গায় পাঠকদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মানুষের মাঝে প্রচলিত বিভিন্ন ভুল ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এভাবে মানুষের মধ্যে গেড়ে বসা ভুলগুলোকে উপড়ে ফেলে কুরআন সেখানে স্থাপন করেছে শক্তিশালী শক্তির ভিত। আপনি যদি ধর্মগ্রন্থগুলো নিয়ে সন্দেহবাতিকতায় ভোগেন, যদি ভাবেন, এসব বই যত সব আজগুবি কোথায় ভর্তি- যেগুলোর পর্যাপ্ত কোন প্রমাণ নেই, তাহলে প্রস্তুত হন চমকে যাওয়ার জন্য। রিভিউ : Firoza Ayat

বইটি একটি খোলা জানালা। কেউ নির্বিঘ্নে, নিষ্কলুষ মন নিয়ে বইটি পড়তে বসলে মানব-ভ্রূণের অসাধারণত্বের আলাপ খুঁজে পেয়ে পুলকিত হবেন। ইতিহাসের নিশ্ছিদ্র পাঠ পেয়ে চমকে যাবেন। স্রষ্টার ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাবেন। কুরআনকে ভাষাতত্ত্ব, কিরাত, সিরাত, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতির চোখ দিয়ে দেখে অনুসন্ধানী গবেষকের মনকে কিছুটা হলেও পরিতৃপ্ত করার চেষ্টা করা হয়েছে। আবেগের গভীরে নাড়া দিয়ে এক মহাপ্রভাবশালী কিতাব এবং তার স্রষ্টার ব্যাপারে জ্ঞানতৃষ্ণা জাগিয়ে দেওয়ার এক প্রচেষ্টার নাম 'দি ইটার্নাল চ্যালেঞ্জ'। . অসাধারণ বই টি
Muslims do not accept the Qur'an as the book of Allah only by faith, but the Qur'an is actually the name of something wonderful. And behind it there is strong evidence. What the Qur'an has given is with various true natural phenomena, raising very common or normal questions among people, and various challenges in places. By challenging various misconceptions among people. In this way, the mistakes that are rooted in people, the Qur'an has put the fear of eternal truth! But why this Qur'an? In simple words, the one who created it will specify its use and purpose, right? The revelation of the Qur'an for the same purpose. This is my own words.
মহান আল্লাহ তার ফেরেশতা জিবরাইল (আ.)- এর মাধ্যমে প্রিয় বিপ্লবী নেতা মুহাম্মদ (সা.) এর উপর কুরআন অবতীর্ণ করেছেন। পৃথিবীতে কুরআনের প্রভাব অসীম। সপ্তম শতাব্দীতে আরব ভূখণ্ডে কুরআন অবতীর্ণ হলেও এতে রয়েছে সর্বকালের ও সমস্ত ভূখণ্ডের মানুষের জন্য গ্রহণযোগ্য গাইডলাইন। বর্তমান বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৮০ কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ। লাখ লাখ মানুষ কুরআন পড়ছে, মুখস্ত করছে, কিন্তু আসলে কি এমন আছে এই কিতাবে। মুসলিমরা কেবলমাত্র বিশ্বাসের জোরেই কুরআনকে আল্লাহর গ্রন্থ বলে মেনে নেয় না,বরং কুরআন বাস্তবিকভাবেই একটা বিস্মকর কিছুর নাম।আর এর পেছনে আছে শক্তিশালী প্রমান।যা কুরআন দিয়েছে বিভিন্ন সত্য প্রাকৃতিক ঘটনা দিয়ে,মানুষের মাঝে অতি কমন বা স্বাভাবিক প্রশ্ন জাগিয়ে তুলে,জায়গায় জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে,মানুষের মাঝে থাকা বিভিন্ন ভুল ধারণার দিকে চ্যালেঞ্জ দিয়ে। এভাবে মানুষের মধ্যে গেড়ে থাকা ভুলগুলো দূর করে কুরআন বসিয়েছে চির সত্যের ভীত! কিন্তু কেন এই কুরআন?সহজ কথায় বলতে গেলে,যিনি সৃষ্টি করেছেন তিনিই তো এর ব্যবহার ও উদ্দেশ্য নির্দিষ্ট করে দিবেন তাই না?ঠিক একই উদ্দেশ্যে কুরআনের অবতারনা।এটা তো আমার নিজস্ব কথা।কিন্তু বইতে এটাকেই বুঝাতে হয়েছে চমৎকার ভাবে। প্রাচীন কাল থেকেও দার্শনিকগন "সৃষ্টির রহস্য,উদ্দেশ্য ও গন্তব্য নিয়ে প্রশ্ন করতেন নিজেদের ও নিজেরাই উত্তর তালাশ করতেন"! আর তাই কুরআনেও প্রথমেই আলোচনা করা হয়েছে সৃষ্টির রহস্য,উদ্দেশ্য ও গন্তব্য নিয়েই! এ বিষতে কুরআন বলে--" তারা কি কোনো কিছু সৃষ্টা ছাড়া আপনাআপনিই সৃষ্টি হয়েছে?নাকি তারা নিজেরাই (নিজেদের) সৃষ্টা?তারা কি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে?বরং তারা তো নিশ্চিত বিশ্বাস করে না।(সুরা আত-তুরঃ৩৫-৩৬) কুরআন যৌক্তিক প্রশ্ন করে এইভাবেই তার পাঠককে ভাবতে বাধ্য করে। আর এগুলোর উত্তর তালাশের জন্যই আল্লাহ গবেষণা করতে বলেছেন।এর উত্তর জানলেই আমরা বস্তুজগৎ এর সৃষ্টি রহস্য জানতে পারি। আর এই সৃষ্টি জগতের রহস্য বের করতে গিয়েই এই পর্যায়ে দেওয়া হয়েছে অসাধারণ এক যুক্তি।এই বর্ণনাই এই অধ্যায়ের প্রাণ! দেখুন,পদার্থ বিজ্ঞানের অসাধারণ ফাইন-টিউনিং এর কথাই ধরা যাক।পদার্থবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ধ্রুবক গুলো এতটাই সুক্ষ যা একটু এদিক সেদিক হলেই সৃষ্টিজগত এর টিকে থাকা অসম্ভব হয়ে হতো। এরকমই একটি উদাহরণ হলো মহাজাগতিক ধ্রুবক।এই ধ্রুবক মুলত মহাবিশ্বে শক্তির ঘনত্ব নির্দেশ করে।এই শক্তির মান যদি ১,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ ভাগের এক ভাগ পরিমানও যদি নড়বড়ে হতো,তবে এই মহাবিশ্ব উদ্ভব ই হতো না! বুঝতে পারছেন সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার জন্য কতটা সুক্ষ মানের প্রয়োজন হয়েছে। এ ব্যাপারে আমরা "লাইফ ইন দ্য ইউনিভার্স" এ নোবেল বিজয়ী স্টিফেন ওয়াইনবার্গের থেকেই জানতে পারি! একবার ভাবুন!অথচ,কেউ একজন বলল এই মহাবিশ্ব এমনই সৃষ্টি হয়েছে!বা কোনো দুর্ঘটনায় বিশৃঙ্খলায় সৃষ্টি হয়েছে;আর আমরা বিশ্বাস করে নিলাম? একবার ভাবুন তো,এতো সুক্ষ ভাবে আর কে তৈরি করতে পারে আল্লাহ ছাড়া? সকল সৃষ্টির ই তো উদ্দেশ্য থাকে,কিন্তু এই সৃষ্টি জগতেরও রহস্য আছে!থাকবেই!কিন্তু কি সেই উদ্দেশ্য? উত্তর জানতে হলে ডুব দিতে হবে বইয়ের পাতায়। অন্তত পক্ষে আনন্দের সাথে আধুনিকতার সাথে ইসলামের উপর অটল থাকতে,কুরআন নিয়ে ভাবতে ও চিন্তা করতে হলে,নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য চিনতে হলে এই বইটি আবশ্যক! বইটির প্রচ্ছদ বেশ সুন্দর।নাম করণের বিশেষত্ব হলো,এটা অমুসলিমের কাছে গোপনেও ইসলামের দাওয়াত পৌছে দিতে সক্ষম! বইটির বিশেষত্বঃবইটি কুরআন সম্পর্কে এতো সুন্দর করে বয়ান দিচ্ছে,যা আমাদের বাস্তবিক জীবনে একান্ত প্রয়োজন।যা অন্যান্য। তবে এটা অবশ্যই ব্যাতিক্রম ও চিন্তাশীলদের জন্য আবশ্যক একটা ম্যাটেরিয়াল!
আমি প্রথমে ইংরেজি অনুবাদটি পড়েছিলাম পিডিএফ আকারে। তারপর যখন দেখলাম এর বাংলা অনুবাদ ও বের হয়েছে সাথে সাথে ওইটাও অর্ডার দিয়ে দিলাম। মাস্ট রিড বুক। মাশা আল্লাহ।






















