

Buy দ্য কেয়ারিং কাপল Online in Bangladesh
লেখক: হাফেজ মাওলানা মুফতি ফরহাদ হুসাইন
- Author: হাফেজ মাওলানা মুফতি ফরহাদ হুসাইন , হাফেজ মাওলানা ছগির আহমদ সজীব
- Publisher: কাব্যগ্রন্থ প্রকাশন
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
দাম্পত্য জীবনে যে সকল ক্ষেত্রে পরিমিতিবোধের অভাব পরিলক্ষিত হয় পারস্পরিক সেবা ও শ্রমের মূল্যায়ন করার বিষয়টি তার মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য। এ অভাব উভয় পক্ষেই। স্বামী যেমন স্ত্রীর দিনমানের পরিশ্রমকে মর্যাদার চোখে দেখছে না, তেমনি স্ত্রীও স্বামীর খাটা-খাটনি ও তার পক্ষ হতে প্রাপ্তির যথাযথ কদর করছে না।বলা বাহুল্য, কলহমুক্ত ও মধুর দাম্পত্য রচনার পক্ষে এটা অনেক বড়ো বাধা। এর অপসারণ জরুরি। সে জন্য দরকার নিজ প্রাপ্য ও অধিকারের সীমারেখা সম্পর্কে সচেতনতা। কতটুকু আমার প্রাপ্য এবং কতটুকু নয়, তা জানা থাকলেই প্রাপ্তির যথার্থ মূল্যায়ন সম্ভব হয়।আমরা কেমনভাবে আমাদের দাম্পত্য জীবন পরিচালনা করবো এবং কুরআন ও সুন্নাহর আলোকে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বা দাম্পত্য জীবন কী করে যত্নশীল করে তোলা যায়, সে বিষয়ে এ বইটি সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।























