দ্য আর্ট অব বীন অ্যালোন
বই কালেকশন

Buy দ্য আর্ট অব বীন অ্যালোন Online in Bangladesh

লেখক: রেণুকা গাভরানি

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রেণুকা গাভরানি
  • Publisher: আশরাফুল মাখলুকাত প্রকাশন
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 159৳ 25036% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপ আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময় নিজকে একা মনেকরি, কেউ অন্যদের মাঝে থেকেও একান্তই একা আবার কেউ একাকী হয়েও সবার মাঝেই থাকেন। এমন বহু মানুষ আছেন যারা, একা থাকাটাকে সম্পূর্ণভাবে উপভোগ্য করে তোলেন, নিজের কর্মদক্ষতাবৃদ্ধি করে ফুটিয়ে তোলেন নিজস্ব ব্যক্তিত্ব এবং সৃজনশীল কাজে, পারিপার্শ্বিক জগতকে নিজের রঙে রাঙিয়ে তোলেন, পরিপূর্ণভাবে বাঁচেন। আসলে, একা থাকা শুনতে যতটা অদ্ভুত শোনায় আদতে তেমন কিন্তু মোটেও নয়, এর অসংখ্য পজিটিভ দিকও আছে। যেকোনো কারনবশতই হোক আপনাকে যদি একাকী থাকতে হয়, তাহলে কিছু কলাকৌশল শিখে নিন। তখন একা থাকাটা আশীর্বাদ মনে করবেন, একাকী জীবন উপভোগ্য হয়ে উঠবে। প্রথমতঃ নিজের প্রতি আস্থা রাখুন, সব কাজেই আপনাকে দক্ষ হতে হবে এমন কোনো কথা নেই। যখনই দেখবেন কোনো বিষয় আপনার মনমতো হচ্ছে না, সেটা নিয়ে অযথা মন খারাপ করবেন না। একটা কাজে সফল না হওয়ার অর্থ এই নয় যে, আপনি একজন অসফল মানুষ। অসফলতাকে হার না ভেবে চ্যালেঞ্জ হিসাবে নিন, দেখবেন সাথে সাথে আপনার অস্থিরতা অনেক কমে যাবে। নবউদ্যমে আবার চেষ্টা করুন তারপর, প্ল্যান করুন কীভাবে এই নূতন চ্যালেঞ্জের মোকাবেলা করবেন। কখনো কখনো কিছু কাজের আগাম পরিকল্পনা করে, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। প্রয়োজনে অন্যের মতামত যাচাই করতে পারেন, সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছ। আপনি সবার মাঝে থাকুন কিবা একাকী থাকুন, শিখে নিন কীভাবে নিজে নিজে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, অদক্ষ চালকের পক্ষে যেমন যানবহন চালানো সম্ভব না তেমন, আত্মবিশ্বাসের অভাব থাকলে সাফল্য অর্জন করা অসম্ভব!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Kazi Abul Maruf
Kazi Abul Maruf ভেরিফাইড
29 Oct 2025

মনোবিদ তানিয়া হাসান আপা আমার প্রিয় ও প্রেরণাদায়ক একজন লেখিকা! তাঁর লেখালেখির সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের শেষার্ধে। ঘটনাচক্রে ওনার কাছে আমি ফোনে মানসিক পরামর্শ নিয়ে খুবই উপকৃত হই! তাঁর লেখ মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিষয়ক অসাধারণ রচনা " মনকাহন-১ ও ২" বই দুটি তিনি আমাকে কুরিয়ার সার্ভিসে আমাকে পাঠান । মনকাহন-১ বইটি গভীর মনোযোগ দিয়ে পড়ি এবং খুবই উপকৃত হই সেই থেকে ওনার ভক্ত হয়ে যাই। কৃতজ্ঞতা হিসেবে ২০২৪ সালে আমার প্রকাশিত মনোচিকিৎসা বিষয়ক উপন্যাস "ওসিপিডি" তাঁকে উৎসর্গ করি! এ বছর বইমেলায় ওনার লেখা দ্য আর্ট অফ বীন‌ এলোন বইটিও যত্ন সহকারে পড়েছি। নি সঙ্গ ও নিভৃতচারী মানুষদের জন্য একটি উপকারী বই। আশা করি, তিনি ভবিষ্যতে বাংলা ভাষার অন্যতম একজন জনপ্রিয় ও উপকারী লেখক হিসেবে অবস্থান করে নিবেন! — কাজী আবুল মারুফ, ঢাকা সেনানিবাস

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6
Review Upload 7
Review Upload 8
Review Upload 9
Review Upload 10

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)