

Buy দ্য ফাইভ সেকেন্ড রুল Online in Bangladesh
লেখক: মেল রবিন্স
- Author: মেল রবিন্স
- Publisher: ইমপ্রেস বুকস
- Number Of Pages: 236
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
সারা জীবন ধরে- আপনার পিতামাতা, শিক্ষক, বন্ধু এবং ভাল পরামর্শদাতারা আপনাকে নিশ্চয়ই অনেক ভাল পরামর্শ দিয়েছেন, আপনার অজুহাতকে দূরে সরিয়ে আপনাকে উচ্চতর লক্ষ্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, আপনি যেন সফল হন সেই চেষ্টা করেছেন। আপনি নিজেও হয়তো অনেক চেষ্টা করেছেন নিজেকে বদলে ফেলার, যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করে ফেলার। প্রবলভাবে হয়তো চেষ্টা করেছেন লক্ষ্যে অটল থাকতে, সাহস করে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে; কিন্তু বারবার বিচ্যুত হয়েছেন। প্রবল অনিচ্ছা এসে মনকে ঘিরে ধরেছে। এটা স্বাভাবিক, সমস্ত মানুষের ক্ষেত্রেই এমনটা হয়। এমনকি যারা প্রচন্ডরকম সফল জীবনযাপন করছেন তাদেরও এমনটা হয়েছে। আপনি যা পেতে চান তা পাওয়ার জন্য আপনাকে মাত্র একটি পদ্ধতি অবলম্বন করতে হবে, আর তাতেই আপনার সমস্ত কাজ সহজ হয়ে যাবে: ৫ সেকেন্ডের সূত্র! কী এই সূত্র? কেন এটা প্রয়োজন? কিভাবে এই সূত্র ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ নিজেদের জীবন বদলে ফেলছেন মাত্র ৫ সেকেন্ডে? সত্যিই কি এটা সম্ভব? কীভাবে সম্ভব? জানতে হলে পড়ে ফেলতে হবে চমৎকার এই বইটি। মেল রবিন্সের চমৎকার লেখনীতে ডুব দিয়ে আপনি যেমন দ্রুত বইটি পড়া শেষ করতে পারবেন তেমনই দ্রুত শিখে ফেলবেন এই সহজ ও চমকপ্রদ সূত্রটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এই বইয়ের অনেক গুলো বাক্যের মধ্যে একটি ''আমার আর কি কি করার আছে " এই কথা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে
অসাধারণ বই আত্মোন্নতি জন্য

আমাদের প্রত্যেকের জীবনে-ই অসংখ্যবার এমন মুহূর্ত আসে, যখন আমরা জানি আমাদের ঠিক কী করা উচিত। কিন্তু জানার পরেও কোন এক অদৃশ্য শক্তি অদ্ভুতভাবে একটা invisible দেওয়াল তৈরী করে পথ আটকে দাঁড়ায়। আচ্ছা, আপনার সাথেও কি এমনটা হয়? ধরুন, ভোর ছয়টায় অ্যালার্মটা বেজে উঠলো, আর আপনি ঠিক জানেন যে বিছানা ছেড়ে ওঠাটা ভীষণ জরুরি। কিন্তু কীসের এক অদৃশ্য টানে যেন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে-ই করছে না! কিংবা ধরুন, খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং চলছে, আপনার মাথায় দারুণ একটা আইডিয়াও এসেছে, কিন্তু বলার আগেই মনের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলছে, ‘‘ছেড়ে দে, কী দরকার ঝামেলা করার!’’ অথবা আপনার স্বপ্নের সেই প্রজেক্টটা, যেটা শুরু করবেন করবেন বলেও আর করাই হচ্ছে না, দিনের পর দিন শুধু দীর্ঘশ্বাস বাড়ছে। এই যে একটা অদ্ভুত জড়তা, একটা অজানা ভয়, আর সবকিছু ফেলে রাখার একটা বাজে অভ্যাস—এই চক্রে আমরা অনেকেই কিন্তু ফেঁসে যাই, তাই না? মনে হয়, যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের ইচ্ছেগুলোর গলা টিপে ধরেছে। আমরা জানি কোনটা ঠিক, কোনটা করা উচিত, কিন্তু সেই জানা আর করার মাঝখানে পাহাড়প্রমাণ বাধা। বিশ্বাস করুন, আপনি একা নন। আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই এই লড়াইটা চলে। আর এই চক্রটা ভাঙার একটা অবিশ্বাস্য সহজ সমাধান বাতলে দিয়েছেন মেল রবিন্স, তাঁর যুগান্তকারী বই ‘‘দ্য ফাইভ সেকেন্ড রুল’’-এ। এই অবিশ্বাস্য সহজ সমাধানটি আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, ‘‘আপনি অন্যদের থেকে সেরা’’ হয়ে উঠতে সাহায্য করতে পারে।
বইয়ের অনুবাদ ভালো লেগেছে। আর বইটির পরামর্শ গুলো যদি কেউ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, তার জীবন উন্নত হতে বাধ্য।
good






















