সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা
বই কালেকশন

Buy সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

4.89
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 9788129516503
  • Number Of Pages: 232
  • Language: বাংলা
  • Edition: 28th edition
৳ 595৳ 70015% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“শ্রেষ্ঠ কবিতা” বইয়ের ভূমিকা:এই নতুন সংস্করণে বইটি সম্পূর্ণ পরিমার্জিত হয়েছে। আমার এ-পর্যন্ত প্রকাশিত সব কটি কবিতার বই থেকেই কিছু কিছু কবিতা এই সংকলনে স্থান পেয়েছে। এই নির্বাচন পুরোটাই একা করেছেন শ্ৰী দেবাশিস বসু। আমি নিজে বাছাবাছি করলে নিশ্চিত এর অনেক কবিতাই বাদ দিতুম কিংবা শ্রেষ্ঠ আখ্যা দেবার মতন একটা কবিতাও খুঁজে পেতুম না।বর্তমান সংস্করণে আরও দুটি কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতা অন্তর্ভুক্ত হলো।এই নতুন সংস্করণে আমি কোনো কোনো কবিতায় সামান্য পরিমার্জনা করেছি,তাই পূর্ববর্তী সংস্করণের সঙ্গে মেলালে কোথাও কোথাও পাঠান্তর চোখে পড়বে। ছাপার ভুলও যথাসম্ভব সংশোধনের চেষ্টা করা হয়েছে।আগেকার সংস্করণগুলির চেয়ে বর্তমান সংস্করণটিতে অনেক পরিবর্তন ঘটে গেছে। শুধু নতুন কবিতা সংযোজন নয়, প্রথম দিকের কিছু কিছু কবিতা বাদ দিয়েছি। হয়তো এটা প্রথা সিদ্ধ নয়, কিন্তু কিছু পুরোনো কবিতা আমার আর রাখতে ইচ্ছে হয়নি। কিছু সাম্প্রতিক কবিতাও সংযুক্ত করা সঙ্গত মনে হয়েছে।বর্তমান সংস্করণে সামান্য কিছু অদল-বদল হয়েছে।বর্তমান সংস্করণে আরও তিনটি কাব্যগ্রন্থ থেকে কিছু নির্বাচিত কবিতা অন্তর্ভুক্ত হলো“শ্রেষ্ঠ কবিতা” বইয়ের প্রধান সূচীপত্র:* একা এবং কয়েকজন (প্রথম প্রকাশ: পৌষ ১৩৬৭) – ১৭* আমি কী রকম ভাবে বেঁচে আছি (প্রথম প্রকাশ: মধ্য চৈত্র ১৩৭২) – ২২* বন্দী জেগে আছো (প্রথম প্রকাশ: ফাল্গুন ১৩৭৫) – ৫৬০* আমার স্বপ্ন (প্রথম প্রকাশ: বৈশাখ ১৩৭৯) – ৮৪* সত্য বদ্ধ অভিমান (প্রথম প্রকাশ: বৈশাখ ১৩৮০) – ১০৮* জাগরণ হেমবর্ণ (প্রথম প্রকাশ: ২৫ বৈশাখ ১৩৮১) – ১১০* দাঁড়া ও সুন্দর (প্রথম প্রকাশ: ১৩৮২) – ১২৫* মন ভালো নেই (প্রথম প্রকাশ: আষঢ় ১৩৮৩) – ১৩৬* এসে ছিল দৈব পিকনিকে (প্রকাশ প্রকাশ: শ্রাবণ ১৩৮৪) – ১৫৪* দেখা হলো ভালোবাসা বেদনায় (প্রথম প্রকাশ: জৈষ্ঠ ১৩৮৬) – ১৬১* স্বর্গন গরীর চাবি (প্রথম প্রকাশ: শ্রাবণ ১৩৮৭) – ১৭২* সোনার মুকুট থেকে (প্রথম প্রকাশ: চৈত্র ১৩৮৮) – ১৮৮* স্মৃতির শহর (প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ১৯৮৩) – ১৯৫* বাতাসে কিসের ডাক শোনো (প্রথম প্রকাশ: জানুয়ারি ১৯৮৭) – ২০৩* রাত্রির রঁদেভু (প্রথম প্রকাশ: জানুয়ারি ১৯৯৫) – ২০৮* সেই মুহুর্তে নীরা (প্রথম প্রকাশ: জানুয়ারি ১৯৯৭) – ২১৫* ভোর বেলার উপহার (প্রথম প্রকাশ: জানুয়ারি ১৯৯৯) – ২২৫

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.89
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Joy Biswas
Joy Biswas ভেরিফাইড
10 Apr 2026

সুনীল একটি ইমোশন

Mikail anam rakib
Mikail anam rakib ভেরিফাইড
14 Dec 2019

বইটা পড়ে শেষ করলাম গতকাল । অনেকগুলো কবিতা আছে বইটাতে । প্রায় সবগুলো কবিতাই অনেক ভালো মানের । প্রার্থণা, তুমি, সহজ, প্রেমহীন, রাখাল, মুক্তি, কিছু পাগলামি, এই কবিতাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে । যারা কবিতা ভালোবাসে তাদের বইটা অনেক ভালো লাগবে । কবিতাগুলো আশা করি সকলেরই ভালো লাগবে । কবিতা গুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে হয়েছে ।

Adnan
Adnan ভেরিফাইড
02 Dec 2019

সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ , একাধারে উপন্যাসিক গল্পকার ও কবি , গদ্যে ও পদ্যে যার ছিল সমান চলাফেরা । উক্ত শ্রেষ্ঠ কবিতায় রয়েছে সুনীলের সবচেয়ে পাঠক প্রিয় কবিতাগুলি, আজীবন কবিতা লিখেছেন , কবিতায় বারে বারে ফিরে এসেছে নীরা নামটি , নীরা তার প্রেমিকা তার কবিতার রানী । সুনীল তার কাছে যেন পূজারির মতন নতজানু ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)