সুন্দর সম্পর্ক: বিনিময়ে জান্নাত
বই কালেকশন

Buy সুন্দর সম্পর্ক: বিনিময়ে জান্নাত Online in Bangladesh

লেখক: আল্লামা ইবনুল জাওযী (রহ.)

4.86
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আল্লামা ইবনুল জাওযী (রহ.)
  • Publisher: মাকতাবাতুল বায়ান
  • Number Of Pages: 176
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 209৳ 25016% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সুসম্পর্ক আমাদের জীবনঘনিষ্ঠ একটি বিষয়। আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক তৈরি হওয়ার বিষয়টি অনেক সময় তাঁর সৃষ্টির সাথে আমাদের সম্পর্কের ওপর নির্ভর করে। এটি মূলত বান্দার হকের অন্তর্ভুক্ত। মা-বাবা, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সকলের সাথে সদাচার করা ও সুসম্পর্ক বজায় রাখা আল্লাহর আদেশ। এ আদেশ পালনের মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। ইসলামের সকল বিধি-বিধানকে যথাক্রমে ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত ও আখলাক—এই পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই পাঁচের সমন্বয়েই গড়ে উঠে ইসলাম নামক প্রাসাদ। এর একটি অংশ অন্য অংশের পরিপূরক। গুরুত্বের বিচারে কোনটাই খাটো নয়। তাই সবগুলোর ওপরই সমানভাবে যত্নশীল থাকা উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সালাত-সিয়ামের প্রতি যতটুকু মনোযোগী, সুন্দর আচরণ ও উত্তম ব্যবহারের প্রতি ঠিক ততটাই অমনোযোগী। অথচ এগুলোকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ মুসলিম হওয়া সম্ভব নয়। উন্নত আখলাক ও সুন্দর আচার-আচরণের গুরুত্ব নিয়ে সালাফে সালিহীন অসংখ্য বই-পুস্তক রচনা করে গিয়েছেন। ‘সুন্দর সম্পর্ক’ বইটি তেমনই একটি বইয়ের বঙ্গানুবাদ। মা-বাবা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী প্রমুখের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব নিয়ে কুরআন-সুন্নাহ’র বক্তব্য আলোচনা করা হয়েছে বইটিতে। আল্লাহর সাথে মজবুত বন্ধনে আবদ্ধ হবার জন্য বইটি পাথেয় জোগাবে ইন শা আল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.86
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Fabiha Binte Kashem
Fabiha Binte Kashem ভেরিফাইড
14 Jun 2021

আল্লাহ চির সুন্দরতম। তাই আল্লাহ সুন্দর ভালোবাসেন এবং তাঁর বান্দাদের মধ্যেও এই সিফাতের বহিঃপ্রকাশ চান। ইসলামের দৃষ্টিতে কেবল সুরতের সুন্দর ই সুন্দর নয়। সুরাতে-সীরাতে যে শালীন ও সুন্দর সেই প্রকৃত সুন্দর । সুন্দর ও শালীন পোশাক, জবানে আদব - লেহায, চলাফেরায় নমনীয়তা, সুন্দর সম্পর্ক বজায় রাখা ইত্যাদি ইসলামের দৃষ্টিতে সুন্দরের উদাহরণ। যা নিয়ে বইটি : একে অন্যের প্রতি অনুরাগ ও ভালোবাসা মানুষের ফিতরাত। আর এই অনুরাগ কিংবা ভালোবাসাই সম্পর্ক সৃষ্টি করে এবং টিকিয়ে রাখে সুসম্পর্কে। ইসলাম ফিতরাতের দ্বীন বলেই মানুষের এই অনুরাগ ও ভালোবাসার যথার্থ প্রয়োগকে ইবাদত হিসেবে গণ্য করে। ইসলাম সর্বদাই সম্পর্কগুলোকে সুন্দরভাবে টিকিয়ে রাখার উপরেই জোর দেয়। বিচ্ছেদ - বিভাজন ইসলামের বৈশিষ্ট্য নয়। মানুষের জীবনের প্রত্যেকটি সম্পর্কে যেমন চাওয়া - পাওয়া, আকাঙ্ক্ষা থাকে , তেমনি সম্পর্কের একটা চাপও থাকে। এই চাপ থেকে বাঁচতে বুদ্ধের মত পলায়ন করাকে ইসলাম কখনই সমর্থন করে না। উত্তরণের আশা ছেড়ে জগৎ - সংসারের প্রতি বিদ্রোহ ঘোষণা করা হলো বৈরাগ্য। আর ইসলামে বৈরাগ্যের কোন স্থান নেই। মানুষের জীবনে বিভিন্ন রকম সম্পর্ক থাকে - রক্তের সম্পর্ক,পারিবারিক ,আত্মিক , সামাজিক ইত্যাদি। সম্পর্ক শুধু উপভোগের বিষয় নয়। প্রত্যেক সম্পর্কই আমাদের উপর কিছু দায়ভার চাপিয়ে দেয়। তাছাড়া সম্পর্ক সবসময় মধুর হবে তাও কিন্তু নয়। সামাজিক - পারিবারিক সম্পর্কগুলো যতই কঠিন হোক না কেন , সেগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের দায়িত্বশীলতা ও ধৈর্য্যের পরিচয় দিতে হবে। প্রতিটি সম্পর্কের হক আদায় করতে হবে। তাহলেই সম্পর্কগুলো টিকে থাকবে এবং সুন্দর হবে। আর সুন্দর সম্পর্ক বজায় রাখার বিনিময় হলো জান্নাত। কেন বইটি পড়া প্রয়োজন : বর্তমানে আমরা খুব অস্থিরতা আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছি। সম্পর্কগুলো যেন বড় ঠুনকো হয়ে গেছে ; সেটা হোক রক্তের সম্পর্ক কিংবা বৈবাহিক কিংবা অন্য কোন সম্পর্ক । ছোট ছোট কারণে আমরা অসহিষ্ণু হয়ে উঠি, সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত টেনে আনি সচরাচরই। মা বাবাকে সন্তানরা পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। অন্যায়ভাবে বিভেদ করে হক থেকে বঞ্চিত করছে আত্মীয় - স্বজন ও গরীবদের। এসবের মাধ্যমে যে মানুষ জনপদকে গভীর পাপাচারে ডুবাচ্ছে আলোচ্য বইটি সেটা স্পষ্ট করে তুলে ধরবে আমাদের সামনে। এই বইটি পড়লে আমরা বুঝতে পারবো প্রতিটি সম্পর্কই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একই সাথে নিয়ামত এবং পরীক্ষা। সুতরাং , ধৈর্য্য সহকারে সেই সম্পর্কগুলোর হক আদায় না করলে অবশ্যই আমরা সীমা লঙ্ঘনকারীতে পরিণত হবো। যা মনে রাখতে হবে : ১). " সম্পর্কের বাঁধন সুদৃঢ় রাখা,উত্তম চরিত্র অবলম্বন করা এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা - সমাজ টিকিয়ে রাখে এবং বয়স বৃদ্ধি করে।" ( বাইহাকি, আহমাদ) ২). " যে ব্যক্তি আনন্দচিত্তে কামনা করে যে , তার বয়স বৃদ্ধি পাক, রিয্ক প্রশস্ত হোক এবং অপমৃত্যু না , সে যেন আল্লাহ তআলাকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।" ( আহমাদ, আল মুসনাদ) ৩) " দান - সাদকার বদৌলতে আল্লাহ তাআলা মানুষকে সত্তর ধরণের অপমৃত্যু থেকে রক্ষা করেন।" ৪) " তোমার পিতামাতা তোমাকে তোমার পরিবার ও ধন- সম্পদ ছেড়ে চলে যাবার আদেশ করলেও তুমি তাদের অবাধ্যতা করো না।" ( আহমাদ, আবূ দাঊদ, তিরমিযি,ইবনু মাজাহ) সমালোচনা : এক কথায় খুবই উপকারী একটি বই। যে কোন সময়ে এই বইটি মানুষের দরকার বলে আমি‌ একজন পাঠক হিসেবে মনে করি। বইটিতে রয়েছে নান্দনিক একটি প্রচ্ছদ । অনুবাদ মানসম্মত এবং কুরআন ও হাদীসের রেফারেন্সে ভরপুর। বলয়ের মলাট হার্ড় কভারের এবং বাইন্ডিং টেকসই। বইয়ের প্রুফ রিডিং এ যত্নের ছাপ রয়েছে। তবে আমার ব্যক্তিগত অভিমত হলো, আরবী লেখাগুলোর ফন্ট আরেকটু বড় হওয়া প্রয়োজন ছিলো। বইটির শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই শ্রম দিয়েছেন। যারাই কোন না কোনভাবে শ্রম দিয়েছেন আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করুন। আমীন। বই : সুন্দর সম্পর্ক বিনিময়ে জান্নাত মূল : ইমাম ইবনু জাওযি রাহিমাহুল্লাহ অনুবাদ : আবদুল্লাহ আল মাসউদ সর্বোচ্চ খুচরা মূল্য : ২৫০ টাকা প্রকাশনায় : মাকতাবাতুল বায়ান প্রকাশকাল : মার্চ ,২০২১।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)