

Buy স্পেনের পতন ও আমেরিকা আবিষ্কার Online in Bangladesh
লেখক: মুফতি আবু লুবাবা শাহ মনসুর
- Author: মুফতি আবু লুবাবা শাহ মনসুর
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 9789849695066
- Number Of Pages: 184
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
আন্দালুসিয়া আমাদের হারিয়ে যাওয়া জান্নাত আর আমেরিকা আমাদের জন্য দন্তখোলা জাহান্নাম। কীভাবে আমরা সে জান্নাত হারিয়ে আজ জাহান্নামের দ্বারপ্রান্তে, স্পেনের পতন ও আমেরিকা আবিষ্কার সেই ইতিহাসের হৃদয়বিদারক আখ্যান। গ্রন্থটি পাঠকালে আপনি প্রকাশ-অযোগ্য হতাশায় কুঁকড়ে যাওয়ার পাশাপাশি শুনতে পাবেন উম্মাহর সোনালি স্বপ্নের পাঁজরভাঙার যন্ত্রণাদায়ক আর্তনাদ। সেই সঙ্গে যখন দেখবেন বীর তারিকের উত্তরসূরি মুসা ইবনু আবি গাস্সানের অসহায় একাকিত্ব, লেন্দুপ দর্জি আর মির জাফরদের মতো গাদ্দারি, পরিণাম-অন্ধ ভোগবাদী শাসকের রাজ্যের চেয়ে রানির মেকআপের চিন্তা; তখন স্তম্ভিত ও বিমূঢ় হবেন নিশ্চয়। গ্রন্থটির মাধ্যমে আপনি পরিচয় পাবেন পরের ধনে পোদ্দারি করা, দুপুরে-ডাকাত, উম্মাহর কৃতিত্ব-চোর নির্লজ্জ ইউরোপীয়দের প্রকৃত চেহারার। দেখতে পাবেন এর পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে রক্ত আর আগুনের জীবন্ত ইতিহাস। জানতে পারবেন আমেরিকা আবিষ্কারের অজানা অধ্যায়। শুনতে পাবেন অশ্রুর মহাসড়ক ধরে মেষ-ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া সরলপ্রাণ অসহায় রেড ইন্ডিয়ানদের বুকফাটা হাহাকার। লোভের আগুনে ছাই হয়ে যেতে দেখবেন ‘অ্যারাওক’ ও ‘চ্যারোকি’ নামক দুই রেড ইন্ডিয়ান জাতির ইতিহাস। এ ছাড়া জানতে পারবেন রাজ্যলিপ্সু ফার্ডিন্যান্ড ও চরম মুসলিমবিদ্বেষী রানি ইসাবেলার মানসসন্তান আমেরিকানরা কেন মুসলিমদের মোকাবিলায় এতটা হিংস্র, কী তাদের ভবিষ্যৎ পরিকল্পনা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ইতিহাস পড়তে পছন্দ করেন, আর নাই করেন, আমার ধারণা এই বই কারো কাছেই একঘোয়ে লাগবে না। এই বইটি পড়লে আমেরিকার কালো চেহারা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। আরো জানতে পারবেন কিভাবে অযোগ্যদের শাসনে স্পেনের পতন হয়েছিল।
আমার খুব ভালো লাগার বইগুলোর একটি হচ্ছে স্পেন টু আমেরিকা। বইটি আমি এর আগেও দুই বার পড়েছিলাম। প্রথম বার বইটি পড়তে দেখে উস্তাদ ইয়াহইয়া মাহবুব হাফিঃ দুইটা বই সাজেস্ট করেছিলেন। গ্রানাডার শেষ বীর। আর আমেরিকা মুসলমানদের আবিস্কার। (অথবা এই বইটি উস্তাদ হাবীবুর রহমান ইসলামবাগী সাহেব সাজেস্ট করেছিলেন। তবে এতটুকু স্পষ্ট মনে আছে,) আমেরিকা মুসলমানদের আবিস্কার বইটি আমি উস্তাদ হাবীবুর রহমান ইসলামবাগী সাহেবের কাছ থেকেই নিয়ে পড়েছিলাম। কিন্তু গ্রানাডার শেষ বীর বইটি আজও আমার চোখে পড়ে নি। যাইহোক, স্পেন টু আমেরিকা বইটি আমার ভালো লাগার মূল কারণ হচ্ছে, এটি আমার আন্দালুসিয়া আর আল-হামরা প্রাসাদের ইতিহাস উল্লেখ করেছে।সাথে আন্দালুস পতনের সাথে সাথেই আন্দালুস থেকে বের হয়ে মুসলমানদের মাধ্যমেই জাহাজ টেনে ওয়েস্ট ইন্ডিজ আবিস্কার করেছিলো ক্রিস্টোফার কলম্বাস।এই ইতিহাস তখনও আমার কাছে অপরিচিত ছিলো,সাথে আকর্ষণীয়ও। পছন্দের লেখকদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছিলো আবু লুবাবা শাহ মানসুর আর কুতাইবা আহসান ওরফে আব্দুর রশীদ তারাপাশী সাহেবের নাম। দ্বিতীয় বার মনে হয় মেশকাতের বছর পড়েছিলাম। তখন পড়েছিলাম, কারণ উদাসীনতায় ভুলতে বসেছিলাম আমি যে পড়তে পারি। আর আজ তৃতীয়বার পড়লাম, বইটির প্রেক্ষাপটে থাকা প্রশ্নটির জন্য। হাদীসে আছে পুরো পৃথিবীতে ইসলাম পৌঁছে যাবে এর দ্বারা কি উদ্দেশ্য? ইসলামের শাসন পৌঁছে যাবে? কখনও কি পুরো পৃথিবীতে ইসলামের শাসন এক সাথে প্রতিষ্ঠিত হয়েছিলো? প্রশ্নটি আমার জন্য খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় উত্তরটিও। পৃথিবীতে এক সাথে ইসলামের শাসনব্যবস্থা কখনও প্রতিষ্ঠিত হয় নি অতীতে। তবে দুইবার এমন সম্ভাব্য সময় এসে গিয়েছিলো। ১/সুলাইমান বিন আব্দুল মালেক খলীফা হওয়ার আগের সময়টা ২/সুলতান বায়েজিদ খান ইয়ালদিরিম এর সাথে তৈমুর লঙের লড়াইয়ের আগের সময়টা। সুলতান বায়েজিদ খান ইয়ালদিরিম আমার পছন্দের সিপাহসালারদের একজন। নেতা ও শাসক হিসেবে কি তিনি সেরাদের একজন ছিলেন? স্পেন টু আমেরিকা নামটা ভালো লেগছিলো।স্পেনের পতন ও আমেরিকা আবিস্কার নামটা ভালো লাগে নি। 🖋️ জহির বিন আইয়ুব ০৪/১২/২০২৫ বৃহস্পতিবার























