সৌন্দর্য প্রদর্শন
বই কালেকশন

Buy সৌন্দর্য প্রদর্শন Online in Bangladesh

লেখক: ইফতেখার সিফাত

4.33
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইফতেখার সিফাত
  • Publisher: সিজদাহ পাবলিকেশন
  • Isbn: 978-984-29434-6-1
  • Number Of Pages: 144
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 182৳ 24325% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

অশ্লীলতা একটি জাতিবিধ্বংসী পাপ। গ্লোবাল সিস্টেমের এই যুগে অশ্লীলতার অন্যতম হাতিয়ার হচ্ছে ‘তাবাররুজ বা অপাত্রে সৌন্দর্য-প্রদর্শন’। এটি ইসলামি সংস্কৃতির সাংঘর্ষিক হওয়ার সাথে সাথে আমাদের দেশীয় কালচার বা সংস্কৃতিরও বিপরিতমুখী অপসংস্কৃতি। জাহেলি এই সংস্কৃতি আজ আমাদের তরুণ বিশেষত তরুণীদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ফলত সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, ধর্ষণ, যিনা-বেবিচার ও নানারকম অপকর্ম ধুলোকণার ন্যায় ছড়িয়ে পড়েছে। নবপ্রজন্ম নিজের ধর্মকর্ম, সমাজ-সংস্কৃতি বিসর্জন দিয়ে এই বিজাতীয় ধ্বংসাত্মক অপসংস্কৃতিতে মেতে উঠেছে। আধুনিক মিডিয়ার কল্যাণে কেউ কেউ আগ বেড়ে তাবাররুজকে কথিত হালাল ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে। মোটকথা জাতি আজ তাবারুজের অপসংস্কৃতির প্লাবনে ভেসে যাচ্ছে। কাজেই খুব জরুরি ছিল, আধুনিক প্রজন্মকে এর ভয়াবহতা তুলে ধরে শরয়ি বিচারে এর হুকুম ও পরিণাম বাতলে দেওয়া। বরাবরের মতোই উম্মাহকে এই বিষয়ে সঠিক দিকনির্দেশনা ও অশ্লীলতাবিরোধী যুদ্ধে উদ্বুদ্ধ করতে সিজদাহ পাবলিকেশন ‘সৌন্দর্য প্রদর্শন’ নামক বই নিয়ে হাজির হয়েছে। এটি সিজদাহ পাবলিকেশনের অশ্লীলতাবিরোধী সিরিজ—অশ্লীলতার কাছেও যেয়ো না-এর প্রথম বই। এই বইয়ে বিজ্ঞ লেখক তার শানদার গোছালো উপস্থাপনার মাধ্যমে অপাত্রে সৌন্দর্য-প্রদর্শনের ভয়াবহ ক্ষতি ও কারণ তুলে ধরার পাশাপাশি দরদি মালির মতো এর থেকে বেঁচে থাকার পথ-পদ্ধতিও বলে দিয়েছেন। আশা করি বইটি বর্তমান মুসলিম সমাজের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
0%
3
0%
2
0%
1
20%
Zahedul Islam
Zahedul Islam ভেরিফাইড
04 Mar 2026

ধৈর্য এবং সদিচ্ছা নিয়ে পড়তে পারলে তরুণ-তরুণী সবাই অনেক উপকৃত হবেন।

Ahsan Hriday Ahmed
Ahsan Hriday Ahmed ভেরিফাইড
25 Dec 2025

ব‌ইয়ের সারসংক্ষেপে যেরকম চটকদার করা হয়েছে, তার ধারের কাছেও নেই ব‌ইটার মর্মার্থ। যেসব বিষয় আলোচনা করা হয়েছে, তা গুণবান কেউ লিখলে দশ-থেকে পনেরো পৃষ্ঠার মধ্যে শেষ করতে ফেলতে পারতো। অথচ সৌন্দর্য-প্রদর্শন ব‌ইটায় ১৫-১৪২ পৃষ্ঠা পর্যন্ত দৌড়িয়ে নিয়ে গিয়েছে। অনেকগুলো এক‌ই বাক্য ঘুরিয়ে-ফিরিয়ে বারবার বলা হয়েছে। প্রতিটা অধ্যায়ে যেরকম আকর্ষণীয় হেডলাইন দেওয়া হয়েছে, আলোচনার মধ্যে সেরকম ভাবার্থপূর্ণ কিছুই নেই। নতুন কোনো দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেনি। সিজদাহ পাবলিকেশনের অফিসিয়াল পেজের পোস্ট-কমেন্টে ড. ইসমাইল আরাফাতের 'ডিপ্রেশন' এবং নুরান হাসানের 'ডোপামিন', দুইটা ব‌ইয়ে নিয়ে মতামত দেওয়ায় এক-ভাইজান আমাকে বলেছিল(কমেন্ট'টা আপাতত পাচ্ছি না। তবে মূল মতামতটা দিয়েছে যেরকম) - "ডিপ্রেশন ব‌ইটা তুলনামূলক দৃঢ় ডোপামিন ব‌ইটার চেয়ে। ডোপামিন ব‌ইটা সহজবোধ্য, তাই যাদের দৃঢ়-বর্ণণার ব‌ই পড়তে পছন্দ তাদের কাছে সহজ-সাবলীল ব‌ইগুলো অতিরিক্ত সহজ‌‌ই মনে হবে।"- আমার কাছে এই মন্তব্যটা বাহানার মতো লেগেছে, শুধুমাত্র ডোপামিন ব‌ইটার ক্ষেত্রে। কারণ ভাইজান যে মন্তব্যটা করেছেন সেটা পুরোপুরি মিথ্যা নয়। তবে, সৌন্দর্য-প্রদর্শন ব‌ইটার ক্ষেত্রে উক্ত যুক্তিটাও যদি মিলানো হয়, তবুও আমি বলবো সৌন্দর্য-প্রদর্শন ব‌ইটা একেবারেই অপ্রয়োজনীয়। ব‌ইটা কাদের উপকারে আসতে পারে? কিশোর-কিশোরী ব‌ইয়ের যুবক-যুবতী, আল্লাহর বিধান সম্পর্কে অজানা(কেনো বিধানটার-গুরুত্ব তার সঠিক বুঝ পাবেন না ব‌ইটা থেকে। শুধু বিধান আছে এতটুকু জানা যাবে, কিন্তু তা স্বত্ত্বেও আরো পাবেন 'অনেকগুলো এক‌ই বাক্য ঘুরিয়ে-ফিরিয়ে বারবার বলা হয়েছে'), এনাদের মতো ব্যক্তিদের জন্য ব‌ইটা গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়া যারা আল্লাহর বিধান বিশ্বাস করেন কিন্তু নিজেদের গায়রত হারিয়ে ফেলার আশঙ্কায় আছেন, তাদের স্মৃতিচারণ করিয়ে দেওয়ার জন্য সৌন্দর্য-প্রদর্শন ব‌ইটা উপকারী হতে পারে। তবুও মনে হয়-না বিশেষ কোনো তাৎপর্য রাখতে পারবে। ভূমিকার মধ্যে কিছু তথ্য আছে ইতিহাস ভিত্তিতে, এটা একটু পড়ার মতো যা... বিঃদ্রঃ বানানে ভুলক্রটি ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

Abul Hasan Shimul
Abul Hasan Shimul ভেরিফাইড
23 Sep 2025

আপনার বোনকে হাদিয়া দেওয়ার জন্য Best বই হবে এটা।

Sumaiya Binte Salimuzzaman
Sumaiya Binte Salimuzzaman ভেরিফাইড
15 Jan 2024

একটি বই এতো সুন্দর কিভাবে হয়! পড়তে গিয়ে বারবার মনে হচ্ছিলো... এই বইটা ঐ আপুকে গিফট দিবো,একটু পড়ার পর মনে পড়ে আরেহ্ আরেকজন আপুকেও গিফট দেওয়া উচিত,আরো কতোটুকু পড়ার পর মনে হয় কতোগুলো টিনেজার পরিচিত বোনেরা আছে তাদেরও গিফট করবো!!! এতো ভালো লাগলো কেন বইটা! আসলে সবচেয়ে বড় রিমাইন্ডার তো নিজের জন্য...... আল্লাহু আকবার। প্রথমেই বলি, বইয়ের নামটা একবারে ইউনিক হয়েছে... কারণ এই বিষয়ের বইগুলো বেশিরভাগই পর্দা/হিজাব এসব নাম থাকে.... সেদিক থেকে "সৌন্দর্য প্রদর্শন" নামটা আমার কাছে চমৎকার লেগেছে, আলহামদুলিল্লাহ। ভূমিকার পার্ট টা খুবই গুরুত্বপূর্ণ... নারী হলো আওরাহ কিন্তু কিছু মুসলিম নারীরা স্বাধীনতার ডাক দিতে দিতে নারীবাদী হয়ে উঠেছিলো যা ১৩৩৭ হিজরিতে নারীবাদী আন্দোলন এ রূপ নেয়.... আসলে এই পার্টটা পড়ে আমার খুবই কষ্ট লেগেছে! কিভাবে নারীরা হিজাব ও পর্দা থেকে বের হয়ে তাবাররুজে লিপ্ত হলো... আল্লাহুমাগফিরলী! ছোট বই কিন্তু এক কথায় অসাধারণ, বর্তমানে অনলাইনের ব্লগিং ফিতনা নিয়েও বিভিন্ন আলোচনা উঠে এসেছে বইটাতে! মুগ্ধ হয়ে পড়েছি আমি বইটা.... বইয়ের সাথে জড়িত সবাইকে মহান আল্লহ্ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন... আমিন। বই : সৌন্দর্য প্রদর্শন লেখক : ইফতেখার সিফাত প্রকাশনায় : সিজদাহ পাবলিকেশন

সাজ্জাদ হুসাইন
সাজ্জাদ হুসাইন ভেরিফাইড
02 Dec 2023

মানুষ সুন্দরকে ভালোভাবে। অসুন্দরকে পছন্দ করে না। এই ফিতরাত প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও সুন্দরকে ভালোবাসেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। পৃথিবীতে যত সৌন্দর্য আছে, তার মধ্যে অন্যতম সেরা সৌন্দর্য হলো নারী। নারীর অস্তিত্বই সৌন্দর্যের প্রতীক। বলা যায়, সৌন্দর্যের অপর এক নাম হলো নারী। সৌন্দর্যের প্রতি আকর্ষণ থাকার কারণেই মানুষ সুন্দর দেখতে চায়, সুন্দরকে দেখাতে চায়। কিন্তু দেখা ও দেখানোর মধ্যে রয়েছে একটি রেড ক্রস! মহান আল্লাহর বেধে দেওয়া সীমানা। কী সেই সীমানা? কোন সৌন্দর্য দেখানো যাবে, কোন সৌন্দর্য দেখানো যাবে না, কোন সৌন্দর্য দেখা যাবে, কোনটা যাবে না—এর বিস্তারিত আলোচনা রয়েছে সিজদাহ পাবলিকেশনের এই বইতে। আলহামদুলিল্লাহ, বইটি আমার অনেক ভালো লেগেছে। আমি মনে করি, প্রত্যেক ঘরে এই বইটি থাকা জরুরি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কি হার্ডকভার?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কি হার্ডকভার?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)