

Buy হিজাব আমার পরিচয় Online in Bangladesh
লেখক: জাকারিয়া মাসুদ
- Author: জাকারিয়া মাসুদ
- Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
- Isbn: 9789848041758
- Number Of Pages: 92
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
হিজাব শুধু একটা জামা না। এটা একটা জীবন-পদ্ধতি। যে নারী এটা পরবে, সে তার আদর্শিক পরিচয় মানুষের সামনে তুলে ধরবে। প্রত্যেক মুসলিম মেয়েকে চেনা যায় তার সমুজ্জ্বল ব্যক্তিত্ব দিয়ে। লজ্জাশীলতা ও উত্তম চরিত্র দিয়ে। আর এসবের বহিঃপ্রকাশ ঘটে হিজাবের মাধ্যমে। পর্দানশীন মেয়েরা এই বার্তা দিয়ে যায় যে, তারা অন্যান্যদের থেকে আলাদা। চিন্তা-চেতনা, চাল-চলন, রুচি ও মননে তারা অনেক উঁচু মাপের। সম্ভ্রান্ত। তাদের জীবনযাত্রা মানুষের জন্যে অনুসরণীয়, অনুকরণীয়।হিজাবকে পাঠানো হয়েছে আসমানের ওপর থেকে। সে তোমার সার্বক্ষণিক সঙ্গী। তোমার ঈমানি সত্তার পরিচয় বহনকারী। এটা একটা আদর্শিক পরিচয়। তুমি কোন জীবন-দর্শন অনুসারে চলো, তার পরিচয়বাহক। তুমি যে মুসলিম নারী, তার প্রকাশ ঘটে হিজাবের মাধ্যমে। হিজাব তোমার পরিচয়।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ما شا الله ✨ সুন্দর একটা বই... আল্লাহ রব্বুল আলামিন লেখক কে উত্তম প্রতিদান দান করুন ا مين 🌸



দাওয়াতের ভাষা এই পরিমাণের কঠোর হলে হবেনা।নারীদের দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আরো নমনীয় মনোভাব নিয়ে আলোচনা করতে হবে।যদিও আমি নিজে পর্দা মেনে চলে এবং আমি জানি অনেক বোনেরাই সেটা পারেন না,কিন্তু আমাদের সমাজে ছেলেদেরও যে চোখ হিফাযত করে চলতে হবে এটা কেনো আমরা ভুলে যাই?কেনো তাদের চোখ হেফাজতের নসিহত করে কোনো বই বের হয়না?তাদের গাইডলাইন কেনো ঠিক করে এবং কঠোরভাবে দাওয়া হয়না?এত একপাক্ষিক হলে সেটা খুবই দুঃখের বিষয়।

বইটি ভালো ছিল আপনারা চাইলে ১০ থেকে ১২ বছর কারো জন্য নিতে পারেন।আল্লাহ এই বইটি লেখার জন্য ভাই জাকারিয়া মাসুদকে উত্তম প্রতিদান দান করুক। ❤️
যারা পর্দা করে না তাদেরকে বইটি নতুন করে ভাবতে শেখাবে ইংশা আল্লাহ

হে মুসলিম তরুণী তোমাকে জাকারিয়া মাসুদের এ বইটি এমন ভাবে পরিবর্তন করবে যদি এ বইটি তুমি না পড়ে থাকো তুমি কখনোই সেই পরিবর্তনের স্বাদ উপভোগ করতে পারবে না
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কি হার্ডকভার?
বইটি পেপারব্যাক ।
এই বইটি কী available ?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
বইয়ের পৃষ্ঠা সংখ্যা কয়টি?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৯২। ধন্যবাদ।
বইটি কি হার্ডকভার?
বইটি পেপারব্যাক ।






















