

Buy হিজাব (নিজেকে আবৃত করুন) Online in Bangladesh
লেখক: যাইনাব বিনতে মুহাম্মাদ আলী
- Author: যাইনাব বিনতে মুহাম্মাদ আলী
- Publisher: মাকতাবাতুল ক্বলব
- Number Of Pages: 152
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রিয় বোন আমার! ওয়াক্ত মতো সালাত আদায় করার ব্যাপারে তুমি অত্যন্ত সতর্ক থাকো, রামাদ্বানের সাওম ছাড়াও নফল সাওমগুলো পালন করো, বছরে দুই থেকে তিনবার কুরআন খতম দাও, একাধিকবার পবিত্র হজ্জব্রত ও উমরাহ পালন করো, গুনে গুনে যাকাত আদায় করো, কিন্তু হিজাবে কেন নিজেকে আবৃত কর না? হিজাব তো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার হুকুম, তাঁরই নির্দেশ। তবে কেন হিজাবের ব্যাপারে রব্বের আযাব-গযবের ভয় করছ না? হঠাৎ মৃত্যু আসবে। হাজারো আকুতি-মিনতি কাজ হবে না মৃত্যুকে থামাতে। তাই শেষ বয়সের অপেক্ষা নয়। এখনই সময় আত্নসমর্পণের, রব্বের দরবারে প্রত্যাবর্তনের। তুমি তো জানোই একজন পুরুষ একজন নারীর প্রতি কামভাব নিয়ে তাকাতে অভ্যস্ত, সেজন্যই তাদের উত্তেজনাকর খায়েশকে দমিয়ে রাখার নিমিত্তে অন্তত তোমার দেহ সম্পূর্ণ আবৃত রাখার ব্যাপারে অত্যন্ত সচেতন থাকা অপরিহার্য। তোমার সমস্ত শরীর, মাথা ও চোখ কালো হিজাবে আবৃত করে দেখো, নিজেকে শক্তিশালী মুসলিম হিসেবে অনুভব করবে। জানো, যখন তুমি তোমার সমস্ত শরীরকে গোপন করবে, তখন তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। এভাবেই তুমি হবে সম্মানিতা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Good❤️
valo lagce motamuti tobe kmn jani ekoi likha bar bar mone hoice aro sundor kori likha jito
❝হিজাব❞ পৃথিবীর সবচেয়ে অবহেলিত ফরজ বিধান! অথচ, নারীদের জান্নাতে যাওয়ার অন্যতম পূর্বশর্ত হচ্ছে হিজাব। এই অকাট্য বিধানকে পাশ কাটিয়ে সালাত, সাওম, যাকাত, হজ্জ ইত্যাদি সব পরিপূর্ণভাবে করলেও জান্নাতে যাওয়ার পথে অসম্ভাব্যতা রয়েই যায়। কারণ "হিজাব" কোনো নফল ইবাদাত না, এটি আবশ্যক! নারীদের জান্নাতে যাওয়ার চারটি শর্তের মধ্যে একটি হলো এই "হিজাব"। 🔸বইয়ের বিষয়বস্তুঃ হিজাব আরবি শব্দ আর এর ফারসি প্রতিশব্দ হচ্ছে পর্দা। হিজাব বা পর্দার বিধানের প্রতি মানুষের এত অবহেলার কারণ হলো এ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। হিজাব নিয়ে অনেক বই লিখিত হয়েছে। তবে এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এটি সমসাময়িক পরিস্থিতিকে কেন্দ্র করে লেখা। কোন কোন পরিস্থিতিতে, কার সাথে কীভাবে পর্দা করতে হবে এই নিয়ে আছে পৃথক পৃথক অধ্যায়। এছাড়াও এই বইয়ে আলোচিত হয়েছে, ফেমিনিজম, হিজাবের নামে ফ্যাশন, সহশিক্ষা, যিনা, পাশ্চাত্যের ফাঁদ সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। সবশেষে নারীর রূপচর্চার সীমারেখা নিয়ে এসেছে গোছানো উপাখ্যান। বোরকার প্রকৃতি, ওয়েডিং ফটোগ্রাফি, ভ্রু ঢাকা, বোরকা পরে ফেসবুকে ছবি আপ্লোড ইত্যাদি সুক্ষ্ম বিষয়গুলোও বাদ যায় নি এই বই থেকে। 🔸বইটি কাদের জন্যঃ সদ্য হিজাব শুরু করা, হিজাবের প্রকৃত অর্থ বুঝতে না পারা, এখনো হিজাব শুরু করে নি এমন বোন সবার জন্যই বইটা উপযোগী। সবাই তো আর নিজে কিনে পড়বে না, আমাদেরকেই হাদিয়া দেয়ার নিয়ত রাখতে হবে। বইটা পড়ে কেউ যে শুধু হিজাব নিয়ে জানবে তা না, ফেমিনিজম ও পাশ্চাত্য সভ্যতার বিষবাষ্প সম্পর্কেও ধারণা পাবে। সেই সাথে খাস পর্দাশীল বোনদেরও বলবো, সুযোগ পেলেই একবার পড়ে নিতে। হয়তো নতুন কোনো টিপ্স পেয়ে যেতে পারেন! "মনের পর্দাই বড় পর্দা", " পর্দা করে সব করা যায়" কিংবা "একদিন পর্দা না করলে কিছু হয় না" এমন কদর্য বাক্যের ওয়াসওয়াসায় গা ভাসানো সমাজে এমন বইয়ের প্রয়োজনীয়তা সহজেই অনুমেয়। 🟣 বই পরিচিতিঃ হিজাব : নিজেকে আবৃত করুন লেখিকা : যাইনাব বিনতে মুহাম্মাদ আলী প্রকাশনী : মাকতাবাতুল ক্বলব সম্পাদক : মুফতি আরিফ মাহমুদ পৃষ্ঠা : ১৫২ মুদ্রিত মূল্য : ২৩০৳ রিভিউ কার্টেসীঃ আমাতুর রহমান #রকমারি_ইসলামি_বই_বুক_রিভিউ_প্রতিযোগিতা
আধুনিকতার ছোঁয়ায় পর্দার বিধানের কাঁটছাঁট রূপ হিসেবে মাথা প্যাঁচানো এক টুকরো কাপড় হিসেবে আমরা সবাই "হিজাব" শব্দটির সাথে পরিচিত। কিন্তু সত্যি কি হিজাবের রূপ এমন? একটু ভেবে দেখলে স্পষ্ট 'হিজাব' সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত। যেমন, হাদিসে বলা হয়েছে ঈমানের সত্তরটি স্তর আছে। তৎমধ্যে শেষতম হচ্ছে লজ্জা। এই যে লজ্জা, যার সাথে হিজাবের ইয়া বড় লম্বা সম্পর্ক। এটিকে কুরআনের ভাষায় বলা যায় নিরাপত্তার চাদর। মা শা আল্লাহ। হিজাব নিয়ে গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে মাকতাবাতুল ক্বলব প্রকাশনের সদ্য প্রকাশিত বই "হিজাব নিজেকে আবৃত করুন" বইটিতে। সূচিপত্রের শিরোনামগুলোতেও যে কোনো লেখক তাঁর মুন্সিয়ানা ফুটিয়ে তুলতে পারেন কিন্তু এই বইয়ে লেখক অসাধারণ শব্দচয়নে ছোট ছোট শিরোনামে সূচিপত্রকে উপস্থাপন করেছেন, যা বইটিকে পাঠকের কাছে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে ইনশাআল্লাহ। এছাড়াও অনিন্দ্য সুন্দর প্রচ্ছদ এবং স্বার্থক নামকরণে বইটি অন্যান্য বইয়ের তুলনায় এগিয়ে গিয়েছে অনেকখানি। সেই সাথে পৃষ্ঠাসজ্জার চমকপ্রদ নকশায় এই বইয়ের জুড়ি মেলা ভার। ১৪ পৃষ্ঠার শর্ট পিডিএফ পড়ে বইটিতে হিজাবের গুরুত্বের প্রতি নজর পড়েছে। মনে হচ্ছে মা-বোনদের হিজাবের প্রতি মোটিভেশন করতে বইটি বেশ কার্যকরি ভূমিকা রাখবে। তাছাড়া প্রতিটি অধ্যায়ে কুরআন-হাদিসের দলিলগুলো বেশ যুতসই। যা হিজাবের প্রতি আকৃষ্ট করে তোলবে এবং হিজাবের প্রয়োজনীয়তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। বক্ষ্যমান বইটি মা ও বোনদের জন্য। বিশেষ করে যারা মুসলিম মা-বোন, কিন্তু হিজাব নিয়ে হিনমন্যতায় ভোগে বা পশ্চিমী সংস্কৃতির ক্যারিকেচারে পড়ে হিজাব নিয়ে রিথিংক করতে চায় তাদের জন্য। তাছাড়া বাকিরা পড়লে কোনো ক্ষতি হবে না। বরং নিজের পরিবারের নারী সদস্যদের হিজাবের প্রতি আকৃষ্ট করে তুলতে বইটি কাজে আসবে। সবাই পড়তে পারবেন। বইয়ের নাম: হিজাব (নিজেকে আবৃত করুন) লেখক: যাইনাব বিনতে মুহাম্মদ আলী সম্পাদনা: মুফতি আরিফ মাহমুদ প্রকাশন: মাকতাবাতুল ক্বলব প্রকাশন পৃষ্ঠা: ১৫২
বিষয়টি বর্তমানের হট টপিক হলেও কিছুদিন আগেও এভাবে চর্চিত হতো না। সমাজ বদলেছে। মানুষের চিন্তাভাবনার সাথে সাথে নিজেদের মতো করে বদলে নিয়েছেন বিধিবিধান। কিন্তু যে আলোচনা দরকার ছিল ঘরে ঘরে, নারী-পুরুষের, সকলের তা নিয়ে নতুন নতুন প্রশ্ন ও ফতোয়া তৈরি হচ্ছে। বইমহলে প্রচুর বই আছে। কিন্তু আলোচ্য বিষয় সম্পর্কিত জ্ঞান মানুষের মস্তিষ্কে নেই। বিষয়টি নিয়ে আলোচনা করা যতখানি সহজ, আমল করা তারচেয়ে ঢের গুণ কঠিন। শুধু পোশাক ও দেহসজ্জাই নয়, বরং নজর, নফস ও মনের আয়নায় ঝুলিয়ে দেওয়া সাবধানতার অপর নাম। পালন করা কর্তব্য হলেও সহযোগিতা করা ও পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য হলেও নারী-পুরুষকে জানতে হবে বাস্তবসম্মত আলোচনা থেকে। যখন নারীর কলমে উঠে আসে নারীর পরিচয় ও সম্মানের ইতিকথা, তখন তা প্রাণ খুঁজে পায়। আর যখন নারীর কলমে পুরুষের দায়িত্বের কথাগুলো রচিত হয়, তখন সমাজের নিগুঢ় সত্য, আহ্বান ও আবদার রচিত হয়। যারপরনাই আশাব্যঞ্জক প্রশ্নের সমাহার পেয়েছি বইটির সূচীপত্রে। এখন অপেক্ষা উত্তর জানার। মনে হচ্ছে একটিমাত্র বই থেকে একসাথে অনেক অজানা কিছু শিখতে পারবো। একজন নারীর জন্য তো সম্মানিত হওয়ার সৌভাগ্য অর্জন করার মতো আর কিছু নাই। কিন্তু পুরুষ, পরিবার ও সমাজের দায়িত্ব, সহযোগিতা ছাড়া এ এক কঠিন আমল। তাই সকলকে জানতে হবে। আশাকরি বইটি সকল সমাধানে আগুয়ান ভূমিকা পালন করবে।






















