সন্তানের ভবিষ্যৎ
বই কালেকশন

Buy সন্তানের ভবিষ্যৎ Online in Bangladesh

লেখক: ড. ইয়াদ কুনাইবী হাফিজাহুল্লাহ

4.25
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. ইয়াদ কুনাইবী হাফিজাহুল্লাহ
  • Publisher: সত্যায়ন প্রকাশন
  • Number Of Pages: 168
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 209৳ 25016% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সন্তান, সে তো আসমান থেকে পাওয়া। সন্তান, সে তো স্বর্গ থেকে আসা। সন্তান, সে তো স্বপ্ন দিয়ে বোনা সোনা-রঙা সোনালি ফসল। সন্তান পৃথিবীর সবচেয়ে সুখের সম্পদ। সন্তান চোখের শীতলতা, অন্তরের কোমল উষ্ণতা, হৃদয়ের গহীনে সযত্নে চাষ-করা এক টুকরো মুক্তো। সন্তান মানে বেঁচে থাকার শক্ত অবলম্বন। সন্তান মানে সারাদিন ঘামঝরা ভীষণ খাঁটুনির পর এক অনাবিল প্রশান্তি। সন্তান মানে শত ঘুটঘুটে অন্ধকারেও আলোর ঝলকানি। সন্তান মানে অর্থবহ সার্থক বেঁচে থাকা। সন্তান মানে সহস্র হতাশার ভিড়েও আশার ফোয়ারা। সন্তানই তো উত্তপ্ত মরুভূমিতে ছায়া দেয়। হাড়-কাঁপানো-শীতে উষ্ণতা জোগায়। হাসি, খুশি আর আনন্দে জীবন রাঙায়। জীবনের শেষ বেলায় চশমা হয়ে পথ দেখায়, লাঠি হয়ে ভার নেয়, বাহন হয়ে সবখানে নিয়ে বেড়ায়, মুখে তুলে খাইয়ে দেয় আবার যত্ন করে ঘুম পাড়ায়। কিন্তু এতসব প্রাপ্তির তৃপ্তি পেতে সন্তানকে আগে ‘মানুষ’ বানাতে হয়, তিলে তিলে গড়ে তুলতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নোঙর ফেলতে হয়। ওহির আলোয় আলোকিত করে আপনি আপনার সন্তানকে কীভাবে জ্বলজ্বলে উজ্জ্বল করে গড়ে তুলবেন, সন্তানকে কীভাবে পৌঁছে দেবেন আলোর ঠিকানায় সেজন্যই আমাদের এই সবুজ আয়োজন——সন্তানের ভবিষ্যৎ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.25
(4 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
0%
3
0%
2
25%
1
0%
Hasibul Haque
Hasibul Haque ভেরিফাইড
06 Aug 2025

This is a must-read for every parent

MD Shakil Hossain
MD Shakil Hossain ভেরিফাইড
22 Mar 2025

সন্তানের ভবিষ্যৎ (by ড. ইয়াদ কুনাইবী হাফিজাহুল্লাহ) বইটি পিতা-মাতার জন্য একটি দিকনির্দেশক গ্রন্থ, যা সন্তানের লালন-পালন এবং তাদের সঠিক পথনির্দেশনার গুরুত্বের ওপর আলোচনা করে। লেখক, ড. ইয়াদ কুনাইবী হাফিজাহুল্লাহ, ইসলামী দৃষ্টিকোণ থেকে সন্তানদের প্রতিপালন ও চরিত্র গঠনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বইটির মূল উদ্দেশ্য হল, সন্তানদের সঠিকভাবে বড় করে তোলা, যাতে তারা ইসলামিক মূল্যবোধে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং ভবিষ্যতে সাফল্য অর্জন করতে সক্ষম হয়। বইটি পিতামাতাকে তাদের সন্তানদের শিক্ষায় সচেতন করার পাশাপাশি, তাদের মূল্যবোধ ও নৈতিকতার উন্নয়নেও জোর দেয়। লেখক শিশুশিক্ষার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ইসলামী শিক্ষা পদ্ধতির ওপর আলোকপাত করেছেন, যা মা-বাবাকে দিকনির্দেশনা দিতে সহায়ক হতে পারে। এই বইটি শুধু শিক্ষামূলকই নয়, বরং হৃদয়গ্রাহীও। এটি পিতামাতার দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীলতা এবং স্নেহের অনুভূতিকে আরো গাঢ় করে। মোটকথা, "সন্তানের ভবিষ্যৎ" বইটি বাবা-মায়ের জন্য একটি অমূল্য রত্ন, যা তাদের সন্তানের সঠিক দিশা নির্ধারণে সহায়ক।

মোহাম্মদ নোমান
মোহাম্মদ নোমান ভেরিফাইড
26 Oct 2024

মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বই যা প্রতিটি অভিভাবকগণের পড়া একান্ত জরুরি।

Md Shagor Molla
Md Shagor Molla ভেরিফাইড
13 Apr 2022

❣️

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)