স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ (সা.)
বই কালেকশন

Buy স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ (সা.) Online in Bangladesh

লেখক: মাসুদ শরীফ

4.54
(117 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাসুদ শরীফ
  • Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
  • Isbn: 9789848254554
  • Number Of Pages: 104
  • Language: বাংলা
  • Edition: 4th Edition, 2024
৳ 140৳ 140
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমাদের রোল মডেল নবিজি। জীবনের প্রতিটি ধাপেই তিনি বিশ্ববাসীর কাছে ‘উসওয়াতুন হাসানা’। কতভাবেই না আমরা নবিজিকে বুঝেছি। দয়ার সাগর, আমানতদার, ইনসাফবাদী বিচারক, সামরিক বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতা, মহান বিপ্লবী, দায়িত্ববান স্বামী, পরম বন্ধু–নানান পরিচয়ে নবিজিকে চিনেছি। এই গ্রন্থে আমরা নবিজির নতুন এক পরিচয় খুঁজে নেবো। আমরা দেখব–একজন পিতা হিসেবে কেমন ছিলেন তিনি, চারপাশের শিশু সাহাবিদের সাথে কেমন ছিলেন তিনি। কীভাবে শিশু প্রজন্মকে আগামীর পৃথিবীর জন্য প্রস্তুত করেছিলেন।আমরা জানবো,–কীভাবে নবিজি চারপাশের শিশুদের পরিচর্যা করেছিলেন।–কীভাবে শিশুদের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশিক্ষণ দিয়েছিলেন?–কীভাবে তিনি শিশু মনে বিশ্বাসের বীজ বুনেছিলেন?–কীভাবে ইসলামি জিন্দেগীর সাথে শিশুদের অভ্যস্ত করেছিলেন?–কীভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে দিয়েছিলেন?–কীভাবে উন্নত নৈতিক চরিত্র শিশু মননে ঢুকে দিয়েছিলেন?–কীভাবে শিশুদের টিনএজ চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখিয়েছিলেন?–কীভাবে সমাজের প্রোডাক্টিভ মানুষ হয়ে মানুষের কল্যাণে শিশু মন গড়ে তুলেছিলেন?পুরো গ্রন্থেই থাকছে শিশু পরিচর্যার নববি কর্মকৌশল। স্মার্ট প্যারেন্টিং-এ আপনাকে স্বাগতম।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.54
(117 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
15%
3
5%
2
5%
1
0%
Sharmin Khan
Sharmin Khan ভেরিফাইড
11 Dec 2025

“স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ(সা.)” বইটি নবী মুহাম্মদ (সা.)–এর জীবনের ঘটনা, হাদিস ও আচরণকে উদাহরণ হিসেবে ব্যবহার করে আধুনিক প্যারেন্টিং সমস্যার সমাধান দিয়েছে । লেখক নবীজির (সা.) জীবন থেকে প্যারেন্টিং নীতি , আধুনিক মনোবিজ্ঞান + ইসলামিক মূল্যবোধ , বাস্তব জীবনের সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইসলামিক প্যারেন্টিংয়ের জন্য অত্যন্ত উপকারী ও সহজপাঠ্য একটা বই। নবী মুহাম্মদ (সা.)–এর কোমলতা, শিশুদের প্রতি মমতা, ক্ষমাশীলতা—এইসব সুন্নাহকে আজকের প্যারেন্টিংয়ে কীভাবে প্রয়োগ করা যায়, বইটি সেটাই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছে। ইসলামিক প্যারেন্টিং মানে রহমত, মমতা আর সুন্দর আচরণের মাধ্যমে শিশুকে গড়ে তোলা। আমরা অনেক সময় সন্তানকে ঠিক করতে চাই,কিন্তু নিজেদের ঠিক করার কথা ভুলে যাই। সন্তানকে বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে নিজের আচরণ।

Review Upload 1
Review Upload 2
sarah afifa
sarah afifa ভেরিফাইড
14 Mar 2024

আলহামদুলিল্লাহ বইটা পড়ে আমি আবেগে আপ্লুত হয়েছি বারবার,লেখক এর জন্য অনেক দূয়া রইল,আমি মনে করি বইয়ের ও একটা রুহানি দিক আছে, আর সেটা অনুভব করা যায়

Mahbub Hossain Khan
Mahbub Hossain Khan ভেরিফাইড
28 Feb 2023

খুব চমৎকার একটি বই। লেখক বেশ সহজ ভাষায় এবং সংক্ষিপ্ত বিবরণে সন্তান প্রতিপালনের অনেক গুলো বিষয় তুলে ধরেছেন যা আমার কাছে ভাল লেগেছে। লেখকের জন্য শুভ কামনা।

Iffat Rahman
Iffat Rahman ভেরিফাইড
11 Aug 2022

লেখার ধরন পাঠকে আটকে রাখার মতন না। মনে হচ্ছিলো পাঠ্যবই, মানি কিছুটা boring। যার কারণে ছোট বই হওয়ার পরও অনেক সময় গেলেছে শেষ করতে। বইতে উল্লেখ্য করা মহানবী (সাঃ) এর হাদিস গুলো ভাল লেগেছে। লেখক হাদিস ব্যাখ্যা করতে চায়নি বরং কোন প্রেক্ষাপটে কোন হাদিস এসেছে টা উল্লেখ করেছেন। প্যারেন্টিং এ কেমন কাজে দিবে জানি না তবে সব বাচ্চাদের সাথে কোন বয়সে সুন্নাহ অনুযায়ী কেমন আচরণ করা উচিত তার ধারনা পাওয়া যাবে এই বইতে।

Syed Nasrul Islam
Syed Nasrul Islam ভেরিফাইড
01 Jun 2022

এক কথায়, অসাধারণ একটা বই। প্রত্যেকেরই বইটি পড়া উচিত। হোক সে বিবাহিত কিংবা অবিবাহিত, হোক সে মুসলিম কিংবা ভিন্ন কোনো দর্মাবলম্বী। সন্তান প্রতিপালনের অসাধারণ সব প্রক্রিয়া নিয়ে এখানে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। কিভাবে রসূল (সঃ) একটি সোনালী প্রজন্ম তৈরি করে গেছেন তার প্রক্রিয়া আলোচনা এখানে তুলে ধরা হয়েছে। মনে হতে পারে অনেক কঠিন কোনো প্রক্রিয়া কিন্তু বাস্তবে এতো সহজ প্রক্রিয়া যা করা যায় না। লেখকের প্রতি ভালোবাসা ও দোয়া রইলো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

koto page er boita?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১১২। ধন্যবাদ।

প্রশ্ন

koto page er boita?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১১২। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)