

Buy আপনি যখন মা Online in Bangladesh
লেখক: দুআ রউফ শাহীন
- Author: দুআ রউফ শাহীন
- Publisher: হুদহুদ প্রকাশন
- Isbn: 989944811121
- Number Of Pages: 328
- Language: বাংলা
- Edition: 1st published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
মাতৃত্ব একটি পুরস্কার। শিশুর সঠিক পরিচর্যায় মায়ের ভূমিকা অপরিসীম। একইসাথে কাজটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিংও বটে। কঠিন এই দায়িত্ব পালনে একজন মা-কে উত্তীর্ণ হতে হয় বহু পরীক্ষায়। আপনার হাতের এই বইটিতে প্রতিটি মা তার ছোট্ট সোণামনিকে কীভাবে লালন-পালন করবে, তার বেড়ে ওঠার ক্ষেত্রে মৌলিকভাবে কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে- সে সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে। আশা করছি, বইটি পড়ে পাঠকবৃন্দ শিশুদের যত্ন ও পরিচর্যা সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবেন। জানতে পারবেন বাচ্চা লালন-পালনে ইসলামের সঠিক দীক্ষা। একইসাথে অবগত হতে পারবেন শিশুর প্রতিপালনে আমাদের মা-দাদীদের অভিজ্ঞতালব্ধ অমূল্য নীতিমালার সারনির্যাস। বিজ্ঞ পিতা-মাতার অমূল্য পরামরশ ও দুষ্পাপ্য কিছু টিপস। সদ্য মা হতে চলা নারীরা খুঁজে পেতে পাবেন সঠিক গাইডলাইন। এছাড়াও বইটি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং মা ও শিশু সংশ্লিষ্ট অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্যেও উপকারী হবে। সর্বোপরি, একজন মুসলিম মা তার সকল কাজে একমাত্র আল্লাহর ওপরই ভরসা রাখবেন এবং তাঁর কাছেই সাহায্য ও সঠিক পথের সন্ধান চাইবেন- এটাই কাম্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমার প্রিয় একটা বই।❤️❤️❤️

▪️ #Rokomari_Book_Club_Review_Competition ▪️ #বইয়ের_নাম :- 'আপনি যখন মা' ▪️ #রিভিউ_লেখক :- Shaikh Imran ▪️ #পোস্ট_নাম্বার :- ০৫ ======================================= ▪️ #প্রারম্ভিক_কথন :- একটি আদর্শ পরিবার নির্মানে একজন মায়ের গুরুত্ব অপরিসীম। সন্তান কে গর্ভধারন থেকে শুরু করে শিশুর বড় হয়ে ওঠা। প্রতিটি পর্যায়ে একজন মায়ের পরম স্নেহ ও পরিচর্যা শিশুকে সুস্থ ও সুরক্ষিত রাখে। সন্তান প্রতিপালনের সিংহভাগ দায়িত্বই একজন মা নিজের কাঁধে তুলে নেয়। এমন একটি গুরুভার দায়িত্ব সামাল দেওয়ার জন্য একজন মা কে এ বিষয়ে জ্ঞাত ও সচেতন থাকা প্রয়োজন। সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা ও কর্তব্যপালনে সহায়তা করতে 'হুদহুদ' পাবলিকেশন নিয়ে এসেছে একটি আদর্শ বই 'আপনি যখন মা'। আলোচ্য বইটি প্রতিটি 'মা' এর জন্য একটি আদর্শ গাইডবুক স্বরূপ। আধুনিক তত্ব ও গবেষণার ভিত্তিতে সন্তান প্রতিপালনের প্রতিটি পর্যায়ে কখন কি প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ▪️ #বইটির_সংক্ষিপ্ত_বিষয়বস্তু :- আলোচ্য এই বইটি সন্তান গর্ভধারনের পর থেকে নিয়ে কথা বলতে শেখা পর্যন্ত একজন মায়ের কী কী করণীয় তা বিভিন্ন অধ্যায়ে পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। লেখক তার অভিজ্ঞতার আলোকে 'মেডিকেল সাইন্স' ও 'ইসলাম প্রদত্ত শিক্ষার' মিশেলে তার ভাবনাকে প্রসারিত করেছেন। আলোচ্য বইটি কে লেখক দশটি অধ্যায়ে বিভক্ত করেছেন। প্রথম অধ্যায়ে সন্তান জন্মানোর পূর্বে একজন মায়ের অনুভূতি ও সন্তান কে স্বাগত জানানোর প্রস্তুতি বিষয়ক মূল্যবান টিপস দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সন্তান জন্মের পর থেকে তিন মাস বয়স পর্যন্ত তার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি প্রসবিনী মায়ের যত্নের কথা বলা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ৩-৪ মাসের বাচ্ছার যত্নের কথা বলা হয়েছে। প্রথম দুধ খাওয়ানো, বাচ্ছার পোষাক পরিচ্ছদ, বাচ্ছার ঘুম না এলে করনীয় ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে। চতুর্থ অধ্যায়ে ৪-৬ মাসের বাচ্ছার যত্নের কথা বলা হয়েছে। দুধের সাথে কি কি বাড়তি খাবার দেওয়া যাবে তা আলোচিত হয়েছে। পঞ্চম অধ্যায়ে ৭-১২ মাসের বাচ্ছার খাদ্যপুষ্টি, শান্তিতে ঘুম পাড়ানোর কৌশল, বাচ্ছার নিরাপত্তার বিষয়ে আলোচিত হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে ১-২ বছরের বাচ্ছার পরিচর্যার বিষয় গুলি আলোচিত হয়েছে। এর মধ্যে বাচ্ছাকে স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করা, দুধ দাঁতের যত্ন, বাচ্ছার জেদি, ক্ষিপ্রতা ইত্যাদি স্বভাবের প্রতিকার, টয়লেট ট্রেনিং ইত্যাদি। সপ্তম অধ্যায়ে ২-৪ বছর শিশুর পরিচর্যার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এই অধ্যায়ে নবিজির সাথে শিশুর পরিচয়, টেলিভিশন ব্যাবহারে সতর্কতা, বিভিন্ন মজাদার খেলার সাথে শিশুর পরিচয় ঘটিয়ে দেওয়া এবং শিশুকে নৈতিক শিক্ষার পাঠ দেওয়া হয়েছে। অষ্টম অধ্যায়ে শিশুদের বিভিন্ন রোগের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই সমস্ত রোগের লক্ষন ও প্রতিকারের উপায় বাতলে দেওয়া হয়েছে। নবম অধ্যায়ে দূর্ঘটনা প্রতিরোধে সতর্কতা ও প্রতিকারের বিষয়ে আলোচিত হয়েছে। দশম অধ্যায়ে 'ফার্স্ট এইড' চিকিৎসার সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া হয়েছে। ▪️ #বইটির_প্রধান_বিশেষত্ব :- ◑➤ আলোচ্য বইটি গ্লোসি আর্ট পেপারে মুদ্রিত হয়েছে। বইয়ের পাতায় হাত দিলেই প্রিমিয়াম ফিলিং আসে। তার সাথে বিষয়ের সাথে প্রাসঙ্গিক রঙবে রঙিন ছবির সমাহার যা বইটি কে আলাদা মাত্রা দিয়েছে। এককথায় বইটির বিন্যাস আউটস্ট্যান্ডিং। বইটি হাতে নিলে আপনি পড়তে বাধ্য। ◑➤ বইটি 'প্রসবিনী মা' ও 'শিশুর' পরিচর্যার একটি প্র্যাক্টিক্যাল ওয়ার্ডবুক। শিশুর যত্ন ও পরিচর্যার বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ে ধাপে ধাপে শিশুর যত্ন ও করনীয় বিষয়গুলো উল্লেখিত হয়েছে। বাচ্ছার মানসিক ও শারীরিক বিকাশে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত তা বুলেটিন এর সাহায্যে তুলে ধরা হয়েছে। ◑➤ লেখক প্রতিটি বিষয় কে আধুনিক তত্ব ও গবেষণার ভিত্তিতে বিশ্লেষণ করেছেন। ফলে বইটির গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। ◑➤ বইটি কে লেখক মেডিকেল সাইন্সের আলোকে বিশ্লেষণ করেছেন। পাশাপাশি সুকৌশলে ইসলামি ভাবাদর্শ কে সন্নিবেশিত করেছেন। ▪️ #বইটি_কাদের_জন্য :- বইয়ের নামকরণ দেখেই পাঠক নিশ্চিত ভাবে বুঝে ফেলেছেন বইটি কাদের জন্য। জি...বইটি পৃথিবীর সকল সন্তান সম্ভবা মা ও সদ্য সন্তানের জন্মদাত্রী মায়ের জন্য একটি আদর্শ বই। বিবাহের পরে পরেই একজন মা তার নিজের দায়িত্ব সমন্ধে সচেতন হতে বইটি পাঠ করতে পারেন। তবে শুধুমাত্র 'মা' কেন...? একজন বাবারও বইটি অবশ্য পাঠ্য। কারন সন্তান প্রতিপালন শুধুমাত্র মায়ের কর্তব্য না। পিতামাতার সম্মিলিত প্রয়াসেই সন্তানের আগামী সুন্দর হয়। তাই ভাবি সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভাগাভাগি করে নিতে একজন পিতার জন্যও বইটি অবশ্য পাঠ্য। তাছাড়া সাধারণ পাঠকও বইটি পাঠ করতে পারেন ভবিষ্যতের দায়িত্ব সমন্ধে সচেতন হতে। ▪️ #শেষ_কথা :- শিশু জন্ম দেওয়া এবং বড়ো করা পৃথিবীতে সবচেয়ে স্বাভাবিক একটি কাজ হলেও পুরো প্রক্রিয়াটি বেশ জটিল। এই জটিল বিষয়কে সহজ, আনন্দময় করার জন্য মায়েদের ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে জানা বা শেখা অপরিহার্য হয়ে উঠে। সেগুলো হল, সব চেয়ে ভালো কোন উপায়ে নবাগত শিশুকে কেমন ভাবে বড় করতে হবে। শারীরিক, মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিকভাবে সুস্থরুপে শিশুকে বড় করে তুলতে চাইলে তার সুস্থতা, ঈমান, নৈতিক মূল্যেবোধ এবং সুস্থ নীতি-নৈতিকতার বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যার গোছানো একটি নির্দেশনা বইটিতে পাওয়া যাবে ইন শা আল্লাহ। ======================================= 📗 #একনজরে_বই_পরিচিতি ◑➤ বইয়ের নাম :- আপনি যখন মা ◑➤ লেখক :- দুয়া রউফ শাহীন ◑➤ অনুবাদক :- মাসুদ শরিফ ◑➤ প্রকাশক :- হুদহুদ প্রকাশন ◑➤ প্রচ্ছদ মূল্য :- ৭০০ টাকা (বাংলাদেশি) =======================================
boi ta valo ache kinte paren.kintu kothao kothao ektu mistake ase.jkono ma er jonnoy boi ti valo.prottek ma ke recommend korbo porte























