সময়
বই কালেকশন

Buy সময় Online in Bangladesh

লেখক: হাসান তারেক চৌধুরী

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হাসান তারেক চৌধুরী
  • Publisher: ভাষাচিত্র
  • Isbn: 9789849410577
  • Number Of Pages: 222
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 359৳ 40010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সময়... প্রকৃতির সবচেয়ে বড় রহস্যগুলাের একটি প্রতিনিয়ত আমরা ছুটে চলেছি সময়ের মধ্যে সময় আমাদের প্রতি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমরা কি জানি ‘সময়’ আসলে কী? কীভাবে আমাদের মস্তিষ্ক সময়ের হিসেব রাখে? কেনই অপেক্ষার সময় ধীরে যায়? কেনই বা সময় কখনও হাওয়ায় ছুটে চলে? আইনস্টাইন বলেন, সময় নাকি আপেক্ষিক সময়ের আপেক্ষিকতা বিষয়টি আসলে কী? অতীত-বর্তমান-ভবিষ্যৎ-পার্থক্যটা কোথায়? সময় নাকি চতুর্থমাত্রা? হিসেবটা আসলে কী? মহাকাশে কী সময় ধীরে চলে? কখনও কী সময় পেছন দিকে যায়? সময়ের কী শুরু আছে? কখনও কী সময় থেমে যেতে পারে? কাল্পনিক সময়টা আসলে কী? টাইম-ট্রাভেল কী আসলেই সম্ভব? এমনই অসংখ্য প্রশ্ন আর তার উত্তর খুঁজতে গভীর জীবনবােধ ও বিজ্ঞানের সর্বাধুনিক তথ্যের সমন্বয়ে হাসান তারেক চৌধুরীর ভিন্নধর্মী বিজ্ঞান গ্রন্থ সময় : বিজ্ঞান ও অনুভবে

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
880****435 Sumaiya akter
880****435 Sumaiya akter ভেরিফাইড
10 Apr 2025

Somoy niye lekha voi ti onk shundor kore lekha . Voi ar page quality beshi valo noy

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6
Review Upload 7
Review Upload 8
Review Upload 9
Review Upload 10
Arien Juhair Hossain
Arien Juhair Hossain ভেরিফাইড
20 Jan 2024

বাস্তবে বিজ্ঞান অতোটা সুখপাঠ্য নয়। কিন্তু ‘সময়: বিজ্ঞান ও অনুভবে’ কষ্ট করে পড়তে হয় না। এতটা সুখপাঠ্য বিজ্ঞান বই সচরাচর দেখা যায় না। ফিকশনের কল্পনার চেয়ে সত্য আরও বিস্ময়কর। বইটি সেই বিস্ময় আমাদের সামনে উন্মোচিত করে। সময় বিষয়টি এতোই সুক্ষ্ম যে তা কখনও কখনও অনুধাবন করা সম্ভব হয় না। সময়ের দার্শনিক তত্ত্ব, ইতিহাস আর বৈজ্ঞানিক মতবাদ, পরীক্ষা নিরীক্ষার বিবরণ, প্রয়োজনীয় ছবি ও গ্রাফ দিয়ে হাসান তারেক চৌধুরী বড় সুখপাঠ্য রূপে প্রস্তুত করেছেন ‘সময়: বিজ্ঞান ও অনুভবে।’ পাঠ প্রতিক্রিয়ায় যদি বলি মাথা ঘুরছে তাও সত্য যদি বলি আরও জানতে ইচ্ছে হচ্ছে তাও সত্য।

Saadat Shadman Hossain
Saadat Shadman Hossain ভেরিফাইড
15 Jan 2024

সময়ের মত এত জটিল একটা বিষয় নিয়ে এত সহজ করে উপস্থাপন করা যায়, সেটা ভাবা যায় না। অসাধারণ একটা বই। লেখকের কাছ থেকে এরকম আরো বই আশা করছি।

Ashraful Islam Mahi
Ashraful Islam Mahi ভেরিফাইড
16 Apr 2021

বই: ❝সময় — বিজ্ঞান ও অনুভবে❞ সময় ব্যাপারটাকে আমরা অনেকভাবে চিন্তা করি। বিজ্ঞান–দর্শন–সাইকোলজি–ব্যক্তিগত জীবন–ইতিহাস— এগুলোতে সময়ের চেহারাকে পাই আমরা একেকরুপে৷ আমরা যখন রিলিটিভিটি পড়ি, বর্তমান পদার্থবিজ্ঞানকে নিয়ে চিন্তা করি, তখন সময়কে পাই একটা আলাদা ডাইমেনশন বা মাত্রা হিসেবে। পাই ইউনিভার্সকে এক্সপ্লেইন করার মন্ত্র হিসেবে। আবার যখন দর্শনের দিকে হাত বাড়াই, দার্শনিকেরা সময়কে কীভাবে চিন্তা করেছেন, করে আসছেন — সেটা এক ভিন্ন সময়! সাইকোলজিতে সময়কে পাই রহস্যময় একটা জিনিস হিসেবে, যেটা মস্তিষ্ক চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে!! স্লো করে দিতেও পারে! বিপদে পড়লে কেন সময় আস্তে চলে মনে হয়? রোড এক্সডেন্টের সময় কেন আপনি সবকিছুকে স্লো হয়ে যেতে দেখেন? কেন আপনি স্বল্প সময়ের দূর্ঘটনাকে এত বেশি কথায় বর্ণনা করতে পারেন? সময়কে স্লো করে দিচ্ছে কে? সাইকোলজি জানে এসব। মস্তিষ্কের সময়কে বুঝতে কত্ত মজার মজার সব এক্সপেরিমেন্ট হয়েছে, সেগুলো না হয় না-ই বললাম, চমক হিসেবে থাকুক৷ ইতিহাসে সময়কে যন্ত্রবন্ধী করতে কত্ত কৌশলই না হয়েছে, নিখুঁতভাবে সময় নির্ণয়ের কত্ত চেষ্টা! এখন তো সময়কে 0.000 000 000 000 000 001 সেকেন্ড পর্যন্ত নিখুঁতভাবে মেপে ফেলা যায়! অবাক লাগে না? লাগেই তো৷ কিন্তু, কোনোদিন কি আমরা একটু সমন্বিতভাবে চিন্তা করেছি যে সময় জিনিসটা কী? বিজ্ঞানকে, দর্শনকে, সাইকোলজিকে, ব্যক্তিগত জীবনকে, ইতিহাসকে একই সুতায় বেধে সময়কে কল্পনা করেছি? এককভাবে চিন্তা তো অনেক করেছি, কিন্তু এই সমন্বিত চিন্তা — এটা হয়েছে কয়বার? একই বইয়ে যদি সবধরণের সময়কে নিয়ে ব্যাখ্যা করে ফেলা যেতো, তাহলে কেমন হতো?? ঠিক এই কাজটাই হয়েছে হাসান তারেক চৌধুরী ভাইয়ার ❝সময় — বিজ্ঞান ও অনুভবে❞ বইটিতে। আশা করি আর বলা লাগবে না যে কেন বইটিকে ভিন্নধর্মী বিজ্ঞান বই বলা হয়৷ বইটিতে আপনি সময়কে অনেকভাবে অনেক রুপে খুঁজে পাবেন। কেন সময়কে এত্ত ভিন্নরুপে খুঁজে পাওয়া যায়, সেটাও বুঝতে পারবেন। সেই সাথে সময় নিয়ে যা ভাবেন, আপনার সেই ভাবনায় আরও কয়েক বালতি জল দিতে পারবেন। একক চিন্তায় সময়কে দেখার মাঝে তেমন কোনো মজা নেই৷ সময়কে বিস্তারিত আর সমন্বিতভাবে চিন্তার জন্য আপনাকে পড়তে হবে ১৯ অধ্যায়ের ২২০ পেজের এই বইটি৷ বইটির কিছু সমালোচনা: সমালোচনার মাঝে বইটিতে অল্প কিছু জায়াগায় বাক্যে (৮ টার মতো) কিছুটা ভাষায় গরমিল টাইপের ত্রুটি পেয়েছি৷ আর কাল্পনিক সময় নামের ৮ পেজের অধ্যায়টাতে আরেকটু বেশি বিস্তারিত থাকলে ভালো হতো। অধ্যায়টা খুব ছোটো হয়ে গেছে অন্যান্য অধ্যায়ের তুলনায়। সবমিলিয়ে বইটা খুব সহজপাঠ্য আর চমৎকার। লেখক নিজের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার উদাহরণ টেনে সহজ করে বুঝানোর চেষ্টাটা অসাধারণ ছিল৷ সবাইকে বইটা পড়ার আমন্ত্রণ রেখে শেষ করছি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Ata ki hardcover

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

Ata ki hardcover

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)