মস্তিষ্ক
বই কালেকশন

Buy মস্তিষ্ক Online in Bangladesh

লেখক: হাসান তারেক চৌধুরী

4.86
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হাসান তারেক চৌধুরী
  • Publisher: ভাষাচিত্র
  • Isbn: 9789849745440
  • Number Of Pages: 336
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 719৳ 80010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রাণীজগতে বুদ্ধিমত্তায় সবার ওপরে মানবজাতির অবস্থান। মানুষের বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা, স্মৃতিশক্তি ও মেধা তাকে আগ্রহী করে তুলেছে, নিয়োজিত করেছে জ্ঞান-বিজ্ঞান চর্চায়। এর সফল প্রয়োগে হাজার বছরে মানবজাতি হয়ে উঠেছে চেনা দুনিয়ার নিয়ন্ত্রক। বুদ্ধিমত্তার শিখরে পৌঁছানো এই মানুষের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে তার শরীরের ছোট্ট একটি অঙ্গÑ মস্তিষ্ক। আরও অনেক প্রাণীর মস্তিষ্ক থাকা সত্ত্বেও মানবদেহের মাত্র ১.৪ কেজি ওজনের এই অঙ্গটির বিশেষ গঠন ও বিস্ময়কর ক্রিয়াকর্মই মানুষকে করেছে অন্যান্য প্রাণী থেকে ভিন্ন, দিয়েছে অনন্য কিছু ক্ষমতা। মস্তিষ্ক আমাদের দেহ আর মনের মিশন কন্ট্রোল সেন্টার। এটা নিয়ন্ত্রণ করে আমাদের সমস্ত জৈবিক কাজÑ শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন থেকে শুরু করে হাঁটা-চলা, দেখা-শোনা, কথা বলার মতো দৈনন্দিন কাজ। আবার সেই একই মস্তিষ্ক থেকে প্রসূত হয় বুদ্ধিমত্তা, মেধা, আবেগ, স্মৃতিশক্তি, সৃজনশীলতা সবকিছু। একজন মানুষের জীবদ্দশায় এই কাজগুলো নিরবচ্ছিন্নভাবে করে যায় মস্তিষ্কের ৮৬ বিলিয়ন নিউরন আর তাদের মধ্যে ১০০ ট্রিলিয়ন সংযোগ! আজ পর্যন্ত পৃথিবীতে যত ডিজিটাল ডাটা তৈরি হয়েছে, তার সবকিছুই একজন মানুষের একটি মস্তিষ্কেই এঁটে যাবে! এতই অকল্পনীয় এর ক্ষমতা! তাই মানব মস্তিষ্ক এই মহাবিশ্বের সবচেয়ে বড়ো রহস্য। এই বইটিতে একদিকে মস্তিষ্কের গঠন ও কাজ সম্পর্কে একটি সাধারণ ধারণা দেয়া হয়েছে, যেমন মস্তিষ্ক কীভাবে দেহের বিভিন্ন অংশে সংকেত পাঠায়, কীভাবে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কাজগুলো করে। এর পাশাপাশি আবেগ, স্মৃতি, অনুভব, স্বপ্ন, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, আমিত্ব, চেতনা ইত্যাদি বিষয়গুলো সহজভাবে আলোচনা করা হয়েছে। অন্যদিকে বইটিতে এমন কিছু বিচিত্র কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো থেকে বোঝা যায় জীবনের নানা জটিল ও রহস্যময় ঘটনার পেছনে মস্তিষ্কের কেমন সক্রিয় ভূমিকা আছে। লেখকের ‘সময় : বিজ্ঞান ও অনুভবে’ এবং ‘ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি’ বই দুটি দেশ-বিদেশের হাজারও পাঠককে আকৃষ্ট করেছে মহাবিশ্বের গভীর কিছু রহস্যকে জানতে, বুঝতে, অনুধাবন করতে। এবার তার '‘মস্তিষ্ক : বিজ্ঞান ও রহস্যের গভীরে’ বইটি আমাদের নিয়ে যাবে মহাবিশ্বের সবচেয়ে জটিল রহস্যের আরও গভীরে, উন্মোচিত করবে বিস্ময়কর সব তথ্য, উদঘাটন করবে চমকপ্রদ বিভিন্ন ঘটনার কার্যকারণ। প্রিয় পাঠক, নিশ্চিতভাবেই বলতে পারি এই যাত্রায় সামিল হলে খুলে যাবে মনের জানালা, অন্তর্চক্ষু দিয়ে অবলোকন করা হবে মহাবিশ্বের মহাবিস্ময়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.86
(6 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
17%
3
0%
2
0%
1
0%
Mosa. Farida Parvin
Mosa. Farida Parvin ভেরিফাইড
05 May 2024

A very informative book. I think a little bit broader discussion on each subject will make it better. However really liked the book very much ☺️.

Rifat Muhammad Asif
Rifat Muhammad Asif ভেরিফাইড
06 Mar 2024

বিজ্ঞান লেখা, যেসকল লেখা তথ্য ও উপাত্ত নির্ভর; সেগুলোর প্রতি আমার দুর্বলতা অনেক আগে থেকেই। আমি সব সময় বিজ্ঞান বিষয়ক বই সংগ্রহ করি। নিঃসন্দেহে এই লেখকের ' সময় ' গ্রন্থের পরে, এটি আমার দ্বিতীয় উপযুক্ত সংগ্রহ। লেখক হাসান তারেক চৌধুরীর ' মস্তিষ্ক : বিজ্ঞান ও রহস্যের গভীরে ' গ্রন্থটি এই বিষয় নিয়ে লেখা সরল ভাষার একটি মাইলফলক বিজ্ঞান গ্রন্থ হিসেবে বিবেচিত থাকবে। মস্তিষ্কের মতো জটিল একটি বিষয়কে আমাদের মত যারা চিকিৎসা শাস্ত্রের বিষয় বলে মনে করে, ঠিক তাদের জন্যই অত্যন্ত সরল ভাষায় লেখক এই বইটি লিখেছেন। ঘটনার মাধ্যমে এবং বিভিন্ন সময় প্রকাশিত বিভিন্ন খবরের আলোকে মস্তিষ্কের রহস্যকে চিকিৎসা শাস্ত্রের আলোকে ও বিজ্ঞানের আলোকে তুলে ধরা হয়েছে। খুব ভালো একটি বই. সকলের সংগ্রহে রাখার মত।

K.M.Masum Reza
K.M.Masum Reza ভেরিফাইড
28 Feb 2024

সমগ্র মহাবিশ্বই অপার রহস্যে ঘেরা।আর মানব মস্তিষ্কের রহস্য ত আজও অজানা।যখন শুনেছিলাম এমন একটা বই প্রকাশ হতে যাচ্ছে তখন থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থন করছিলো এই বইটা।অবশেষে এলো,আর মুহুর্তেই যেন জয় করলো... বিজ্ঞান ঘরনার বই এত আকর্ষণীয় হতে পারে,এটা এই বইটা কেউ না পড়লে বোঝা কঠিন।আমার কাছে মনে হয় একটা লেখা তখনই স্বার্থক হয় যখন লেখাটা নিয়ে পাঠক চিন্তা করে। এদিক থেকে মস্তিষ্ক বইটা অতুলনীয়। আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে একজনের মাথা আরেকজনের শরীরে জোরা লাগিয়ে দিলে কি ঘটতে পারে? নিজের মাথা আর অন্যের শরীর মিলিয়ে যে আমিত্বের প্রশ্ন,এটার চমকপ্রদ বিশ্লেষণ বইটাকে করেছে অনন্য। আচ্ছা আবার কখনো কারো এটা মনে হয়েছে যে একটা কুকুর আসলেই প্রভুভক্ত,নাকি মানুষই কুকুরের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে? বইটিতে এসব নিয়েও অসংখ্য চিন্তার জন্ম দেয়। আর সে সাথে মস্তিষ্কের কি বিচিত্রিতা!!! আমি বইটা পড়ছিলাম আর ভাবছিলাম।এই বইটা লেখার জন্য কত শত পড়তে হয়েছে লেখককে। এমন একটা বই সবাইকে দিয়ে লেখা সম্ভব নয়।আর সেটা সাবলীল ভাবে সহজ কথায় ফুটিয়ে তোলা মাত্রাতিরিক্ত অসম্ভব কাজ বলায় যায়। সেই কঠিন কাজ টায় লেখক করেছেন নিপুন ভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই লেখক কে।এমন একটা বই পাঠকদের উপহার দেবার জন্য।আর সেসাথে লেখকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

Mehedi Hasan
Mehedi Hasan ভেরিফাইড
28 Jan 2024

মস্তিষ্ক, প্রায় ১৪০০ গ্রামের এই অঙ্গ যা নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি, মূল্যবোধ থেকে শুরু করে আমাদের সমস্ত জৈবিক প্রক্রিয়া | আমাদের শরীরের ছোট্ট এই অঙ্গটি ঠিক কিভাবে কাজ করে, ঠিক কিভাবে আমাদের ভাবনাগুলোকে প্রভাবিত করে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? কিংবা কখনো কি আমরা ভেবে দেখেছি আমরা কেন ঘুমাই, কেনই বা আমরা স্বপ্ন দেখি... সেই স্বপ্নের কি কোন স্তর থাকে কিংবা স্বপ্ন দেখার সময় আমাদের মস্তিষ্কে কি কোন পরিবর্তন ঘটে, কেনই বা স্বপ্নের মাঝে কিছু মানুষের স্লিপ প্যারালাইসিস হয় ? আচ্ছা, স্পর্শ আর ব্যথার অনুভূতি কি সবার এক হয় ? স্পর্শ বা ব্যথার অনুভূতি কি করে সৃষ্টি হয় ? কিংবা কেমন হত যদি আমাদের জীবনে ব্যথার কোন অনুভূতিই না থাকতো ? আবেগ, প্রেম, আনন্দ, তৃপ্তি, ভালোবাসা, ভয়, আতঙ্ক, ঘৃণা এগুলোর সাথে আমরা সবাই পরিচিত কিন্তু এই অনুভূতিগুলো কি করে উৎপত্তি হয়, কি করেই বা আমাদের মস্তিষ্ক এগুলো নিয়ন্ত্রণ করে ? নিয়ন্ত্রণ প্রক্রিয়া এক হলেও কেন একটা ঘটনা একেকজন মানুষকে একেকভাবে প্রভাবিত করে ? মানসিক স্বাস্থ্যের অসুখগুলোই বা আসলে কেমন ? ব্রেন মেশিন ইন্টারফেস কিংবা বায়োনিক অঙ্গ প্রতিস্থাপন কি আমাদের আরও দক্ষ করে তুলবে ? আমাদের কল্পনার জগতের ভবিষ্যৎ পৃথিবীতে মস্তিষ্কগুলো কি আরও উর্বর, তীক্ষ্ণ হবে কিংবা মানুষের মত স্বাভাবিক কাজকর্ম করতে পারা রোবট থেকে থেকে শুরু করে মাইন রিডিং ও লাই ডিটেক্টর মেশিন কি করে আসলে কাজ করে অথবা কৃত্তিম মস্তিষ্কও কি কখনো তৈরি করা সম্ভব ? আমাদের অবচেতন মনের এরকম শতশত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইটিতে | একটা বিজ্ঞান বিষয়ক বইও যে কখনো কখনো দম আটকানো থ্রিলার মুভির অনুভূতি দিতে পারে তা এই বইটি না পড়লে হয়তো আর জানা হতো না | বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে খুব সহজভাবে ব্যাখ্যা করায় লেখকের অসামান্য মুনশিয়ানা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আর সে অসীম মমতার ক্লান্তিহীন প্রচেষ্টার সাক্ষী বইটির প্রতিটি পৃষ্ঠা | শুভকামনা নিরন্তন |

Dr. Muhtarima Amily
Dr. Muhtarima Amily ভেরিফাইড
16 Jan 2024

মস্তিষ্ক বা brain খুব রহস্যময় কিন্তু জটিল একটা জিনিস। আশ্চর্যজনকভাবে আমাদের শরীরের সব জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রণ মস্তিষ্কের হাতে। অদ্ভুতভাবে আমাদের সব ভালোলাগা মন্দলাগা ও সেই নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের সেই জটিল এবং রহস্যময় কাজগুলো অত্যন্ত সহজভাবে ব্যখ্যা করা হয়েছে এই বইটিতে। আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা। বৈজ্ঞানিক বিষয়গুলো সাধারণ মানুষের বোধগম্য করার সব উপকরণ আছে এখানে৷ একজন ডাক্তার হিসেবে বইয়ের বৈজ্ঞানিক বিষয়গুলো যাচাইয়ের কাজ করেছি আমি। বইটি আমার অনেক ভালো লেগেছে। আপনারা পড়ে ও চমৎকৃত হবেন আমার বিশ্বাস।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

koyta page ace baiya

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৩৩৬। ধন্যবাদ।

প্রশ্ন

Ata ki hardcover

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

koyta page ace baiya

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৩৩৬। ধন্যবাদ।

প্রশ্ন

Ata ki hardcover

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)