সহীহ মাসনূন ওযীফা
বই কালেকশন

Buy সহীহ মাসনূন ওযীফা Online in Bangladesh

লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

4.81
(218 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
  • Publisher: আস-সুন্নাহ পাবলিকেশন্স
  • Isbn: 9789849005322
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 3rd Edition, 2017
৳ 49৳ 6018% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সহীহ মাসনূন ওযীফা" বইয়ের সংক্ষিপ্ত কথা: প্রথমত, বিশুদ্ধভাবে তাওহীদ ও রিসালতের উপর ঈমান আনুন। সাহাবায়ে কেরাম, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের আকীদা বা আহলুস সুন্নাত ওয়াল জামা‘আতের আকীদা যা ইমাম আবু হানীফার (রহ) “ফিকহুল আকবার”, ইমাম তাহাবীর (রহ) “আকীদায়ে তাহাবীয়া” ও অন্যান্য প্রাচীন ইমামগণের নির্ভরযোগ্য গ্রন্থসমূহে লিপিবদ্ধ রয়েছে সে অনুসারে নিজেদের আকীদা গঠন করুন। পরবর্তী যুগের বিদ‘আত ও বানোয়াট আকীদা বর্জন করুন। সাথে সাথে সকল প্রকার শিরক, কুফর, বিদ‘আত ও ইলহাদ থেকে আত্মরক্ষা করুন। দ্বিতীয়ত, সকল প্রকার হারাম উপার্জন পরিহার করুন। ফরয ইবাদত বিশুদ্ধভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করুন। সকল কবীরা গোনাহ ও হারাম বর্জন করুন। কোনো মানুষ অথবা প্রাণীর হক বা অধিকার নষ্ট করা বা ক্ষতি করা বিষবৎ পরিত্যাগ করুন। তৃতীয়ত, মনকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অহংকার, আত্মতৃপ্তি, জাগতিক সম্মান, প্রতিপত্তি বা টাকা-পয়সার লোভ থেকে যথাসম্ভব পবিত্র রাখার জন্য সর্বদা সতর্কতার সাথে চেষ্টা করুন। এজন্য সর্বদা আল্লাহর দরবারে তাওফীক চেয়ে কাতরভাবে দু‘আ করুন। প্রয়োজন ছাড়া মানুষের সাথে হাসি তামাশা বা গল্পগুজব যথাসম্ভব কম করুন। চতুর্থত, নফল ইবাদত বেশি বেশি পালনের চেষ্টা করুন। মানুষের সেবা, উপকার ও সাহায্য জাতীয় কাজ যথাসম্ভব বেশি করুন। নফল সালাত যথাসম্ভব বেশি আদায়ের চেষ্টা করবেন। বিশেষত তাহাজ্জুদ, ইশরাক ও মাগরিবের পরে কিছু নফল সালাত (আওয়াবীন নামে পরিচিত) সর্বদা পালন করবেন। ‘ সহীহ মাসনূন ওযীফা’ বইয়ের সূচীপত্রঃ প্রথম পরিচ্ছেদ: ওযীফার আগে ৭-৩৪ (ক) বেলায়াত, ওসীলা ও ইহসান /৭ (খ) তাযকিয়া বা আত্মশুদ্ধি ১০ (গ) আত্মশুদ্ধি, বেলায়াত ও ইহসানের মাপকাঠি /১১ (ঘ) বেলায়াত, তাযকিয়া ও ইহসানের পথ /১২ (ঙ) ইবাদত কবুলের শর্ত ১৩ (চ) ফরয-নফল ইবাদতের পর্যায় ও গুরুত্ব /১৩ (ছ) অবহেলিত কয়েকটি ফরয ও হারাম /১৪ ১. শিরক, কুফর ও নিফাক /১৪ ২. সমাজে প্রচলিত কিছু শিরক-কুফর ১৫ ২. বিদআত ১৯ ৩. পর্দা /২১ ৪. সৃষ্টির অধিকার বা পাওনা নষ্ট করা /২২ ৫. গীবত বা পরনিন্দা করা বা শোনা /২২ ৬. নামীমাহ বা চোগলখুরী ২৩ ৭. ঝগড়া-তর্ক /২৪ (জ) তাযকিয়া বা আত্মশুদ্ধির কিছু কর্ম /২৪ প্রথমত: বর্জনীয় মানসিক কর্ম /২৪ ১. প্রবৃত্তির অনুসরণ ও আত্মতৃপ্তি /২৪ ২. অহঙ্কার ২৫ ৩. হিংসা, বিদ্বেষ ও ঘৃণা /২৭ ৪. প্রদর্শনেচ্ছা ও সম্মানের আগ্রহ ২৭ ৫. অকারণ মানসিক ব্যস্ততা /২৮ দ্বিতীয়ত: অর্জনীয় মানসিক কর্ম /২৯ ১. আল্লাহ ও তাঁর রাসূলের (সাঃ) মহব্বত /২৯ ২. সকল মুমিনের প্রতি মহব্বত ও কল্যাণ কামনা /২৯ ৩. ধৈর্যধারণ ও সুন্দর আচরণ /৩০ ৪. আল্লাহর প্রতি সু-ধারণা পোষণ /৩১ ৫. কৃতজ্ঞতা ও সন্তুষ্টি /৩২ ৬. নির্লোভ ও আখিরাতমুখিতা /৩৩ দ্বিতীয় পরিচ্ছেদ: সাধারণ নেক আমলের ওযীফা /৩৫-৪৫ (ক) ওযীফার পরিচয় ও গুরুত্ব /৩৫ (খ) নামাযের ওযীফা /৩৫ (১) সালাতুল্লাইল বা তাহাজ্জুদ /৩৭ (২) সালাতুদ্দোহা বা চাশত /৩৯ (৩) মাগরিব ও ইশার মধ্যবর্তী সালাত (আওয়াবীন) /৪০ (8) তাহিয়্যাতুল ওযূ /৪১ (৫) তাহিয়্যাতুল মাসজিদ (দুলুল মাসজিদ) /৪১ (৬) সালাতুত তাসবীহ /৪১ (৭) সালাতুত তাওবা /৪২ (৮) সালাতুল ইসতিখারা /৪২ (গ) রোযার ওযীফা /৪২ (ঘ) ইলমের ওযীফা /৪২ (ঙ) দাওয়াতের ওযীফা /৪৪ (চ) খিদমাতে খালকের ওযীফা /৪৪ তৃতীয় পরিচ্ছেদ: যিকরের ওযীফা ৪৬-৭৩ (ক) যিকরের পরিচয় ও গুরুত্ব /৪৬ (খ) সার্বক্ষণিক পালনীয় যিক্-ওযীফা /৪৭ (গ) সময় নির্ধারিত যিক্-ওযীফা /৫২ (১) ফজরের ওযীফা /৫২ (২) যোহরের ওযীফা /৬২ (৩) আসরের ওযীফা /৬২ (৪) মাগরিবের ওযীফা ৬২ (৫) ইশার ওযীফা /৬২ (৬) দরুদের ওযীফা /৬৩ (৭) মুরাকাবা ও মুহাসাবা /৬৩ (৮) শয়নের ওযীফা /৬৫ (৯) ঘুম ভাঙার ওযীফা /৭১ (ঘ) কয়েকটি বরকতময় মাসনূন দুআ /৭২ চতুর্থ পরিচ্ছেদ: ভালবাসা, সাহচর্য ও মাজলিস ৭৪-৮০ (ক) আল্লাহর জন্য ভালবাসা /৭৪ (খ) আল্লাহর জন্য সাহচর্য /৭৫ (গ) যিকরের মাজলিস /৭৫ (ঘ) যিকিরের মাজলিসের যিক্র /৭৭ (ঙ) দরবারে ফুরফুরার তালিমী মাহফিল /৭৭

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.81
(218 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
15%
3
0%
2
0%
1
0%
Rezwanul Hasan
Rezwanul Hasan ভেরিফাইড
17 Apr 2026

স্যারকে আল্লাহ্ তায়ালা জান্নাতের উঁচু মাকাম দান করেন আমীন। উনাকে চিনলাম উনার ইন্তেকালের পর 😢. বাঙালী তথা বাংলাদেশি মুসলমানের সমস্যাগুলো উনি বুঝতে পেরেছিলেন বলে আমার ধারণা। আমাদের মত হুজুররা... বলে উনি বাংলাদেশি আলেমদের অনেক ভুল ধরিয়ে দিয়েছেন , যা খুব কম আলেমরাই করতে পেরেছে। বাঙালির রক্তে একটা অন্ধভক্তি ব্যাপার আছে, যা আমাদেরকে কুফর শিরক বিদআত এ লিপ্ত হতে ব্যাপক সাহায্য করে।😰

Review Upload 1
Review Upload 2
Arafat Ullah
Arafat Ullah ভেরিফাইড
15 Sep 2025

সহীহ হাদিসের ভিত্তিতে সংক্ষিপ্ত আকারে দোয়ার সংযোজন করেছে লেখক। আল্লাহ লেখককে উত্তম প্রতিদান দান করুন। আমিন

Mohammad Sabbir
Mohammad Sabbir ভেরিফাইড
17 May 2025

May Allah mercy and pleased be with Dr. Abdullah Jahangir Sir. I would recommend this book to everyone! basics & Daily Dikr-ozifa is very helpful. most beautiful thing is every Hadith in this book which has the hadith reference such as Sahih-bukhari, Muslim.

Md. Ashikur Rahman
Md. Ashikur Rahman ভেরিফাইড
11 Nov 2024

সালাত এবং অনান্য ইবদতের জন্য অতন্ত্য উপকারী এবং তথ্যবহুল একটি বই। ইসলাম মেনে জীবন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে ছোটএই বইটিতে। একবার নয়, বার বার পড়তে ইচ্ছে করবে যদি জীবনকে সঠিক ভাবে চালাতে চান আপনি।

H. M. Irfan Emu
H. M. Irfan Emu ভেরিফাইড
07 Oct 2024

বইটির অলরেডি অসংখ্য রিভিউ রয়েছে। তাই নতুন করে এ বই সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না। সবসময় সাথে রাখার মতো চমৎকার একটি বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)