

Buy আমার প্রিয় দুআর ডায়েরি Online in Bangladesh
লেখক: শারিন সফি অদ্রিতা
- Author: শারিন সফি অদ্রিতা
- Publisher: রাইয়ান প্রকাশন
- Number Of Pages: 224
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমার প্রিয় দুআর ডায়েরি"—নামটা শুনলেই খুব আপন আপন লাগে, তাই না?এই বইটি আর দশটা সাধারণ দুআর বই এর মতন না। এখানে আপনি পাবেন প্রতিটি পৃষ্ঠা জুড়ে জীবনঘনিষ্ঠ চাওয়া পাওয়া গুলোর এক নিদারুন মিশ্রণ। যেন মমতামাখা কোনো স্মৃতির এলবাম। যার পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন আপনারই মনে লুকানো ব্যথাগুলো, আপনারই ভালোবাসা, অশ্রু আর আশার গল্পগুলো এবং সব মিলিয়ে পেয়ে যাবেন আল্লাহর সঙ্গে বলার মতন নিখাদ কিছু কথা।বইটি আমার জীবনের হৃদয় নিংড়ানো কিছু অভিজ্ঞতার ফসল।আপনার-আমার -আমাদের মতো অসংখ্য সাধারণ মানুষের জীবনে এমন এমন মুহূর্ত আসে যখন আমাদের সবকিছু তালগোল পাকিয়ে যায়। নিঃস্ব হয়ে শুধু বলতে ইচ্ছা করে, “ইয়া আল্লাহ, আপনি ছাড়া আর কে আছে আমার? আমাকে উপায় বের করে দিন।”কথাগুলো “আমার প্রিয় দুআর ডায়েরি" বইয়ের ভূমিকা থেকে নেওয়া।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অনেক দিন ধরে দেখতেছিলাম কিন্তু নিব নিব করে আর নিতে পারছিলাম নাহ।কিন্তু আজকে হাতে পেয়েই গেলাম🤲।আলহামদুলিল্লাহ এইটার অনেক রিভিউ আছে আমিও পড়ে রিভিও দিব ইনশাআল্লাহ ♥️


alhamdulillah Alhamdulillah Alhamdulillah allah amr dowa kbul krcn. alhamdulillah atto atto sundor boi. asole boi na jeno alor poth Alhamdulillah apur jnno onk onk dowa.arekta order krbo akjn apu boita amrta niace blce tmi arekta order kore nio.

একদমই পছন্দ হয় নাই। নিজের মনগড়া কতগুলো আবেগ মিশ্রিত দুয়া দিয়ে ভরা বই। ভেবেছিলাম দুয়া গুলো কুরান ও হাদিসের আলোকে হবে। দুয়ার গভীরে আলোচনা করবে। ফালতু একটা বই।

আলহামদুলিল্লাহ। শারিন আপুর অসাধারণ একটা বই।



বিসমিল্লাহ... আমি,আপনি আমরা সবাই মোটামুটি দু'আ বিষয়টাকে খুব সুকুন হিসেবে নেই তাইনা?এই ধরুন অন্যরকম ভালোলাগা,ভালোবাসা,আত্মার খোরাক ইত্যাদি ইত্যাদি।এবার বাস্তবতায় ফেরা যাক।আমরা কয়জন আছি যে দিল উজাড় করে আমাদের চাওয়া-পাওয়া,পেরেশানি,হতাশা মানুষের থেকে পাওয়া আঘাত,রিজিক,ভালো-মন্দ যাই বলিনা কেন আমাদের রবের কাছে চেয়েছি?এমন কতটুকু মুহুর্ত আমরা সিজদায়,মোনাজাতে,হাটতে-চলতে দোয়া করে কাটিয়েছি?কতটুকু সময় ব্যয় করেছি রবের দরবারে, যখন কারো দেয়া দমবন্ধ কষ্টে রুহটা বেরিয়ে যাচ্ছিল? আশা করছি উত্তর বোধহয় ততটা সন্তোষজনক আসবেনা!আল্লাহুম্মাগফিরলি!আমাদের অভিযোগ আমি তো বেশি দুআ মুখস্হ পারিনা,আমি তো মন ভরে দোয়া করতে জানিনা।শব্দরা বেঁধে যায়, অনুভুতিরা হয়ে যায় শেকলবন্দি,মনভরে কাঁদতে তো পারিনা! হায়... এভাবেই তো এক,দুই করে করে সময় চলে যাচ্ছে, অথচ আমরা রবকে ডাকতে পারছিনা,চাইতে পারছিনা। দিনশেষে আবার অভিযোগের ঝুলিও নিক্ষেপ করছি-"কই আল্লাহ তো আমার দু"আ কবুল করলোনা"! দ্য ফ্যাক্ট ইজ আমরা চাওয়ার মতো তো চাইতে জানিনা,দু-চার কথার বেদবাক্যকে দুআ বলে চালিয়ে দেই,হায় সৃষ্টির সেরা মাখলুক! এইযে দু'আ করতে জানিনা কখনো কি আল্লাহর কাছে দু'আ করার তাওফিক চেয়ে দোআ করেছি?যে রবের অনুমতি ছাড়া জিহ্বায় দোয়ার ভাষা প্রতিধ্বনিত হয়না,অন্তরে কাঁপুনি ধরেনা সেই রবকে কখনো বলেছি!.."ইয়া রব আপনি আমাকে দু'আ করার তাওফিক থেকে মাহরুম কইরেননা,আপনি ছাড়া আমাদের আর অভিভাবক নেই মালিক!"বলেছি কখনো? আমরা সময়ে বরকত পাচ্ছিনা সারাক্ষণ মুখে আওড়াতে থাকি।ঠিক কত মিনিট সময় নিয়ে আল্লাহকে বলেছি..ইয়া আল আলীম (সর্বজ্ঞ),আমার সময়গুলো দ্রুত চলে যায়,আমার ইবাদতে যত্ন থাকেনা,ফজরে ঘুমিয়ে পড়ি,অলসতা চলে আসে,অনর্থক সোশাল মিডিয়াতে সময় ব্যয় হয়ে যায়,মালিক সময় যেনো আমার আগেই দৌড়ে ছুটছে!আমাকে আপনি সময়ের সুষ্ঠু ব্যবহারে সচেতন করুন হে আল রশিদ(সঠিক পথের দিশারী)।" আপনি "মা" ডাক শুনার জন্যে ব্যাকুল হয়ে আছেন,অথচ সেই রহমত ধরা দিচ্ছেনা।ঠিক কিভাবে দু'আ করেছেন অশ্রুভেজা দুটো চোখে একবার মনে করুন।কখনো কি বলেছেন... "ইয়া আল বারি(সঠিক আকৃতি দানকারী) , আমার অন্তর চৌচির হয়ে আছে মা ডাক শুনার প্রতীক্ষায়।তুমি বুঝে নাও মালিক মনের তৃষ্ণা। আমার মাতৃত্বের স্বাদ দিন ইয়া খালিক,আমাকে সকল ফয়সালায় ধৈর্যশীলা বানিয়ে দিন আমার আল্লাহ। তাহাজ্জুদে উঠতে পারছিনা?ইয়া লম্বা এলার্মের লিস্ট রেডি রেখেও? কখনো খুব আবেগী মন নিয়ে রবের কাছে চেয়েছি সেই তাওফিক? বোনদের বিয়ে নিয়ে পেরেশানি?আমাদের যিনি কল্যাণের উৎস সেই রহিমের কাছে কখনো বলেছি ইয়া রব,আমার জন্যে সৎ,নেককার,দ্বীনদার,ঈমানদার,তাকওয়াবান,উত্তম চরিত্রওয়ালা,হালাল রিজিকওয়ালা,লজ্জাশীল,জান্নাতের সঙ্গী,মুত্তাকী, নরম মেজাজী,ভালোবাসা ও যত্নে ভরপুর মনের একজন উত্তম জীবনসঙ্গীর সাথে মোলাকাত করে দাও আমার রব।আমার একাকিত্বের মুক্তির পথের দিশারী পাঠাও ইয়া আল্লাহ। কত কত ভাবে দু'আ করা যায় সুবহানানাল্লাহ!এইযে মনের সকল অনুভুতি দিয়ে কতভাবে দোয়া করা যায় তার কিছু চুম্বক অংশ কেবল দু-তিনটে পয়েন্টে লিখলাম।এই চৌম্বকীয় দোয়ার সংকলনই হলো আমাদের প্রিয় লেখিকা"শারিন সফি অদ্রিতা ওরফে শারিনাপুর " আমার প্রিয় দু'আর ডায়েরি"!🥀 বইটার প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি কালো অক্ষর আপনাকে আপনার রবের দিকে চুম্বকের মতো আকর্ষিত করবে।কি এমন আছে বইটাতে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো কি নেই বইটাতে সুবহানাল্লাহ! আপুর জন্যে দোয়া আসে মন থেকে যে আমাদের এমন করে ভেঙ্গেচুরে রবের নিকট দাড় করাতে সাহায্য করলো সেই মানুষটার ভালো করো তুমি ইয়া জাল -জালালি ওয়াল ইক্বরম। এবার আসি বইটার প্যাটার্ন নিয়ে। মুলত বইটার দুটো পার্ট। প্রথম পার্টে ৪ টা অধ্যায়। এই চার অধ্যায়ে আপনার কি এমন দুআ চাই সব আছে।হুসনে খাতিমার জন্য দুআ,তাওবাহ,গুনাহ থেকে দূরে থাকার, দ্বীনে অটল থাকার দুআ,জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের দুআ,বাবা-মা,সন্তানের জন্যে দুআ,স্বামীর হিদায়াতের দুআ,ডিপ্রেশন থেকে মুক্তির দোয়া,যাদের সন্তান আল্লাহর মেহমান হয়ে গিয়েছে তার দুআ,শশুরবাড়ির সাথে সুসম্পর্ক, ভয় থেকে মুক্তি,অতীতের যন্ত্রণা থেকে মুক্তি,হালাল রিজিকের দুআ,ভুল বুঝাবুঝি মিটানো,উত্তম শোকরগুজারী হওয়ার,রমাদানকে বেস্ট একটা রমাদান উপহার দেয়ার, লাইলাতুল কদর,জিলহজ্জ,ফজরে উঠতে না পারা,কুরআন হিফজের জন্যে দোয়া,গাজাবাসীদের জন্যে দুআ,হজ্জ-উমরাহের কবুলিয়্যাত,সালাত খুশুখুজুর সাথে আদায় করার দোয়া সহ আপনার যা যা মন চাইবে, যেভাবে মন চাইবে সেভাবেই বাংলা ও আরবী সহ দোয়ার সমাহারে সাজানো এই ৪ টি অধ্যায় বারাকাল্লাহু ফিক। ২য় পার্টে কোরআন থেকে বাছাই করা,জীবনঘনিষ্ঠ ৩৫ টা দোয়া প্রেক্ষাপট ও রেফারেন্স সহ কিভাবে বাস্তব জীবনে সেভাবে দোয়া করবো তার বিস্তারিত দেয়া আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে দু'আ বিষয়টা এত এত সুকুনের আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়ার ভাষা জানতাম না,শব্দের অভাবে,বাক্যের সংক্ষিপ্ততায় মন মতো বলে উঠতে পারতাম না।ঠিক এই আহাজারির সময়টাতেই বইটা আমার জন্যে ব্লেসিং হয়ে আসলো আলহামদুলিল্লাহ।এই রমাদানে এই বইটা আমার পাশে সবসময় রেখেছিলাম। থাকেনা কিছু বই সবসময়ের জন্যে প্লাস মাস্ট রিড? ঠিক এই দোয়ার ডায়েরীটাও তেমন। সাজেশান থাকবে বইটা সবার কাছে রাখার। নিজে শিখুন, মা বাবারা সন্তানদের শিখিয়ে দিন,টিচাররা তাদের স্টুডেন্ট দের শিখিয়ে দিন কিভাবে দুআ করতে হয় যা আমিও করি আমার স্টুডেন্টদের সাথে। শেষ করছি তবে ছোট্ট দুটো লাইনে- "দু'আর ডায়েরীটা হোক প্রত্যাবর্তনের, ওয়ামা তাওফিক্বী ইল্লা বিল্লাহ্..!" আল্লাহ সবাইকে কবুল করুন।শারিনাপু সহ পুরো টিমকে যারা অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর বইটি আমাদের উপহার দিয়েছেন।রব উত্তম প্রতিদান দিক সাথে আমাদের সকলের মুস্তাজাবুদ দুআ আফিয়াত ও খইরের সাথে কবুল করে নিক,আল্লহুম্মা আমিইইইইন। লেখিকা আপুকে অনেক অনেক জাজাকিল্লাহু খাইরান 🍫 ________________________________ বুক রিভিউ : "আমার প্রিয় দু'আর ডায়েরি" লেখিকা : শারিন সফি অদ্রিতা প্রকাশনী : রাইয়ান প্রকাশন পৃষ্ঠা:২২২ রেটিং: ৫/৫ ~মারিয়া আক্তার























