আল আযকার-(দাওয়াহ ভার্সন পরিমার্জিত তৃতীয় সংস্করণ)
বই কালেকশন

Buy আল আযকার-(দাওয়াহ ভার্সন পরিমার্জিত তৃতীয় সংস্করণ) Online in Bangladesh

লেখক: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)

3.67
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)
  • Publisher: মাকতাবাতুস সুন্নাহ (ইসলামি টাওয়ার)
  • Number Of Pages: 1008
  • Language: বাংলা
  • Edition: Revised 3rd Edition, 2023
৳ 599৳ 599
স্টকে আছে
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আল আযকার--পরিমার্জিত তৃতীয় সংস্করণ (প্রতিটি দুআর আরবি ইবারত হরকতসহ, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া আছে। এবং প্রতিটি দুআ ও হাদিসের একাধিক রেফারেন্স ও তাহকিক উল্লেখ করা আছে) লেখক: ইমাম নববি রাহিমাহুল্লাহ তাহকিক: শাইখ ইউসুফ বাদিবি আল আযকার বইটি কী বিষয়ে লেখা কুরআন ও হাদিসে বর্ণিত দৈনন্দিন সুন্নাত, দুআ,যিকির,রুকইয়াহ ও আমল বিশ্বকোষ। #আল_আযকার বইটি আপনি কেন সংগ্রহ করবেন? বইটি জন্ম থেকে মৃত্যু-মানবজীবনের প্রতিটি ধাপে রাসূল ﷺ বর্ণিত দৈনন্দিন সুন্নত, দুআ,যিকির,রুকইয়াহ ও আমলসমূহ সহজ-সরলভাবে রেফারেন্সের আলোকে সাজানো হয়েছে। . #লেখক: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী রাহিমাহুল্লাহ ( মৃত্যু ৬৩১- ৬৭৬ ) . #ইমাম নববী রাহিমাহুল্লাহ তাঁর পুরো জীবনে যতগুলো কালজয়ী গ্রন্থ রচনা করেছেন তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল আল আযকার। বইটি কুরআন-হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির,সুন্নাত,রুকইয়াহ ও আমলসমূহের বিশ্বকোষও বলা হয়ে থাকে। হাদিস চয়নের ক্ষেত্রে ইমাম নববি রাহিমাহুল্লাহ সবচেয়ে প্রশিদ্ধ ও নির্ভরযোগ্য কিতাব সহিহ বুখারি, মুসলিম , তিরমিযি ,নাসাঈ ও আবূ দাউদকে প্রাধান্য দিয়েছে।এবং হাদিসের অন্যান্য প্রশিদ্ধ কিতাব থেকেও দুআ-যিকির ও আমল বিষয়ে সহিহ হাদিসগুলো নিয়ে এসেছেন।এবং প্রতিটি হাদিসের একাধিক রেফারেন্স রয়েছে। #বইটিতে ইমাম নববি রাহিমাহুল্লাহ সহিহ হাদিসগুলো উল্লেখ করেছেন।হাদিস বর্ণনার ফাঁকে ফাঁকে দুআ,যিকির,সুন্নত ও আমল সংশ্লিষ্ট প্রয়োজনীয় মাসআলা-মাসাইলেরও আলোচনা করেছেন। #যেসব বৈশিষ্ট্যসমূহের কারণে "আল আযকার" বইটি অনন্য ও কালজয়ী ১-বইটির লেখক নিজে হাদিসের অনেক বড় একজন ইমাম-রিয়াযুস সালেহীন এর লেখক, ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী রাহিমাহুল্লাহ ( মৃত্যু ৬৩১- ৬৭৬ ) ২-বইটিতে জন্ম থেকে মৃত্যু-মানব জীবনের প্রতিটি ধাপে রাসূল ﷺ বর্ণিত দৈনন্দিন সুন্নাত,দুআ,যিকির, রুকইয়াহ ও আমলসমূহ উল্লেখ করা হয়েছে। ৩-বইটির প্রতিটি দুআ,যিকির ও আমল কুরআনুল করিম ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ৪-প্রতিটি হাদিসের তাহকিক ও বুখারী,মুসলিম,তিরমিজি,আবু দাউদ ও নাসাইসহ হাদিসের একাধিক বড় বড় কিতাবের রেফারেন্স রয়েছে। ৫-প্রতিটি দুআ,যিকির ও আমলের সরল অনুবাদ এবং হরকত ও উচ্চারণ রয়েছে। ৬-দুআ,যিকির ও আমল সংশ্লিষ্ট ফজিলত ও মাসআলা-মাসায়েল উল্লেখ করা হয়েছে। ৭-বইয়ের কোয়ালিটি বইটি মজবুত বক্স,১৫০ গ্রামের জেল কভার,তার উপর ৩৫০ গ্রামের দৃষ্টিনন্দন গ্যাকেট কভার, উন্নতমানের হার্ডকভার বাইন্ডিং,৮০গ্রাম পার্টেক্স কালার কাগজ ও পরিষ্কার ছাপা।এককথায় বইটি খুবই কোয়ালিটিপূর্ণ। লেখক: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী রাহিমাহুল্লাহ ( মৃত্যু ৬৩১- ৬৭৬ ) অনুবাদক মণ্ডলী: মুফতি উবায়দুল্লাহ আসআদ কাসেমি মুফতি মাহবুবুর রহমান খান মুফতি মুহাম্মাদ সাইফুল ইসলাম

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.67
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
Rehadul Islam
Rehadul Islam ভেরিফাইড
20 Mar 2026

বইটি ২০২৪ এ সংগ্রহ করেছিলাম। পড়ে শেষ করতে ২ বছর লাগলো। মোট কথা বইটি খারাপ না, ভালোই। চায়লে পড়তে পারেন। যাদের দোয়া/ হাদিস শেখার আগ্রহ আছে।

R@shed
R@shed ভেরিফাইড
20 Jan 2026

প্রকাশক ও সংকলকের দৃষ্টি আকর্ষণ করছি। তাহকিক,ঘটনা ও ব্যাখ্যাসহ বইটি প্রকাশিত হলে,একটি মাস্টার পিছ ও গবেষণার জন্য সহায়ক বই হতে পারতো । এই একটি বই-ই দুআর জন্য যথেষ্ঠ হতো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

দাওয়াহ ভার্সন পরিমার্জিত বলতে কি বোঝানো হয়েছে?

উত্তর

প্রিয় গ্রাহক, দাওয়াহ ভার্সন মূলত দাওয়াতি কাজের জন্য সুলভ মূল্যে বিক্রি করা হয়ে থাকে। এই সংস্করণের পরিমার্জিত সংস্করণ বই এটি। ধন্যবাদ।

প্রশ্ন

পৃষ্ঠা সংখ্যা কে একি থাকবে?

উত্তর

প্রিয় গ্রাহক, পৃষ্ঠা সংখ্যা কিছুটা ভিন্ন হলেও মূল লেখা এবং অনুবাদ একই থাকবে। ধন্যবাদ।

প্রশ্ন

বইয়ের পেজ কী?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।

প্রশ্ন

দাওয়া ভার্সন ও প্রিমিয়াম ভর্সনে বইয়ের পড়া তো একই নাকি আলাদা??

উত্তর

প্রিয় গ্রাহক, পড়া একই থাকবে, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)