

Buy সব ভুতুড়ে, ভুতুড়ে ছায়া, প্রেতজগৎ Online in Bangladesh
লেখক: ইশতিয়াক হাসান
- Author: ইশতিয়াক হাসান
- Publisher: সেবা প্রকাশনী
- Number Of Pages: 480
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"সব ভুতুড়ে, ভুতুড়ে ছায়া, প্রেতজগৎ" বইয়ের পেছনের কভারে লেখা:মাথার চুল খাড়া হয়ে গেল তরুণের। চাদের আলােয় পরিষ্কার দেখা যাচ্ছে ওটাকে। মড়াটা। ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। অথচ একটু আগেও কফিনের ভিতরে শুয়ে ছিল। এখন উপায়? ইংল্যাণ্ডের হাইগেট গােরস্তানে উদয় হয় ভীতিকর এক আগন্তুক। ওখানে নিয়মিত মেলে শিয়াল-কুকুর এমনকী তরুণীদের রক্তশূন্য লাশ।এসব কি তবে ভ্যাম্পায়ারের কাজ? । আইসল্যাণ্ডের, এক পাদ্রীর বাড়িতে হানা দিচ্ছে ভয়ঙ্কর এক অশরীরী। কিন্তু শুধু তরুণ ম্যাগনাসই কেন দেখতে পায় তাকে? বন্ধুর বাড়ি বেড়াতে গেলেন এক লর্ড। রাতে হঠাই ঘুম ভেঙে গেল। দেখলেন সামনের বাগানে কাধে কফিন নিয়ে হাঁটছে এক লােক। লােকটার মুখের দিকে তাকিয়েই চমকে উঠলেন লর্ড। কেন?
রিভিউ ও রেটিং (Review & Rating)

"সব ভুতুড়ে, ভুতুড়ে ছায়া, প্রেতজগৎ" বইটাতে অ্যামিটিভিল নামক ভৌতিক ঘরটা সম্পর্কে উল্লেখ থাকলেও সেবা-প্রকাশনী থেকে প্রকাশিত আলাদা বই থাকায় পূণরায় গল্প-টা যুক্ত করেনি। লুৎফুল কায়সার অনুবাদকের অনূদিত 'দ্য অ্যামিটিভিল হরর' বইটা বেশ চমৎকার হয়েছে। সেবা প্রকাশনীর ' অ্যামিটিভিলের আতংক' বইটা সম্ভবত আউট-অফ-প্রিন্ট, গল্পটা সংক্ষিপ্ত আকারে থাকার কথা। 'লুৎফুল কায়সার' ওনার পূর্ণাঙ্গ অনুবাদে ক্লান্তিকর ভাব আসার আশঙ্কা নেই, নির্দ্বিধায় পড়া যায়। সেবা প্রকাশনীর "সব ভুতুড়ে, ভুতুড়ে ছায়া, প্রেতজগৎ" বইটা হচ্ছে অনেকগুলো বাস্তব আলোকিত ঘটনার স্বাক্ষী সংকলন। গল্পগুলোর বর্ণণা এতোই সংক্ষিপ্ত আকারে যে, মূল পরিস্থিতির কোনো ভাবান্তর শিহরণ খেলাতে পারছিল না। ঘটনার পর্যাপ্ত ব্যাখার অভাবে কৌতুহলী হয়ে ওঠা সম্ভব হচ্ছিল না। কয়েকটা ঘটনা জানলাম আরকি, এই পর্যন্তই। আহামরি খারাপ তাও না, একঘেয়েমির সময় কাটানোর জন্য পড়া যায়। তবে, বিশেষ আগ্রহ নিয়ে অলৌকিক থ্রিল ভাব পাবো বলে পড়লে, অনায়াসে হতাশ হতে হবে।

Crazy stories but not sure about truth or lies. The books binding is not good.

বই ভালো তবে বইয়ের কভার টা ভালো না :(
গল্প গুলো অসাধারণ, বই টি অনেক ভালো লেগেছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
is it for adults
Yes, of course.
is it for adults
Yes, of course.






















