

Buy শূন্যস্থান Online in Bangladesh
লেখক: এনামুল হক ইবনে ইউসুফ
- Author: এনামুল হক ইবনে ইউসুফ
- Publisher: মুহাম্মদ পাবলিকেশন
- Isbn: 9789846994116
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
জীবন মূলত শূন্যস্থান। হাজারো কোলাহলের মাঝে থেকেও মানুষ একাকিত্ব অনুভব করে। কখনো কখনো ভুলে বসে আপন সত্তাকে, আপন রবকেও। কিন্তু তিনি তার সৃষ্টিকে সুযোগ দেন। ফুরসৎ দেন ফিরে আসার। কেউ ফিরে আসে, কেউ হারিয়ে যায় আঁধারের গহিনে। . মানুষ কখনো কখনো দুনিয়ার নগন্য বস্তুর জন্য বিলিয়ে দেয় আপন সত্তাকে। রবের আমানত জেনেও আপন সত্তাকে ধ্বংসের জন্য উঠেপড়ে লাগে। ভুলে যায়, তার বন্ধুটি কেবল আল্লাহর একটি সৃষ্টি এবং তার জন্য পরীক্ষা। আর সে তাতে আপন সত্তা খুইয়ে বসেছে। হারিয়ে গিয়েছে কালের গর্ভে। . জীবনের ভাঙাগড়ার গল্প কেন এবং কোনটি উত্তম—তা কেবল রবই জানেন। তিনিই নির্ধারণ করেন ভূতভবিষ্যৎ। রাফিদ, ফাতিমা, রিনি কিংবা সোহান এ শূন্যস্থানেরই এক উপাখ্যান। জীবনের সেই শূন্যস্থান পূর্ণতা পেতে পারে কেবল রবের ভালোবাসায়। রবের প্রেম সাধনায়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এই বইটি পড়তে গিয়ে মনে হয়েছে লেখক পাঠকের অনুভূতিকে ভালোভাবে বোঝেন। ভাষা খুব সহজ এবং পাঠযোগ্য। অনেক জায়গায় মনে হয়েছে লেখার ভেতরে বাস্তব জীবনের প্রতিফলন আছে। সব মিলিয়ে বইটি একটি ভালো পাঠ অভিজ্ঞতা দিয়েছে।
বইটি শুরু করার পর ধীরে ধীরে এর ভেতরের ভাবনা আমাকে আকৃষ্ট করেছে। লেখকের বর্ণনা ও উপস্থাপনা খুব সুন্দর। অনেক জায়গায় মনে হয়েছে লেখক বাস্তব জীবনের অনুভূতিগুলো খুব ভালোভাবে তুলে ধরেছেন। শেষ করার পর মনে হয়েছে সময়টা ভালোভাবেই কাজে লেগেছে।
আলহামদুলিল্লাহ। ভালো ছিল বইটা!
খুবই সুন্দর একটা উপন্যাস, পড়ে অনেক ভালো লেগেছে!❤️🩹
কোকিলটা বসন্তের আগমন আবাসে কুহু-কুহু ডেকে উঠল। চারকোণা কালো চশমার কাঁচ মুছে ক্যালেন্ডারের দিকে তাকাতেই চোখে পড়ল—আজ বসন্ত। চশমার কাচ কুয়াশায় ঝাপসা হয়ে আসছে, বাইরের শীতলতা আর অন্তরের উষ্ণতার দ্বন্দ্বে চোখের কোণে জমেছে অশ্রু। জীবন, যে সোনালি মুহূর্তগুলোকে একসময় উজ্জ্বল আলোয় দেখেছিল, এখন তারই স্মৃতিচিত্র বন্দি হয়ে আছে এক ফ্রেমবন্দি দৃষ্টিতে। সাদা-কালো-রঙিন কত শত স্মৃতির ভার বহন করে চলে এই দেহ, অথচ সে নিজেই জানে না তার সীমারেখা কদ্দুর। স্মৃতিরা বড় অদ্ভুত! কোনো এক প্রভাতের রোদ্দুরে তারা ঠোঁটের কোণে হাসির রেখা এঁকে দেয়, আবার কোনো এক বিষণ্ণ সন্ধ্যায় তারা মেঘের গর্জনে হারিয়ে যায়। সম্পর্কের স্রোত কখনো উচ্ছ্বাসে ভাসায়, আবার কখনো কালান্তরের ঘূর্ণিপাকে ছিন্নভিন্ন করে ফেলে। পৃথিবী বোধহয় এমনই—তাই তো মরা গাছেও ফুল ফোটে। শূন্যতা এখানে এক নির্মম বাস্তবতা, তবু তার বেঁচে থাকার অপরিহার্য শর্ত। কত সম্পর্ক রক্তের স্রোতের চেয়েও গভীরভাবে হৃদয়ে জায়গা করে নেয়, নতুন করে বাঁচার আশা জাগায়। অথচ মোহের চাকচিক্যময় এই পৃথিবী চিরকালই অপ্রাপ্তির তৃষ্ণা আর হতাশার ভার ছাড়া কিছুই দেয় না। এই নিয়তিই হয়তো মানুষের অনিবার্য সত্য—কখনো উজ্জ্বল উল্লাস, কখনো আপ্রাপ্তি- হৃদয়ের “শূন্যস্থান”। আর বিধায়কের ভাষায়— সৃষ্টির মাঝে লুকিয়ে আছে স্রষ্টার শ্রেষ্ঠতম পরিকল্পনা।























