

Buy সেদিনও বৃষ্টি ছিল Online in Bangladesh
লেখক: হুজাইফা শামীম ত্বহা
- Author: হুজাইফা শামীম ত্বহা
- Publisher: আয়ান প্রকাশন
- Isbn: 9789849599890
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 7th Edition, January 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
ধরণীর বুকে কিছু আলোকিত মানুষ থাকে, যাদের আলোর ছোয়ায় অন্যরা আলোকিত হয়, যাদের ঈমানের সৌন্দর্য দেখে তার চারপাশের মানুষগুলো অনুপ্রাণিত হয়। তাদের তাকওয়া ও খোদাভীতি দেখে অন্যরা তাদের মতো হবার স্বপ্ন দেখে। তেমনি এক মহিয়ষী নারীর গল্প তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। যার ঈমান ও আমলের সৌন্দর্য ছিল অতুলনীয়। যার চেষ্টা ও দু'আর মাধ্যমে দ্বীনহীন একটা পরিবার পেয়েছে দিনের আলো। আমরা একটু চেষ্টা করলেই পারি, প্রতিদিন কম করে হলেও একজনকে নামাজের দাওয়াত দিতে। এতে আমাদের টাকা খরচ হবে না, খুব বেশি কষ্ট করতে হবে না। সুন্দর ভাষায় একটু বুঝিয়ে বললেই যথেষ্ট। আমার দাওয়াত ও চেষ্টার উসিলায় যদি একজন মানুষের কপালে হেদায়েত নসিব হয়, একজন মানুষ নামাজি হয়, তাহলে তার দ্বারা কেয়ামত পর্যন্ত যত ভালো কাজ হবে, তার একটা নেকির অংশ আমার আমলনামায় যোগ হতে থাকবে। একটু চোখ বুঝে ভাবুন তো সামান্য কষ্টের বিনিময়ে এ কত বড় পাওয়া! আপনার জায়গা থেকে আপনিও হয়ে যান এমন উদ্যোগী। যার চেষ্টায় দ্বীনহীন অন্ধকার সমাজটা দ্বীনের আলোয় আলোকিত হবে কি! হবেন না? এমন উদ্যোগী!
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারণ একটি বই, খুব অল্পতেই সুন্দর করে ফুটিয়ে তুলা হয়েছে গল্পের মূল বিষয়।

মোটামুটি । যতটা আগ্রহ নিয়ে পড়েছিলাম, ততটা স্বাদ আসলে পাইনি! বিগেনার দের জন্য ঠিকাছে!... মোটামুটি
বই টা এখনো হাতে পাই নাই আশা করি তারাতারি পেয়ে যাব ।
ফিরে আসুক কিছু গাফেল অন্তর। মুমিনদের অন্তরের এক গভীর আকুতি। এক দীর্ঘশ্বাসের নাম। দাওয়াতের পথটা হয়তো এবার ভিন্ন। এটি একটি উপন্যাসের বই৷ নামাজে মন ফেরানোর জন্য দীনের দাওয়াতের স্বার্থে আমাদের কত প্রচেষ্টা। অথচ মহিয়সী নারীর গল্প তুলে ধরে উপন্যাসে আর যাইহোক, অনুপ্রেরণার কেন্দ্রস্থল হবে বলে আশা রাখি। নিশ্চয়ই এ গল্প আমাদের জীবনে শয়তানের ওয়াসওয়াসার বিপরীতে এক কঠিন হাতিয়ার। ফতোয়া, খুতবা কিংবা আলোচনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্যের যে গভীর উপলব্ধি শিক্ষা দেয়া যায় না, আশা করি গল্পের মাধ্যমে মানুষকে নামাজমুখী করা ও প্রশান্তির সঠিক আশ্রয়স্থল সম্পর্কে অবগত করা যাবে। নাঈমদের পরিবারে সদস্য সংখ্যা মোট ছয়জন। অপ্রত্যাশিতভাবে নাঈমের মায়ের আত্মহত্যার পর নতুন মায়ের সংসার। নাঈমের বাবা আকরাম সিকদারের দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগমের নয়া সংসারের সাজানো স্বপ্নের বিপরীতে এই সংসার। পরিবারের অমতে বিয়ের পর ফাতেমা বেগম জানতে পারে এই পরিবার তার মতো দীনদ্বারিত্ব নেই। তাহলে ফাতেমা বেগমের স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে? বঅই- সেদিনও বৃষ্টি ছিল (পেপারব্যাক) লেখক- হুযাইফা শামীম ত্বহা সম্পাদনা- মোহাম্মদ মোরশেদ রানা আয়ান প্রকাশন মূদ্রিত মূল্য - ১৮০ টাকা পৃষ্ঠা- ৯৬
- সর্বোপরি আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায়, দিন দিন মুসলিমরা ‘ইসলামি জীবনব্যবস্থা’ থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। মানুষের যে নৈতিক মূল্যবোধ ছিলো, ইসলামের রঙে নিজেকে সঁপে দেয়ার যে স্পৃহা ছিলো, তার পতন ও অবক্ষয়ের অবর্ণনীয় এক ভয়াবহ চিত্র আমাদের সমাজ জীবনে পরিস্ফূট হয়ে উঠছে দিনদিন। ধর্মের বিধানের প্রতি অবজ্ঞা, অজ্ঞতা, অবহেলা ও উদাসীনতায় ছেয়ে আছে সমাজ। আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমরা যে আবার ‘মৃত্যুবরণের’ মাধ্যমে প্রত্যাবর্তন করবো আল্লাহর নিকট, আমাদের যে পরকালের একটা অনন্ত জীবন যাত্রার পথ বাকি থেকে গেছে– তার কোনো চিন্তার খোরাক নেই আমাদের মনে। যেন দুনিয়ার জীবনই শেষ জীবন! - সমাজের এই মানুষগুলো থেকে বিচ্ছিন্ন কিছু মানুষ আছে– যারা নিজের ধর্মের মহানুভবতা বুঝতে পেরেছে, আল্লাহকে চিনতে পেরেছে। যারা ইসলামের আঙ্গিকে জীবনের সকল স্বপ্ন সাজাতে চায়, পরকালের জীবনটাকে উপভোগ করতে চায় জান্নাতের বাসিন্দা হয়ে। যাদের দ্বীনদারিতা, আদব-আখলাক, বিনয়, তাকওয়া ও তাওয়াক্কুল দেখে অনুপ্রাণিত হয় তাদের চারপাশের মানুষগুলো। - “সেদিনও বৃষ্টি ছিল” বইটি একটি ইসলামি সাহিত্যিক উপন্যাস। বইটিতে তুলে ধরা হয়েছে এক দ্বীনদার মহীয়সী নারীর জীবনের গল্প– যার স্বপ্ন ছিলো একজন দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া; যে দ্বীন বুঝে, দ্বীনের পথে চলে। চাই সে গরীব হোক; প্রয়োজনে তিনবেলার খাবার দু’বেলা খাবে, তবুও আল্লাহর অসন্তুষ্টি কুঁড়িয়ে বিশাল অট্টালিকার স্বপ্ন দেখবে না। কিন্তু তাকদীর এই মহীয়সী নারী ‘ফাতেমা বেগমের’ অনুকূলে ছিলো না। তাকে সংসার বাঁধতে হয়েছে বাবার বয়সী তিন সন্তানের জনক ‘আকরাম সিকদার’ নামক এক বেদ্বীন, বদমেজাজী লোকের সাথে। ফাতেমা বেগম আল্লাহর প্রতি প্রগাঢ় ভরসা ও বিশ্বাসকে জয় করে এই বেদ্বীন ব্যক্তির সাথেই সম্পর্কের বাঁধন শক্ত করে টেনে ধরেন। শর্ট পিডিএফের চুম্বকাংশ থেকে এরচেয়ে বেশি কিছু না জানা গেলেও, লেখকের কথা থেকে বোঝা যায়– ফাতেমা বেগম বিনয়ের সাথে তার স্বামী ও সন্তানদের দ্বীনের দাওয়াত দিয়েছেন অবিরত। দু'আর অস্ত্র, ধৈর্যের গুন ও প্রবল প্রচেষ্টায় তিনি সফল হয়েছেন দ্বীনহীন এই পরিবারকে দ্বীনের পথে আনতে। সফল হয়েছেন– ধোকাময় দুনিয়ায় মিথ্যে চশমা পরে থাকা ‘আকরাম সিকদারের’ কলুষিত অন্তরটাতে আলোর রেখা দিতে। পুরো বই পড়লেই বোঝা যাবে, একাকী নীরব দাওয়াতের ময়দানে শেষ পর্যন্ত ফাতেমা বেগম কতটুকু সফলতা পেয়েছেন। কেন উপন্যাসটির রহস্যময় নাম রাখা হয়েছে “সেদিনও বৃষ্টি ছিল”। - আমাদের সমাজে এমন সমস্যা অহরহ বিরাজমান যে, বহু দ্বীনদার নারীরা পরিবারের চাপে পড়ে নিজের স্বপ্ন ত্যাগ করে, বেদ্বীন পরিবারে সংসার বাঁধতে হয়। এই বইটি সেসকল ভাই ও বোনদের পথ চলার সঙ্গী হবে– যারা চায় তাদের পরিবারে ভেসে উঠুক দ্বীনের জোয়ার, জ্বলে উঠুক আলোর ফোয়ারা। ভবিষ্যত প্রজন্ম বেড়ে উঠুক দীপ্ত ঈমানে বলিয়ান হয়ে। - উপন্যাস পড়তে আমরা সকলেই ভালোবাসি। আর সেই উপন্যাসের চরিত্রে যদি থাকে আল্লাহর পথে দাওয়াতের স্পৃহা, দেখানো হয় মানুষকে সৎ, নির্মল ও আলোর দিশা; তাহলে সেই উপন্যাস পড়ার আগ্রহবোধ আরো শতগুনে বেড়ে যায়। আমি আশাবাদী যেকোন বইপোকা পাঠক এই উপন্যাসের পাতায় ডুব দিলে এক বসাতেই পড়ে শেষ করার জন্য মনস্থির করে বসবে। উপন্যাসে সাজানো প্লট তাকে বই ছেড়ে উঠতে দিবে না। শেষ পর্যন্ত টেনে ধরে রাখবে। • 📚 এক নজরে বই পরিচিতি: ––––––––––––––––––– নাম: সেদিনও বৃষ্টি ছিল লেখক: হুজাইফা শামীম ত্বহা সম্পাদনা: মুহাম্মাদ মোরশেদ রানা প্রকাশনী: আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য: ১৮০৳ পৃষ্ঠা সংখ্যা: ৯৬ .
প্রশ্ন ও উত্তর (Q/A)
Ai book ta koto pager??
প্রিয় গ্রাহক, বইটির মোট ৯৬ পৃষ্ঠা, ধন্যবাদ।
Ai book ta koto pager??
প্রিয় গ্রাহক, বইটির মোট ৯৬ পৃষ্ঠা, ধন্যবাদ।























