

Buy শেষ আঘাত (৩য় খণ্ড) Online in Bangladesh
লেখক: এনায়েতুল্লাহ আল্তামাশ
- Author: এনায়েতুল্লাহ আল্তামাশ
- Publisher: আল-এছহাক প্রকাশনী
- Isbn: 9848370625
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: Reprint, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
মেয়েটি পায়ে পায়ে এগিয়ে এলো শারীনার দিকে। 'শারীনা!' মেয়েটি শারীনার একেবারে কাছে এসে বললো। 'তোমাকে চিনতে আমার মোটেই কষ্ট হচ্ছে না। তুমি কি শারীনা নও?' 'হুঁ, 'আমি শারীনা', শারীনা কৌতুহলী গলায় বললো, 'মুখ থেকে আগে নেকাবটা তো সরাও। তোমার মুখটি কি আমি দেখতে পারি না? শুধু মুখের কথা শুনে তো সব সময় কাউকে চেনা যায় না। তুমি কি মুসলমান নও?' 'না, আমি মুসলমান নই। আমি আরবীলা। আমরা নিশ্চয় একে অপরকে কখনো ভুলতে পারবো না।' মেয়েটি বললো। 'উহ, আরবীলা' শারীনা আরবীলাকে জড়িয়ে ধরে খুব দ্রুত বললো, 'তুমি এখানে কি করে এলে? কি করছো এখানে? কার সঙ্গে এসেছো? তাড়াতাড়ি বলো। তোমার এখানে একা একা ঘোরাফেরা করা ঠিক নয়।' 'আমি তো এসেছি ওই নষ্ট চরিত্রের আতরাবুনের সঙ্গে। আতরাবুন আমাকে নিয়ে এসেছে এখানে। শুনেছি, সে নাকি মারা গেছে। এই খবরটা আমাকে দারুন আনন্দ দিয়েছে'।
রিভিউ ও রেটিং (Review & Rating)

চমৎকার বই।























