সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ
বই কালেকশন

Buy সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ Online in Bangladesh

লেখক: আফসান খান

4.50
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আফসান খান
  • Publisher: কেন্দ্রবিন্দু
  • Isbn: 978-984-96797-4-5
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2023
৳ 245৳ 35030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

শৈশব পেড়িয়ে সদ্য কৈশোরে দুপা ফেলা কিশোরী হোক কিংবা জীবনের দৌড়ে তাল মিলিয়ে চলতে থাকা তরুণ...ফজর হতে ঈশার আবর্তনের চক্রে, জীবনযুদ্ধের এই এতশত পরীক্ষার ভীড়েও বিয়ে নিয়ে আমাদের যেন জল্পনা কল্পনার শেষ নেই। তবে এই কল্পনাগুলোর বাস্তবতা কী? বিয়ে কি শুধুই দুজন মানুষের একত্রে থাকার বৈধতার নথিপত্র নাকি এরচেয়েও আরো অনেক বেশি কিছু? আচ্ছা, মুমিনের সকল কর্মফলই তো তার নিয়াতের উপর নির্ভরশীল, আমরা কি তবে আমাদের নিয়াতকে বিশুদ্ধ করতে পেরেছি? বিয়ে করতে চাওয়ার পিছনে আমাদের নিয়াত কী? কীভাবে আমরা সেই নিয়াতকে বাস্তবে রূপ দেব, কীভাবে আমাদের আদর্শ জীবনসঙ্গীকে খুঁজে পাব, আর এই সবকিছুকে ছাপিয়ে, আমি আসলে কেমন জীবনসঙ্গী চাই এ বিষয়গুলো নিয়ে কি কখনো চিন্তা করে দেখেছি! আমাদের বেশিরভাগ মানুষের মাঝেই বিয়ে সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি, প্রস্তুতি ও প্র্যাকটিকাল লাইফের সাথে এই নতুন জীবনের সম্পর্ক নিয়ে কোন পূর্বজ্ঞান থাকে না। ফলস্বরূপ দেখা যায় বিয়ের পূর্বের ফ্যান্টাসীগুলোই বিয়ের পরে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আমাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, আমরা মানিয়ে নিতে পারছি না কিংবা মানসিকভাবে ভেঙে পড়ছি। তাহলে উপায় কী? কীভাবে আমরা বিয়ে নামক এই নাগরদোলায় পা রাখার আগে নিজেদের গড়ব, কীভাবে বিয়ের পরে একে অন্যের জন্য আদর্শ জীবনসঙ্গী হয়ে উঠব, কীভাবে আমাদের এই ভালোবাসার বন্ধনকে শক্তভাবে আঁকড়ে ধরব, প্রজাপতির মতো যত্ন নেব! এসব কিছু সম্পর্কে বাস্তবিক অভিজ্ঞতার আলোকে আমাদের আলোকিত করতে, এই বইটি মলাটে আবদ্ধ এক দারুণ সংগ্রহ। বইটিতে জীবনসঙ্গী নির্বাচন থেকে শুরু করে বিয়ে পরবর্তী জীবনের নানা প্রতিকূলতা ও এথেকে নিজেদের সুরক্ষিত রাখার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি বইটি আপনাকে সম্পূর্ণরূপে প্রাকটিকাল ও ফ্যান্টাসী বিবর্জিত স্বচ্ছ চিন্তাভাবনার এক নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দেবে। বিয়ের প্রস্তুতি এবং বিয়ে পরবর্তী নানা জটিলতার সমাধানকে আপনার সামনে তুলে ধরবে, ইনশাআল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
Md. Obaidur Rahman
Md. Obaidur Rahman ভেরিফাইড
15 Feb 2023

"বিয়ে" সৃস্টিকর্তার নির্ধারিত প্রথম সম্পর্ক। সুকুন-শান্তিতে যেটাতে জান্নাতের নির্যাস পাওয়ার কথা ছিল; অথচ কত ছোট ছোট ভুলে তিক্ততায় শেষ হয়ে যাচ্ছে এই পবিত্র বন্ধন আজকাল। ইদানিং যুব সমাজ সবকিছুতেই ফ্যান্টাসিতে ভোগে। সেরকম বিয়েটাও তাদের কাছে মহাআয়োজনের এক অনুষ্ঠান মাত্র। একটা মানুষের সাথে বাকি জীবনের প্রতিটি মুহূর্ত আষ্টেপৃষ্টে জুড়ে দেয়ার জন্য তেমন কোনো প্রস্তুতি তারা নেয় না। ফলশ্রুতিতে; ডিভোর্সের মহামারীতে দ্বীনি-বেদ্বীনি সবাই নাজেহাল। সমসাময়িক কালে এ বিষয়ে বেশ কিছু বই বাজারে পাওয়া যায়। কিন্তু বেশিরভাগই তত্ত্ব কথায় ঠাসা। ব্যক্তি জীবনে প্রয়োগের ক্ষেত্রে বাস্তব উদাহরণ দিয়ে উপস্থাপিত কাজ তেমন চোখে পড়ে না। পাঠকের এই শূন্যতাকে পূর্ণ করতে কেন্দ্রবিন্দু প্রকাশন নিয়ে এসেছে "সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ" বইটি। মূল বই "Secrets to a Successful Marriage" রচনা করেছেন আফসান খান তার ৩০ বছরেরও বেশি সময় ধরে কাউন্সেলিং অভিজ্ঞতার আলোকে। অনুবাদক নূরের সাবলীল অনুবাদে সুপাঠ্য বইটি আবৃত হয়েছে মার্জিত প্রচ্ছদে। চারটি অধ্যায়ে প্রায় ত্রিশটি শিরোনামে খুব জীবন ঘনিষ্ট আলোচনার ফাঁকে কুরআনের শিক্ষাকেও তুলে এনেছেন বিচক্ষণ লেখিকা। 'সঠিক সঙ্গী নির্বাচন' অধ্যায়ে বিয়ের পূর্ববর্তী প্রস্তুতি গুলো সাজানো। 'নিরন্তর ভালোবাসার পথে' অধ্যায়ে সংসার প্রশান্তিময় করার কৌশল শেখানো হয়েছে। 'সংসারের স্বার্থে আগে নিজেকে সংশোধন' অধ্যায়ে সম্পর্কের চড়াই-উতরাই এর সময় কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সেই রসদ যোগানো হয়েছে। 'সময়মতো সঠিক পদক্ষেপ' এ জটিল বিষয়গুলো সমাধানের পথ বলে দেয়া আছে। মুসলিম কাউন্সিলর হিসেবে বিবাহ-বিচ্ছেদের হারকে বিপজ্জনক চিহ্নিত করে লেখিকা বইটির গুরুত্ব বুঝিয়েছেন। 'মুখবন্ধ' ও 'ভূমিকা'তে লেখিকা মুসলিম বিশ্বের পতনের কারণ হিসেবে পরিবারের ভাঙনকে দায়ী করেছেন। শর্ট পিডিএফে পঠিত অংশে 'অতিরিক্ত আশা' নিয়ে সামান্য পড়তে পেরেছি। অসাধারণ অনুবাদ আর সত্যি ঘটনা গুলো কেইস স্টাডি হিসেবে যুক্ত করায় বইটির গ্রহনযোগ্যতা অনেক গুণ বেড়েছে। প্রাপ্তবয়স্ক বিবাহিত-অবিবাহিত ব্যক্তি শুধু নয়, অভিভাবক শ্রেণীর জন্যও গুরুত্বপূর্ণ একটি বই। বিয়েতে কিংবা যে কোনো উপলক্ষে, তরুণ-তরুণীদের জন্য ভালো উপহার হতে পারে বইটি।

Asmi Bin't Abdul
Asmi Bin't Abdul ভেরিফাইড
15 Feb 2023

#কেন্দ্রবিন্দু ' সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ ' "সিক্রেটস টু এ সাকসেসফুল ম্যারেজ " শর্ট পি ডি এফ পড়ে অনুভূতি। বই টা কেনো গুরুত্বপূর্ণ : পরিবার আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আর দ্বিনের সঠিক চর্চার মাধ্যম। বিয়ের মাধ্যমেই পরিবার গঠন হয়। কিন্তু দেখা যাচ্ছে বিয়ের পূর্বে ফ্যান্টাসিতে ভুগছে সবাই। সমাজের বেশির ভাগ মানুষ কেই দেখা যায় সঙ্গী নির্বাচনে ভূল করে। তারপর বিয়ের পর নিজেদের মন মতো না হওয়ায় হতাশগ্রস্ত হয়ে পরে। এই হতাশের কারণে অনেকেই পা বাড়ায় ডিভোর্সের দিকে।কেবল নতুন দম্পতিই নয় পঞ্চাশে এসেও ডিভোর্স হচ্ছে! যেখানে লক্ষ ছিল সুন্দর একটি পরিবার গঠন করা সেখানে তাদের ঘর গুলো ভেঙ্গে যাচ্ছে। বিয়ের আগে সঠিক প্রস্তুতির অভাবে কিছু ভুলের জন্য ভোগান্তি তে পড়তে হচ্ছে তাদের এবং তাদের সন্তান দের। বই টায় চার টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ১. সঠিক সঙ্গী নির্বাচন ২.নিরন্তর ভালোবাসা. ৩. সংসারের স্বার্থে আগে নিজেকে সংশোধন ৪.সময় মত সঠিক পদক্ষেপ বই টা পড়ার মাধ্যমে সঠিক গাইড লাইন পাওয়া যাবে। যা বিবাহ জীবন সুন্দর করে তুলবে। ভাঙ্গা ভাঙ্গা ঘর গুলোর মানুষ রাও পেয়ে যাবে ভুল ত্রুটি সমাধানের দিক নির্দেশনা। কাদের জন্য বই টি জরুরি : অবিবাহিত, নতুন কিংবা পুরান উভয় দম্পতিদের জন্য বই টা জরুরি। অবিবাহিত রা নিজেদের ফ্যান্টাসি জগত থেকে বের হয়ে আসতে পারবে এবং বাস্তব পরিস্থিতি তে নিজেকে খাপ খায়িয়ে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহন করতে পারবে। নতুন দম্পতি যারা বিয়ের পর সব কিছু গুছিয়ে উঠতে পারছে না কিংবা বুঝতে পারছে না কিভাবে কোন বিষয় কে ম্যানেজ করতে হবে। তারাও বই পড়ে উপকারী হবে। পুরাতন দম্পতি দের জন্যেও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাদের সংসার জীবনে কোথায় ভূল ত্রুটি আছে সেসব বুঝতে সাহায্য করবে। কেনই বা অন্যদের উৎসাহিত করবেন : বিয়ের পুর্বে অপ্রস্তুত থাকার জন্য ডিভোর্সের হার দিন দিন বাড়ছে। শরিয়াহ কাউন্সিল সম্প্রতি একটি জরিপ তুলে ধরেছেন আমরা দেখতে পেয়েছি মুসলিম দের মাঝে ৪০ শতাংশ ডিভোর্সের হার বেরেছে। বিয়ের পূর্বে যাতে সম্পুর্ন প্রস্তুতি থাকে সে জন্য বই টি পড়ার জন্য উৎসাহিত করব। ভালো একটি বইএর মাধ্যমে যাতে একটি আদর্শ পরিবার গঠন করতে পারে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)