

Buy সাত সাগরের মাঝি Online in Bangladesh
লেখক: ফররুখ আহমদ কবি
- Author: ফররুখ আহমদ কবি
- Publisher: স্টুডেন্ট ওয়েজ
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
সূচিপত্র সিন্দবাদ বা’র দরিয়ায় দরিয়ায় শেষ রাত্রি শাহ্রিয়ার আকাশ-নাবিক বন্দরে সন্ধ্যা ঝরোকা’য় ডাহুক এই সব রাত্রি পুরানো মাজারে পাঞ্জেরী স্বর্ণ-ঈগল লাশ তুফান হে নিশান-বাহী! নিশান নিশান-বরদার আউলাদ সাত সাগরের মাঝি
রিভিউ ও রেটিং (Review & Rating)

কবিতা গুলো বেশ ভালো। নিজে নিজে আবৃত্তি করতে সুখ পাওয়া যায়। তবে বেশ কিছু দুর্বোধ্য শব্দ আছে এতেই যা সমস্য।
Mashallah,,, Onk Sundor... Eita jar jonno Gift niyechilam tar khub pochondo hoyeche... She loved it 💖

tnx R.com
কবিকে আমরা সবাই কম বেশি চিনি। তাঁর কবিতা র ধারা একটু ভিন্ন। তিনি মুসলিম রেনেসাঁর কবি, পূর্ণজাগরণের কবি। তাঁর কবিতাই আমরা পাই আরবী -ফরাসী শব্দের প্রয়োগ, ইসলামী ভাবধারা, নজরুলের মত সম্মোহনরীতি। এক কথায় তাঁর কবিতাগুলো চমৎকার। নজরুলের পরে বাংলাদেশের চল্লিশের সাহিত্যে তাঁর অবদান অনন্য। এটি তাঁর প্রথম কবিতার বই। অনেকগুলো কবিতা আছে বইটিতে। প্রতিটি কবিতা পড়লেই মনের মধ্যে দোলা দিয়ে যায়। কবির প্রতি ভালোবাসা অফুরান। আল্লাহ তাআ'লা কবিকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন। অসাধারণ বই। না পড়লে আফসোস করবেন।

"সাত সাগরের মাঝি" ফররুখ আহমদের সিগনিফিকেন্ট সাইন ওয়ার্ক। কবিতার ভাষা কি পরিমাণ শক্তিশালী হতে পারে সাত সাগরের মাঝি তার প্রমাণ। কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতা মৃতপ্রায় মানুষকে জাগিয়ে তোলার সামর্থ রাখে। শক্তিমান ভাষাপ্রয়োগকারী হিসেবে ফররুখ আহমদ সুপরিচিত। এই গ্রন্থের সর্বাধিক উল্লেখযোগ্য ও সর্বাধিক প্রচলিত কবিতা 'সাত সাগরের মাঝি' ও 'পাঞ্জেরি'। ভাষার প্রয়োগের দিক থেকে ফররুখ এক নতুন ধারার প্রচলন করেছেন যার সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ এই গ্রন্থ। এক যুগপরিবর্তনকারী নকীবের আকাঙ্ক্ষা এই বইয়ের প্রতিটি কবিতায় খুঁজে পাবেন ইনশাআল্লাহ!
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কি অর্জিনাল বই নাকি কপি বই?
প্রিয় গ্রাহক, অবশ্যই শতভাগ অরিজিনাল বই আপনি পাবেন। আমরা সবসময় অরিজিনাল বই প্রকাশনী থেকে সংগ্রহ করে থাকি। ধন্যবাদ।
এটা কি অর্জিনাল বই নাকি কপি বই?
প্রিয় গ্রাহক, অবশ্যই শতভাগ অরিজিনাল বই আপনি পাবেন। আমরা সবসময় অরিজিনাল বই প্রকাশনী থেকে সংগ্রহ করে থাকি। ধন্যবাদ।























