শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া
বই কালেকশন

Buy শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া Online in Bangladesh

লেখক: আল্লামা মুহাম্মদ ইকবাল

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আল্লামা মুহাম্মদ ইকবাল
  • Publisher: অ্যাডর্ন পাবলিকেশন
  • Isbn: 978984200629
  • Number Of Pages: 174
  • Language: বাংলা
  • Edition: 2nd Print, 2025
৳ 473৳ 55014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া" বইয়ের পেছনের কভারে লেখা:যশশূন্য, শৌর্যশূন্য ও স্বপ্নশূন্য মুসলিম জাতিকে ‘খেলাফত আলা মিনহাজুন নবুয়াত’-এর সােনালি। যুগের অবস্থানে ফিরিয়ে নেয়ার সর্বাত্মক প্রচেষ্টাকে পরাধীন ভারতে জন্মগ্রহণকারী একাধারে ব্যারিস্টার, রাজনীতিক, দার্শনিক ও কবি- ড. মুহাম্মদ ইকবাল তার বিশ্বাসগত দায়িত্ব জেনেছিলেন। সেই প্রযত্নে নিবেদিত ছিল ইকবাল-কাব্যের বিশাল ভান্ডার। তার মাঝে ‘শিকওয়া’ ও ‘জওয়াব-ই-শিকওয়া বােদ্ধামহলে। magnum opus হিসেবে বিদিত। ‘শিকওয়ার দ্বারা আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি কথােপকথনের মতাে হৃদয়গ্রাহী ঢঙে (dialogical theology) মুসলিম-মনে ঘাপটি মেরে থাকা। শতাব্দীকালের ক্ষোভকে টেনে-হিচড়ে লােকসম্মুখে দৃষ্টিগ্রাহ্য করে তুললেন।আর ‘জওয়াব-ই-শিকওয়ায় অকাট্য দলিল ও যুক্তির আঘাতে ঐ ভিত্তিহীন ক্ষোভের সার্থক ব্যবচ্ছেদ ক্রিয়া সম্পন্ন হলাে। প্রাজ্ঞজনদের কাছে রােগগ্রস্ত মুসলিম জাতির ডায়াগনসিস হিসেবে শিকওয়া ও ‘জওয়াব-ই-শিকওয়া’র পাঠা আজ-অবধি অতীব তাৎপর্যবাহী। নান্দনিক বিচারে মুসাদ্দাস আঙ্গিকে রচিত এ কবিতা দুটি বিশ্বসাহিত্যে অনন্য সৃষ্টির মর্যাদায় আসীন। উচ্চাঙ্গের ভাষাশৈলী ও হৃদয়গ্রাহিতার কারণে আজও পৃথিবীতে বহুলপঠিত জনপ্রিয়। কাব্যগ্রন্থের অন্যতম হলাে ‘শিকওয়া ও ‘জওয়াব-ই-শিকওয়া। উপমহাদেশের স্বাধীনতাকামী মানুষের মনে আল্লামা ইকবালের পঙক্তিগুলাে যেমন বিশেষ প্রেরণা জুগিয়েছে, তেমনি গােটা বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের কাছে তাঁর পঙক্তিগুলাে আজও ভাষা-ধর্ম নির্বিশেষে সমান অর্থবহ। একালের চিন্তানায়কেরা কমবেশি ‘শিকওয়া ও ‘জওয়াব-ই-শিকওয়া দ্বারা প্রভাবিত।মুহতারমা উম্মে কুলসুমের জাদুকরী কণ্ঠে উচ্চারিত ব্যাপক তােলপাড় তােলা আরবি অনুবাদ ‘হাদিস আল রূহ' ও জনপ্রিয় ফার্সি অনুবাদের পাশাপাশি বিশ্বের প্রায় সকল ভাষায় কবিতা দুটি অনূদিত হয়েছে। যুগ-জিজ্ঞাসার কারণেই। বাংলা ভাষায় অতি জনপ্রিয় ও কম পরিচিত মিলিয়ে চল্লিশ-এর অধিক সংখ্যক কবি এর সার্থক অনুবাদ করেছেন। সেই ধারা আজও অব্যাহত আছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Rezwanul Haque
Md. Rezwanul Haque ভেরিফাইড
02 Jun 2022

MashaAllah. This book is best one.

billal rafique
billal rafique ভেরিফাইড
27 Jan 2022

wow

Ahmad Musanna
Ahmad Musanna ভেরিফাইড
02 Mar 2020

রকমারি থেকে বইসমূহের বিশেষ বৈশিষ্ট্য, যদি থেকে থাকে, উল্লেখ করলে সুবিধা হয়... যেমন, এ বইতে ইকবালের রচিত মূল উর্দু কবিতা, বাংলায় উর্দুর উচ্চারণ এবং মূল ভাব ধরে রেখে কবিতা আকারেই অনাক্ষরিক অনুবাদ রয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)