

Buy এক জীবন Online in Bangladesh
লেখক: মো. রাহিদ আলম
- Author: মো. রাহিদ আলম
- Publisher: দাঁড়িকমা প্রকাশনী
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘এক জীবন’ কবির প্রথম কাব্যগ্রন্থ। এই গ্রন্থে ধরা পড়েছে তাঁর অন্তর্লোকের সুনিবিড় স্বপ্ন, সময়ের কাছ থেকে পাওয়া শিক্ষা, এবং জীবনের গভীরতর উপলব্ধি। কবিতার ভাষা স্বতঃস্ফূর্ত, কিন্তু পরিমার্জিত; দৈনন্দিনের বাস্তবতা কখনো বাস্তব, কখনো বিমূর্ত রূপে বর্তমান।নীরবতা ও উচ্চারণের মাঝপথে দাঁড়িয়ে কবি খোঁজেন মানুষের সত্যিকারের মুখ— যা কখনো ব্যথায় দীপ্ত, কখনো ভালোবাসায় উজ্জ্বল। কবিতাই তাঁর আশ্রয়, কবিতাই তাঁর পথচলা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটি লেখকের এক অনবদ্য সৃষ্টি। বইটি পড়লে আপনি আপনার পুরো জীবনের যে দীর্ঘ পথ অতিক্রম করেছেন তা একেকটি কবিতার মধ্যে তার প্রতিচ্ছবি দেখতে পাবেন। জীবনের বহু ঘটনার কাকতালীয় একটা মিল খুঁজে পাবেন। আমি কবির উজ্জ্বলময় ভবিষ্যৎ কামনা করছি ও তিনি যেন এমন বই আমাদের আর ও উপহার দেন সেই প্রত্যাশা জ্ঞাপন করছি।
সকল কবিতা গুলো ভালো লেগেছে প্রাণবন্ত ও উজ্জীবিত হবে মন কবিতা গুলো পড়ে, ভালোবাসা অফুরন্ত ভায়ের জন্য ।
বর্তমান সময়ের এক অসাধারন কবিতার বই। বইটি পড়ার মাধ্যমে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারেন। বইয়ের প্রতিটি পাতায় এক একটা জার্নি মনে হবে। প্রতিটি কবিতার সাথে নিজেকে রিলেট করতে পরবেন , মনে হব যেন এটা আমাদের জন্যই লেখা। লেখকের জন্য অনেক অনেক শুভকামনা।
লেখকের লেখনীতে যাদু আছে
ভালোবাসা রইলো, এমন লেখা আরো আসুক❤️❤️❤️























