সহজ কুরআন - ৩য় খণ্ড
বই কালেকশন

Buy সহজ কুরআন - ৩য় খণ্ড Online in Bangladesh

লেখক: আসিফ সিবগাত ভূঞা

4.22
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আসিফ সিবগাত ভূঞা
  • Publisher: আদর্শ
  • Isbn: 9789849266594
  • Number Of Pages: 280
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 459৳ 52012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সহজ কুরআন (৩য় খণ্ড)"বইটির প্রথম ফ্লাপের কিছু কথা:প্রথম দুই ভলিউমের তুলনায় তৃতীয় ভলিউমে সূরাগুলােয় ব্যাখ্যার পরিমাণ কমিয়ে আনা হয়েছে। শেষ পারার অধিক পঠিত ছােট সুরাগুলােয় যতটা ব্যাখ্যার অবকাশ ও প্রয়ােজন ছিল ততটা পরবর্তী সময়ে আর নেই বলে মনে করছি। চেষ্টা করা হয়েছে অধিক ব্যাখ্যায় না গিয়ে অতটুকু কথা বলা যা পাঠককে চিন্তার ব্যাপারে সাহায্য করবে। কুরআন নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। অতি ব্যাখ্যায় হারিয়ে গেলে সেটা সম্ভবপর নয়।এই ভলিউম তৈরি করতে বেশ কিছু তাফসির গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। তার মাঝে সবচেয়ে উল্লেখযােগ্য হলাে ড, সুলায়মান আল-আশকারের যুবদাহ আত-তাফসীর, ইমাম মুহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাউইর “তাফসির আশ-শারাউই', ইমাম তাহির বিন আশুরের ‘আত-তাহরির ওয়াত-তানউইর, ইমাম ইবন আতিয়্যার ‘আল-মুহারির আল-ওয়াজিয’ ইত্যাদি। ভূমিকা:‘সহজ কুরআনের ভূমিকায় যা বলা দরকার তা আগের দুটি খণ্ডে মােটামুটি বলা হয়ে গেছে। তৃতীয় খণ্ডে ২৭, ২৮ ও ২৯তম পারার মােট ২৭টি সূরা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২৭তম পারার প্রথম সূরা ‘যারিয়াতের প্রথম ৩০টি আয়াত ২৬তম পারায় পড়লেও সংগত কারণেই সে আয়াতগুলােও এ বইয়ে রাখা হয়েছে। এ সূরাগুলাের অধিকাংশই মক্কায় আল্লাহর নবীর (সা.) নবুওয়াত প্রাপ্তির খুব কাছাকাছি সময়ে অবতীর্ণ। তাই ঘুরেফিরে এ সূরাগুলােয় আল্লাহর নিজের পরিচয়, বিচার দিবসের অবশ্যম্ভাবিতা, জান্নাত-জাহান্নামের সচিত্র বর্ণনা, ভালাে ও মন্দ মানুষদের মৌলিক পার্থক্য ইত্যাদি বিষয়ই বেশি আলােচিত হয়েছে। আমাদের প্ল্যানও সেটাই। কুরআনের লিখিত কপির শেষে থাকা ছােট সংক্ষিপ্ত সূরাগুলাে আমরা আগে ব্যাখ্যা করেছি এ তিনটি ভলিউমে, যাতে করে মানুষ কুরআনের প্রাথমিক আলােচনাগুলাে ভালাে করে অনুধাবন করতে পারে।প্রথম দুই ভলিউমের তুলনায় তৃতীয় ভলিউমে সূরাগুলােয় ব্যাখ্যার পরিমাণ কমিয়ে আনা হয়েছে। শেষ পারার অধিক পঠিত ছােট সূরাগুলােয় যতটা ব্যাখ্যার অবকাশ ও প্রয়ােজন ছিল ততটা পরবর্তী সময়ে আর নেই বলে মনে করছি। চেষ্টা করা হয়েছে অধিক ব্যাখ্যায় না গিয়ে অতটুকু কথা বলা যা পাঠককে চিন্তার ব্যাপারে সাহায্য করবে। কুরআন নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। অতি ব্যাখ্যায় হারিয়ে গেলে সেটা সম্ভবপর নয়।এই ভলিউম তৈরি করতে বেশ কিছু তাফসির গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। তার মাঝে সবচেয়ে উল্লেখযােগ্য হলাে ড. সুলায়মান আলআশকারের ‘যুবদাহ আত-তাফসীর, ইমাম মুহাম্মদ মুতাওয়াল্লি আশ শা’রাউইর তাফসির আশ-শা’রাউই, ইমাম তাহির বিন আশুরের “আত-তাহরির ওয়াত-তানউইর’, ইমাম ইবন আতিয়্যার ‘আল-মুহারির আল-ওয়াজিয’ ইত্যাদি।সহজ কুরআনের প্রথম তিনটি ভলিউমে আমরা কুরআনের শেষ ৪টি পারার (২৭-৩০) সবগুলাে সূরার আলােচনা শেষ করেছি। চতুর্থ ভলিউমে আমরা চলে যাব কুরআনের একেবারে প্রথমে সুরা বাকারায় এবং তারপর ক্রমান্বয়ে পরবর্তী ভলিউমগুলােতে সেখান থেকে ধীরে ধীরে ২৬তম পারায় এসে শেষ করব ইনশা আল্লাহ (সূরা ফাতিহাকে প্রথম খণ্ডেই রাখা হয়েছে)। এ পদ্ধতি নিয়ে দ্বিতীয় ভলিউমের ভূমিকায় আরও কথা বলেছি।বইটির সার্বিক পৃষ্ঠপােষকতার জন্য জিশান জাকারিয়া শাহ ও আদর্শকে ধন্যবাদ দিতে হবে। বইটির পাণ্ডুলিপির কিছু অংশে সাহায্য করার জন্য আরও ধন্যবাদ দেব খাদিজা আফরীন আপুকে।আল্লাহ এ বইয়ের সবার সাথে সংশ্লিষ্ট সবাইকে দুনিয়া ও আখিরাতের জীবনে উত্তম প্রতিদান দিন এই কামনাই রইল।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.22
(6 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
17%
3
0%
2
0%
1
0%
Mahdy
Mahdy ভেরিফাইড
11 Jul 2024

মূলত আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা তাঁর বাণীতে যে মৌলিক ম্যাসেজ আমাদের দিতে চেয়েছেন লেখকের মূল প্রচেষ্টা ছিল সেটি সহজ প্রাঞ্জল ভাষায় যথার্থতার মাধ্যমে ম্যাসেজকে কোন রূপ রিডিউস না করে বা বাড়তি বিষয় না এনে কুরআনকে হৃদয়ঙ্গম করে তাফসীর করা হয়েছে। আমার মনে হয়েছে শুধু বাংলা নয়, যেকোন ভাষা নির্বিশেষে এই এপ্রোচ যথার্থ। ইনশাআল্লাহ কুরআন যারা পড়ে বুঝতে চান এবং উপকৃত হতে চান তারা সহজ কুরআন সিরিজ পড়ে উপকৃত হবেন। বাংলায় কুরআনের বিভিন্ন তাফসীর পড়ে আমার কাছে বেস্ট এপ্রোচে উপস্থাপিত তাফসীর বলে এটিকে মনে হয়েছে।

sherif al shayar
sherif al shayar ভেরিফাইড
27 Apr 2021

কুরআনের সূরা নিয়ে এতো সুন্দর তরজমার সিরিজ আরও অগ্রোসর হওয়ার যোগ্য। আশা করি ৩০টি খণ্ডই বের করবেন।

Nahid Chowdhury
Nahid Chowdhury ভেরিফাইড
20 Apr 2021

কুরআনের সূরার তরজমা নিয়ে লেখা বেশ ভালো একটি বই।

Dr. Dewan Mahboob Hossain
Dr. Dewan Mahboob Hossain ভেরিফাইড
11 Dec 2020

Excellent

Alim Al Razi
Alim Al Razi ভেরিফাইড
01 Dec 2020

প্রথম বইয়ের তুলনায় এই দুই খণ্ডের সমস্যা আছে। কন্টেন্টে না, ফন্টে। কুরআনের আয়াত গুলো ছোট লাগায় পড়তে অস্বস্তি বোধ হয়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

সহজ কুরআন প্রথম পর্ব ও সব পর্ব pdf online এ পাওয়া যাবে কি না।

উত্তর

দুঃখিত, পিডিএফ কপি পাওয়া যাবে না।

প্রশ্ন

সহজ কুরআন প্রথম পর্ব ও সব পর্ব pdf online এ পাওয়া যাবে কি না।

উত্তর

দুঃখিত, পিডিএফ কপি পাওয়া যাবে না।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)