

Buy তাফসীরে তাওযীহুল কুরআন (সব খণ্ড একত্রে) Online in Bangladesh
লেখক: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- Author: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- Publisher: Maktabatul Ashraf
- Isbn: 9789849172420
- Number Of Pages: 1320
- Language: Bangla & Arabic
- Edition: পরিমার্জিত সংস্করণ ৫ম মুদ্রণ, ২০২১
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রথম খণ্ড সূরা ফাতেহা হতে সূরা তাওবা।দ্বিতীয় খণ্ড সূরা ইউনূস হতে সূরা আনকাবুত।তৃতীয় খণ্ড সূরা রূম হতে সূরা নাস।আয়াতুল কুরআনের সহজ-সরল, সাবলীল ও নিকটতম অনুবাদ, সংক্ষিপ্ত সারগর্ভ ব্যাখ্যা, প্রয়োজনীয় শানে নূযূল ও সংশ্লিষ্ট মাসআলা-মাসায়েল সম্বলিত সর্বাধুনিক এ তাফসীরগ্রন্থখানি অতি যত্নে বিদগ্ধ উলামায়ে কেরামের সতর্ক প্রুফ সংশোধনসহ উন্নত কাগজ, ঝকঝকে ছাপা, মজবুত বাঁধাই ও দৃষ্টিনন্দন প্রচ্ছদে প্রকাশিত হয়েছে। উলামা-তালাবা, ইমাম-খতীব এবং ওয়ায়েয ও সাধারণ শিক্ষিত মুসলমানদের মধ্যে সাম্প্রতিককালের সর্বাধিক বিক্রিত ও ব্যাপক সাড়া জাগানো এই তাফসীরগ্রন্থটি এখন পাওয়া যাচ্ছে দেশের সকল সম্ভ্রান্ত ইসলামী পুস্তকালয়ে অতি সুলভ মূল্যে। কুরআনপ্রেমীদের সংগ্রহে রাখার মতো এই তাফসীরগ্রন্থ ইনশাআল্লাহ আপনাকে দান করবে কুরআনের নূর। বিশেষত প্রথম খণ্ডের শুরুতে মারকাযুদ দাওয়াহ্ আলইসলামিয়া ঢাকা-এর আমীনুত তা‘লীম মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুম কর্তৃক লিখিত দুটি ভূমিকা [প্রথমটির শিরোনাম হলো, ‘কুরআনুল কারীমের কতিপয় হক ও আদব’ এবং দ্বিতীয়টির শিরোনাম হলো, ‘কুরআন বোঝার চেষ্টা : কিছু নিয়মকানুন’] এবং ‘ওহী কী ও কেন?’ শীর্ষক মূল লেখকের একটি চমৎকার লেখা, যাতে ওহীর প্রয়োজনীয়তা, ওহী নাযিলের পদ্ধতি, কুরআন নাযিলের তারিখ, সর্বপ্রথম অবতীর্ণ আয়াত, মক্কী ও মাদানী আয়াত, পর্যায়ক্রমিক অবতরণ, শানে নুযূল, কুরআন সংরক্ষণের ইতিহাস, ওহী লিপিবদ্ধকরণ, কুরআন সংকলন, হিযব, মনযিল, পারা বা জুয, রুকু, ওয়াক্ফ, তাফসীরশাস্ত্র, তাফসীর সম্বন্ধে বিভ্রান্তি ইত্যাদি অতি প্রয়োজনীয় সব আলোচনা সংক্ষেপে করা হয়েছে। সর্বোপরি প্রায় অধিকাংশ সূরার শুরুতে ‘পরিচিতি’ শিরোনামে অতি মূল্যবান আলোচনা এমনভাবে করা হয়েছে যে, এতে সূরার বিষয়বস্তুর সার-সংক্ষেপ এসে গেছে।বর্তমানে এ তাফসীরগ্রন্থ দুটি সাইজে পাওয়া যাচ্ছে। ভিন্ন তিন খণ্ডে। যার মুদ্রিত মূল্য ৩,০০০/- (তিন হাজার টাকা)। কিন্তু এখন বিশেষ ছাড়মূল্যে মাত্র ১,৫০০/= (এক হাজার পাঁচশত টাকায়) সংগ্রহ করতে পারেন।বড় সাইজের এক খণ্ডে ১৩২০ পৃষ্ঠা। যার মুদ্রিত মূল্য ২,০০০/- (দুই হাজার টাকা) কিন্তু এখন বিশেষ ছাড়মূল্যে মাত্র ১,০০০/= (এক হাজার টাকায়) পাওয়া যাচ্ছে।আপনার কপি আজই সংগ্রহ করুন।কৈফিয়ত: কাগজ, বাঁধাই ও অন্যান্য মুদ্রণসামগ্রীসহ সবকিছুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে অপারগ হয়ে অনিচ্ছা সত্ত্বেও মূল্য বৃদ্ধি করতে হলো। (যেমন ২৯/০৮/২০২০ তারিখে যে কাগজ প্রতি রীম ৭৭৬ টাকায় ক্রয় করেছি, সেই মানের কাগজই ০১/০৯/২০২২ তারিখে ক্রয় করেছি প্রতি রীম ১৪৮৫ টাকায়।)আশা করি আমাদের শুভানুধ্যায়ীগণ আমাদের সাথে সহযোগিতা অব্যাহত রাখবেন। -স্বত্বাধিকারী: মাকতাবাতুল আশরাফ
রিভিউ ও রেটিং (Review & Rating)

boi ta osadharon.big and quality ful boi .alhamdulillah,
খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ
প্রশ্ন ও উত্তর (Q/A)
এখানে সব খন্ড একত্রে বলতে কি সবগুলো একই কভারে? নাকি ভিন্ন ভিন্ন খন্ডে?
সব খন্ড একত্রে (একমলাটে)।
ভিন্ন ভিন্ন খন্ডে কি পাওয়া যাবে?
প্রিয় গ্রাহক, নিম্নের লিংক থেকে আপনার পছন্দানুসারে ভিন্ন ভিন্ন খন্ডের ক্রয় করতে পারবেন। https://www.rokomari.com/search?term=%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87+%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A7%80%E0%A6%B9%E0%A7%81%E0%A6%B2+%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8&search_type=ALL
এখানে সব খন্ড একত্রে বলতে কি সবগুলো একই কভারে? নাকি ভিন্ন ভিন্ন খন্ডে?
সব খন্ড একত্রে (একমলাটে)।
ভিন্ন ভিন্ন খন্ডে কি পাওয়া যাবে?
প্রিয় গ্রাহক, নিম্নের লিংক থেকে আপনার পছন্দানুসারে ভিন্ন ভিন্ন খন্ডের ক্রয় করতে পারবেন। https://www.rokomari.com/search?term=%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87+%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A7%80%E0%A6%B9%E0%A7%81%E0%A6%B2+%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8&search_type=ALL















-Hakimul_ummat_Maolana_Ashraf_Ali_Thanvi_-7cc34-85211.jpg)







