

Buy রক্তেভেজা একাত্তর Online in Bangladesh
লেখক: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
- Author: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
- Publisher: সাহিত্য প্রকাশ
- Isbn: 9844651247
- Number Of Pages: 118
- Language: বাংলা
- Edition: 4th Printed, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"রক্তেভেজা একাত্তর" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া: লেখকের কথা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। জনতার একজন হয়ে জনযুদ্ধে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান। মনে করি। বিভিন্ন রণাঙ্গনে বাঙালি সৈনিক, ছাত্র, কৃষক, শ্রমিকের শৌর্যবীর্য ও দেশাত্মবােধ প্রত্যক্ষ করে অপার বিস্ময়ে আনন্দে অভিভূত হয়েছি। এ বইতে বর্ণিত প্রতিটি ঘটনা সত্যি, এতে কোনাে প্রকার রঙ চড়ানাে হয় নি, নিজেকে জাহির করার চেষ্টাও করি নি। স্বাধীন বাংলাদেশে সাধারণ সৈনিক, পল্লী অঞ্চলের মুক্তিযােদ্ধা ছাত্র-যুবকদের সঠিক মূল্যায়ন আজো হয় নি। একাত্তরের ১৬ ডিসেম্বর আমরা জয়ী হয়েছিলাম, পরদিন থেকে পরাজয়ের পালা শুরু হলাে। '৯৬ সালে স্বাধীনতার রজতজয়ন্তী উৎসব। পালনকালে দেশের বীর সন্তানদের গৌরবগাথা লিপিবদ্ধ করার তাগিদ অনুভব করি । দৈনিক ভােরের কাগজ’-এ আমার লেখা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। পত্রিকার সম্পাদক জনাব মতিউর রহমান এবং রিপাের্টার পুষ্করের ক্রমাগত তাগাদার ফলেই আমার পক্ষে বই লেখা সম্ভব হয়েছে, তাদেরকে ধন্যবাদ। প্রকাশক মফিদুল হক বইটি ছেপে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good book
মহান মুক্তিযুদ্ধের খাঁটি ইতিহাস জানার জন্য বইটি পড়া অপরিহার্য। ধন্যবাদ লেখক, প্রকাশক এবং রকমারিকে

দুর্ধর্ষ এক যোদ্ধার লেখা সুপাঠ্য
১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযুদ্ধের কাহিনি লেখক সাবলীলভাবে বর্ণনা করেছেন।

সহজ ভাষা একজন যুদ্ধার যুদ্ধের কাহিনী বর্ণনা করা।সবচেয়ে ভালো লেগেছে লেখক আমার এলাকায় যুদ্ধ করেছেন, এবং আল্লাহর রহমতে শত্রু মুক্ত করেছেন।























