

Buy রহস্যবাড়ি Online in Bangladesh
লেখক: মোশতাক আহমেদ
- Author: মোশতাক আহমেদ
- Publisher: অনিন্দ্য প্রকাশ
- Isbn: 978 984 675 062 1
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
মুনিয়া ক্লাস সেভেনে পড়ে। একদিন সে শিশির লেলিনকে জানালো তাদের বাসার পাশে লাল ইটের একটা বাড়ি আছে। ঐ বাড়িটা খুব রহস্যময়! কারণ গভীর রাতে বাড়িটাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করে। বেশ অনেকক্ষণ থেকে আবার বের হয়ে যায়। অ্যাম্বুলেন্সটা যখন আসে তখন কোনো সাইরেন বাজায় না, চলে যাওয়ার সময়ও না। দিনের বেলায়ও মানুষের আনাগোনা একেবারে কম দেখা যায় ঐ বাড়িতে। স্থানীয় মানুষজনও খুব একটা প্রবেশ করে না। একদিন সে ঐ বাড়ির সামনে থেকে একজন মানুষকে জোর করে ধরে নিয়ে যেতে দেখেছে। তারপর আর বের হয়নি মানুষটি। এজন্য সে ঐ বাড়িটির নাম দিয়েছে রহস্যবাড়ি। তার ধারণা ঐ বাড়ির অভ্যন্তরে এমন কিছু ঘটছে যা জানা দরকার, এতে মানুষের উপকার হবে।সবকিছু শোনার পর শিশির লেলিন রাজি হলো রহস্যবাড়ির রহস্য উন্মোচন করতে। কিন্তু বাস্তবে যে বড় কঠিন কাজটা। কারণ অনেক চেষ্টার পরও বাড়ির অভ্যন্তরে কারা থাকে, কী করে সে বিষয়ে তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেনি তারা। আর তাছাড়া ঘুণাক্ষরেও টের পায়নি ঐ রহস্যবাড়ির তথ্য অনুসন্ধান করার প্রতিক্রিয়ায় তাদেরই উপর নজরদারী শুরু করেছে কেউ, সিদ্ধান্ত নিয়েছে নির্মম নিষ্ঠুরভাবে তাদের হত্যা করার।






















