

Buy রিভাইভ ইয়োর হার্ট Online in Bangladesh
লেখক: নোমান আলী খান
- Author: নোমান আলী খান
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 978-984-8254-40-0
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: পঞ্চম সংস্করণ : ২৫ মে,২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
আধুনিক যুগের বিশ্বাসী মানুষরা কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হৃদয়ের কথা তুলে ধরে? কীভাবে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক সহযোগিতা মনোভাবাপন্ন সমাজ গড়ে তুলতে পারি? আজকের দিনে উম্মাহর বড়ো বড়ো চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা সামলিয়ে নিতে পারি? এসব প্রশ্ন এবং তার উত্তর খুঁজে পাব উস্তাদ নোমান আলী খানের ‘রিভাইভ ইয়োর হার্ট’ গ্রন্থে ইনশাআল্লাহ। ঝঞ্ঝা-বিক্ষুব্ধ এই সময়ে আমাদের করণীয় খুঁজে ফিরব এখানে। হৃদয়ের একান্ত গোপনে লুকানো জিজ্ঞাসাকে তৃপ্ত করতে নজর রাখুন বইটির প্রতিটি পাতায়। উজ্জীবিত করুন অন্তরকে, পরিকল্পনা করুন এক সুন্দর বিশ্ব গড়ার।
রিভিউ ও রেটিং (Review & Rating)

"Revive Your Heart" বইটিতে নোমান আলি খান আধুনিক যুগের চ্যালেঞ্জগুলোকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। তিনি কুরআনের আলোকে আত্মউন্নয়ন, ঈমানের পুনর্জাগরণ এবং সমাজে ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেছেন। সহজ ও অনুপ্রেরণামূলক ভাষায় লেখা এই বইটি যে কাউকে আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা বাড়াতে সাহায্য করবে।
কিভাবে আমরা আল্লাহর কাছে চাইব, তার অনুগত হব , নৈকট্য লাভ করব শিখার জন্য অতুলনীয় বই। সহজ ভাবে উপস্থাপিত গভীর জ্ঞান সমৃদ্ব একটা বই। উস্তাদ নোমান আলী খান কে সবাই কম বেশি চিনি। তার বিষয়ে যা বলব কম আল্লাহ তাকে আরো ইলম দান করুন। অসাধারন অনুবাদ- করেছেন মারদিয়া মমতাজ । এত অসাধারন মনে হচ্ছে নোমান আলী খান নিজেই বাংলায় বইটা লিখেছেন। আল্লাহ অপনাকে উত্তম থেকে উত্তম প্রতিদান দান করুন। বইয়ের প্রিন্ট, কভার, পাতা সব কিছুই পাঠকের মন খুশি করে দিবে ইনাশাআল্লাহ।

আমাদের চিরাচরিত দৃষ্টিভঙ্গি পাল্টাতে সাহায্য করবে এই বই। ইনশাআল্লাহ এই বইটি থেকে অনেক ভালো ভালো টপিকস জানতে পারবে পাঠক।

পুরো বইটি জুড়ে রয়েছে কুরআনের বিভিন্ন আয়াতের চমৎকার সব ব্যাখ্যা; তাফসির বলা যায়। যেভাবে হয়তো আপনি আগে চিন্তা করেন নি৷ যে যে আয়াতগুলোতে কুরআনের সৌন্দর্য প্রকাশিত হয়েছে তার কয়েকটি স্থান পেয়েছে এই বইতে৷ দুআ, একটি সক্রিয় মুসলিম কমিউনিটি, আমাদের আর্থিক লেনদেন, কিছু সমসাময়িক বিষয়, আখিরাতঃ যাপিত জীবনের মূল লক্ষ্য- এই পাঁচটি পর্বে বইটিকে সাজানো হয়েছে। তার প্রত্যেকটিতে আবার দু-তিনটি বিষয় আলোচনা করা আছে। তবে আলোচনা যেরকমের মনোমুগ্ধকর ছিল তাতে আরোও কয়েকটি অধ্যায়ের আশা করেছিলাম। থাকলে বইটা হয়তো মোটা হতো। তবে পাঠক উপকৃত হতো। সাধারণত যে আয়াতগুলো আমরা পড়ি এবং সহজেই আমাদের চোখ যায়, এমন সব আয়াতের শৈল্পিক, যৌক্তিক এবং বাস্তবিক ব্যাখ্যা ফুটিয়ে তুলেছেন লেখক। বিশেষ ক'রে অনুবাদের কথাটি বলতে হয়। অনুবাদিকা বাংলা ভাষার খুব সুন্দর ব্যবহার ক'রে দেখিয়েছেন। এতে বইটি পড়তে আলাদা একটা স্বাদ পাওয়া যাবে। সূরা আল আসরের ব্যাখ্যার কথা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। কেননা আমরা কমবেশি সকলেই এই সূরা নামাজের মধ্যে তিলাওয়াত ক'রি। কিন্তু এর অর্থ আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি না ব'লে এর থেকে প্রাপ্ত জ্ঞান এবং প্রজ্ঞা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। লেখক এই দিকটায় দৃষ্টিপাত ক'রে আমাদের সচেতন করার চেষ্টা করেছেন। মজার ব্যাপার হ'লো বইতে যে যে আয়াত আলোচিত হ'য়ে উঠে এসেছে, তার অধিকাংশই খুব সুন্দর দুআ হিসেবে আমরা পাঠ করতে পারি৷ মুনাজাতে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করা যেতে পারে। আখিরাত অধ্যায়ে মানুষদের আখিরাতমুখী হওয়ার বাস্তব পরিস্থিতি লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। পার্থিব এ জীবন ছোট্ট হ'লেও এর গুরুত্ব কখনোই ছোট করা যায় না। এ জীবনের সফল ব্যবহার পরের অনন্ত জীবনে সুখ এবং সমৃদ্ধি আনবে। এমনসব বিষয় বইটিকে আকর্ষণীয় করেছে।
আমরা এক কঠিন সময়ের মুখোমুখি। প্রতিযোগিতার নামে ব্যাক্তিস্বার্থের দাস হয়ে পড়ছি।আমাদের অন্তর মরে যাচ্ছে। আত্মার বন্ধন ধীরে ধীরে ছীড়ে যাচছে।নফসের গোলামি করতে গিয়ে নিজেদের মতো একটা চিন্তা দুনিয়া তৈরি করছি,যেখানে আমরা নিজেদের ওকালতি কর আর অন্যের ব্যাপারে বিচারকের ভূমিকায় পৌঁছে যাই।যেকোনো মুল্যে এই দুনিয়ায় আমরা সেরা হতে চাই। ওস্তাদ নোমান আলী খান বরাবরই আমার পছন্দের একজন বক্তা। ওনার বক্তৃতা শুনলে সবসময়ই মনে হতো ইসলাম অনেক সহজ।ইসলামে প্রবেশ করতে যারা চায় তাদের জন্য তার বক্তৃতা খুবই উপকারি ভুমিকা রাখবে।বই পড়া আর কথা শোনাশোনায় গভীর পার্থক্য রয়েছে। তাই কৌতুহলবশত কিনা ফেলেছিলাম। এখন মনে হচ্ছে সবগুলো বই কিনতে হবে নোমান আলী খানের। সুবহানাল্লাহ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Boi tar stock abar kobe asbe
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। নটিফিকেশন পেতে রিকয়েস্ট ফর রিপ্রিন্ট অপশনে ক্লিক করে রাখুন
boita ki hard cover?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বইটি কোন সংস্করণের
প্রিয় গ্রাহক, বইটি পঞ্চম সংস্করণ : ২৫ মে,২০২৩ এর।
Available আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।























