

Buy রাসূলুল্লাহ (সা.) এর সকাল সন্ধ্যার দু’আ ও যিকর এবং দোয়ার কার্ড Online in Bangladesh
লেখক: শায়খ আহমাদুল্লাহ
- Author: শায়খ আহমাদুল্লাহ
- Publisher: আস-সুন্নাহ ফাউন্ডেশন
- Number Of Pages: 32
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
“রাসূলুল্লাহ (সা.)-এর সকাল সন্ধ্যার দু’আ ও যিকর এবং দোয়ার কার্ড” বইটির ভুমিকা:মহান আল্লাহর অশেষ অনুগ্রহে রাসূলুল্লাহ -এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকর পুস্তিকাটির অষ্টম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে, আলহামদু লিল্লাহ। এই পুস্তিকায় বিশুদ্ধ সূত্রে বর্ণিত সকাল-সন্ধ্যার বিভিন্ন দু'আ ও যির সংকলনের চেষ্টা করেছি। কিছু কিছু দু'আ বা যিকর ব্যাপকভাবে পরিচিত হওয়া সত্ত্বেও গ্রহণযােগ্যতা নিয়ে মুহাদ্দিসগণের বিস্তর আপত্তি থাকায় সেগুলাে এখানে আনা হয়নি। যেসব দু'আর বিশুদ্ধতা নিয়ে মতপার্থক্য রয়েছে, সেসবের মধ্যে শুদ্ধতার পাল্লা ভারি অথবা মােটামুটি গ্রহণযােগ্য- এমন কিছু দু'আ এখানে উল্লেখ করেছি। কোন ভাষার যথার্থ উচ্চারণ অন্য ভাষার অক্ষর দিয়ে সম্ভব নয়; বরং সেক্ষেত্রে বিকৃতির আশংকাই বেশি থাকে। যাদের সরাসরি আরবী পড়তে কষ্ট হয় তাদের নিছক সহায়তার জন্য বাংলা উচ্চারণ দিয়েছি। সুতরাং বাংলা উচ্চারণের ওপর নির্ভর না করে মূল আরবী উচ্চারণ শিখে নেওয়ার অনুরােধ থাকল। আরবী বর্ণ ৫ এবং বুঝানাের জন্য উর্ধ্ব কমা (*) এবং মাদ বােঝানাের জন্য (-) ব্যবহার করা হয়েছে। মাসনুন দুআ ও যিকরের ক্ষেত্রে অনেক সময় বর্ণনাভেদে দুয়েকটি শব্দ বা বাক্যে কিছুটা ভিন্নতা দেখা যায়; যদিও মূলভাষ্য প্রায় একই থাকে। সুতরাং এক সংকলনের সাথে অন্য সংকলনের সামান্য ভিন্নতায় | কোনটিকে ভুল মনে করা আবশ্যক নয়। আমি প্রতিটি দু'আ মূলগ্রন্থ থেকে নির্বাচন করেছি। তারপরও কোন ভুল-ব্যত্যয় আমাদের গােচরে আনলে পরবর্তী সংস্করণে সংশােধন করে নেবাে ইনশা-আল্লাহ। টীকার ক্ষেত্রে শামেলা’ বলতে ‘মাকতাবায়ে শামেলা’ বােঝানাে হয়েছে। আর ই.ফা. বলতে ‘ইসলামিক ফাউন্ডেশন’ বােঝানাে হয়েছে। আর যেখানে কোন কিছু উল্লেখ নেই সেখানে শামেলা’ উদ্দেশ্য। মহান আল্লাহ আমাদের সবার সব ভালাে প্রচেষ্টা কবুল করুন। আমিন। আহমাদুল্লাহ
রিভিউ ও রেটিং (Review & Rating)

It is so simple,yet organized and provided with reference of the hadith. I try to read it everyday and it is so conveniet to carry it everywhere, Alhamdulillah. I took a few copies for family as hadiya. May Allah SWT accept shaikh and also us.

বইটি ইসলামী জীবনযাপন এবং দৈনন্দিন প্রার্থনার প্রয়োজনীয় দোয়া ও যিকরের একটি সহজপাঠ্য সংকলন। শায়খ আহমাদুল্লাহ অত্যন্ত সুস্পষ্টভাবে রাসূল (সা.) এর সকালের এবং সন্ধ্যার দোয়া ও যিকরগুলোর বিশদ বর্ণনা দিয়েছেন, যা মুসলিম জীবনে শান্তি এবং সুরক্ষা এনে দিতে পারে। বইটি ধর্মপ্রাণ মুসলিমদের জন্য অত্যন্ত উপকারী, যারা তাদের দৈনন্দিন জীবনে ঈমানী শুদ্ধতা এবং আল্লাহর স্মরণে মনোযোগী থাকতে চান। সহজ ভাষায় লেখা এবং একটি দোয়া কার্ডের অন্তর্ভুক্তির কারণে এটি যে কোনও পাঠকের জন্য খুবই উপকারী।

আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি বই, আসলে বইটির বিষয়ে যাই বলে তারিফ করিনা কেন, তারপর ও কমই হয়ে যাবে।সকাল-সন্ধ্যার দু আ গুলোর অনুবাদ ও উপকারিতা উচ্চারণ সহকারে দেওয়া। সাইজ ছোট বলে যে কোন জায়গায় বহন করা যায়। সকাল সন্ধ্যার এই দুয়া গুলো পড়লে সারাটা দিন অনেক দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। কাজে বরকত হয়, অসুখ বিসুখ অনেক কম হয়।

এই বই টি এতো কাজের,আলহামদুলিল্লাহ। সকাল -সন্ধ্যার দু আ গুলোর অনুবাদ ও উপকারিতা উচ্চারণ সহকারে দেওয়া। সাইজ ছোট বলে যে কোন জায়গায় বহন করা যায়। সকাল সন্ধ্যার এই দুয়া গুলো পড়লে সারাটা দিন অনেক দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। কাজে বরকত হয়, অসুখ বিসুখ অনেক কম হয়।
মূলত বাবার জন্য কিনেছিলাম পরে দেখি নিজের জন্যও দরকার😌😌। আবার আরেকটা কিনতে হবে!! অনেকটা কার্ডের মতো হওয়ায় সাথেই রাখা যায়। শায়েখ কে ধন্যবাদ এরকম অভিনব পদ্ধতিতে একটা কার্ড বানানোর জন্য।




প্রশ্ন ও উত্তর (Q/A)
বাংলা উচ্চারণ দেয়া হয়েছে?
জি বাংলা উচ্চারনসহ দেয়া আছে।
বইটি কোন প্রকাশনির?
আস-সুন্নাহ ফাউন্ডেশন এর
পেজ সংখ্যা কত
Number of Pages 32
order kora jabe ekhon?
জি, বইটি এভেইলেবল আছে । অর্ডার করতে পারেন।























