রসায়ন: সহজ পাঠ
বই কালেকশন

Buy রসায়ন: সহজ পাঠ Online in Bangladesh

লেখক: পিটার অ্যাটকিনস

4.70
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: পিটার অ্যাটকিনস
  • Publisher: প্রথমা প্রকাশন
  • Isbn: 9789849721451
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 358৳ 40011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

স্কুল-কলেজের বেশির ভাগ শিক্ষার্থীর সঙ্গে রসায়নের পরিচয় হয় নীরস এক বিজ্ঞান হিসেবে। পিটার অ্যাটকিনস এ বইয়ে অন্য এক রসায়নের গল্প শোনাতে চান। যে রসায়নের সঙ্গে মানুষের পরিচয় স্বর্ণ তৈরি ও অমরত্বের লোভ থেকে। যে রসায়নের হাত ধরে গড়ে উঠেছে জামাকাপড় থেকে শুরু করে খাদ্য উত্পাদন, পরিবহন, জ্বালানি এবং আমাদের আজকের বর্ণিল পৃথিবী। চলুন, সেই গল্পটা শুনি।লোভ। স্বর্ণের কাছাকাছি পদার্থ থেকে স্বর্ণ তৈরি ও অমরত্বের লোভই মানুষকে রসায়নের সন্ধান দিয়েছিল। পরমাণু আবিষ্কার ও মৌলদের গায়ে সংখ্যা বসানোর মাধ্যমে সেই রসায়ন পরিণত হয় বিজ্ঞানে। ১৮৬৯ সালে দিমিত্রি মেন্ডেলিভ সবকিছুকে এক সুতায় গাঁথার প্রচেষ্টায় তৈরি করেন এক পৃষ্ঠার মৌলতালিকা—পর্যায় সারণি। কিন্তু বাস্তব জীবনে রসায়ন কী কাজে লাগে? আসলে প্রতিটি জীব একেকটি রাসায়নিক কারখানা। আপনার জামাকাপড় থেকে শুরু করে খাদ্য উত্পাদন, পরিবহন, জ্বালানি এবং আমাদের আজকের বর্ণিল পৃথিবী—প্রতিদিনের জীবনে ব্যবহূত প্রতিটি বস্তুর পেছনেই রয়েছে রসায়নবিজ্ঞানের অবদান। স্কুল-কলেজে রসায়ন যাঁদের কাছে নীরস মনে হয়েছে, এ বই তাঁদেরকে রসায়নের ভিন্ন এক জগতের গল্প শোনাবে। পিটার অ্যাটকিনসের সহজ ও গভীর অন্তর্দৃষ্টি আপনাকে নিয়ে যাবে রসায়নের গভীরে। যেখানে জীবন মিলেমিশে এক হয়ে যায় বিজ্ঞানচর্চার সঙ্গে। আশা করা যায়, বিজ্ঞানশিক্ষার্থী থেকে সাধারণ পাঠক সবার কাছে বইটি সমাদৃত হবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.70
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
boo****com
boo****com ভেরিফাইড
10 Jun 2025

বইটাকে আমি বলবো যে সকল শিক্ষার্থীদের অবশ্যই অবশ্যই পড়া উচিত। আমি একজন ৭ম শ্রেনীর ছাত্রী, অথচ রসায়নের বেসিকগুলো সম্পর্কে আগে থেকে কোন ধারণা ছাড়াই এই বইটা পড়ে রসায়ন সম্পর্কে যেন অনেক কিছু জেনে গেছি। অনেকটা গল্পের মত এটা,যারা এটা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে এবং নিজের মনের মধ্যে একটু কৌতূহল আনবে তারা খুব সহজে বইটা বুঝতে পারবে এবং পড়ে মজা পাবে।আমরা পঞ্চম শ্রেণী থেকে মূলত পরমাণু অনু সম্পর্কে পড়ে আসে আর নবম দশম শ্রেণীতে যে এগুলো সম্পর্কে আরো বেশি জানি তবেএই বইটা যদি কেউ একটু খানি পরমাণু কি আর অনু কি জানে মানে মূলত পঞ্চম শ্রেণী কিংবা ষষ্ঠ শ্রেণি পড়ে এই বইটা তারা খুব সহজে বুঝতে পারবে।

Nusrat Jahan Arpi
Nusrat Jahan Arpi ভেরিফাইড
25 Mar 2024

এই বইটি পড়ে অনেক নতুন কিছু জানতে পেরেছি। জাযাকাল্লাহ খায়রান

Tahmid Hossain
Tahmid Hossain ভেরিফাইড
24 Mar 2024

বইটি খুব ভালো। সহজ ভাষায় রসায়নের অনেক কিছু বোঝানো হয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি স্টকে নাই?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।

প্রশ্ন

এই বইটি এখন কি স্টকে আছে?

উত্তর

Yes

প্রশ্ন

এটা কি স্টকে নাই?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।

প্রশ্ন

এই বইটি এখন কি স্টকে আছে?

উত্তর

Yes

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)