

Buy দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি Online in Bangladesh
লেখক: মাসাহারু তাকেমুরা
- Author: মাসাহারু তাকেমুরা
- Publisher: অন্বেষা প্রকাশন
- Number Of Pages: 264
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
জাপানিজ লেখক ও গবেষক মাসাহারু তাকেমুরার 'দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি' কমিক্সের ভাষায় বেশ সহজ আর সাবলীল ভাবে প্রাণরসায়নের জটিল ব্যাপারগুলোকে আলোচনা করেছে। এতটাই সহজ যে একজন হাই স্কুলের শিক্ষার্থীর পক্ষেও বইটি বোঝা সম্ভব। লেখক নিজেও একজন প্রাণরসায়নবিদ। তাই তাঁর নিজের করা নানান রকম পরীক্ষা-নিরীক্ষার গল্পও উঠে এসেছ বইটায়। আমি চেষ্টা করেছি যতটা পারা যায় অনুবাদটা সহজ করতে। তবে অবশ্যই মূল বইটার মৌলিকতা ঠিক রেখেই। বিজ্ঞানের জটিল শব্দগুলো যেগুলোর বাংলা পারিভাষিক অর্থ নেই, চেষ্টা করেছি সেগুলোর ব্যাখ্যা দেবার। বইটি অনুবাদের পেছনে বড় ভূমিকা রেখেছেন জনপ্রিয় বিজ্ঞান লেখক আবদুল গাফফার। প্রচণ্ড ধৈর্য নিয়ে তিনি আমার নানান রকম ভুল-ত্রুটি ঠিক করে দিয়েছেন। বইটির প্রুফ রিডিং ও মেকআপ এর কাজ যাঁরা করেছেন তাঁদের অবদানও অনস্বীকার্য
রিভিউ ও রেটিং (Review & Rating)

Osam
বই এর বাধাই খুবই ভালো। আশা করছি পরবর্তী সিরিজ এর বাধাইও এইরকম মোটা আর মানসম্মত হবে। আর অনুবাদ 💯💯💯💯💯
It's a great initiative to translate the Manga Guide series. Hats off to the translator. It has been a good read. Recommended

সদ্য মাধ্যমিক শেষ করে উচ্চমাধ্যমিকে পা দেওয়া শিক্ষার্থী, মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী কিংবা প্রাণ রসায়নে স্নাতক শিক্ষার্থীদের অধিকাংশের কাছে জুজু হিসেবে ধরা দেয় এই বায়োকেমিস্ট্রি! তবে জটিল এ বিষয়টি যে একেবারেই সহজবোধ্য করে উপস্থাপন করা যায় না তা না। প্রাণরসায়নের জগৎও যে মজার হতে পারে,গল্প আর কমিকসের মাধ্যমেও যে বায়োকেমিস্ট্রি শেখা যায় তা বুঝতে হলে পড়তে হবে ‘দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি’ বইটি। বইটি লিখেছেন জাপানিজ লেখক ও গবেষক মাসাহারু তাকেমুরা। বিজ্ঞান,দর্শন,ইতিহাসসহ নানা বিষয়ের সহজবোধ্য উপস্থাপনের জন্যই জন্ম হয় ‘মাঙ্গা গাইড’ সিরিজের। ‘মাঙ্গা গাইড’ সিরিজের ‘দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি’ বইটি বাংলাভাষী পাঠকদের জন্য অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক সুজয় কুমার দাশ। কমিকসের মাধ্যমেও যে প্রাণরসায়ন শেখা যায় এ বিষয়টিই আমাদের অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। ভয়ানক কিছু গাঠনিক সংকেত আর বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার নানা চক্রের সমাহারই যেন প্রাণরসায়ন। ‘মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি’ বইটিতে এমন সব সংকেত কিংবা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার চক্রগুলোও উঠে এসেছে। তবে কথোপকথনের ভঙ্গিমার সাথে ধাপে ধাপে সচিত্র ব্যাখ্যা বিষয়গুলোকে আরো জীবন্ত করে তুলেছে। বইটির প্রধান চরিত্র হচ্ছে কুমি নামের এক হাইস্কুল পড়ুয়া মেয়ে,যে তার খাদ্যাভ্যাস নিয়ে খুবই চিন্তিত। ওজন কমানোর তাড়নায় প্রাণরসায়নের মৌলিক বিষয়গুলোর প্রতি তার ভালোলাগা তৈরি হয়। আর তার কৌতূহল মেটাতে সামনে আসে নেমোটো নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ও তার শিক্ষক সহযোগী অধ্যাপক চোকো কুরুসাকা। এই তিনজনের কথোপকথনেই কমিকসের মাধ্যমে বায়োকেমিস্ট্রির নানা বিষয় উঠে এসেছে বইটিতে। ক্রমশ কুমির প্রতি নেমোটোর ভালোলাগা তৈরির একটা গল্পের ফাঁদ অবশ্য পেতেছেন লেখক। তবে প্রাণরসায়নের নানান আলোচনায় সে গল্প প্রাধান্য পায়নি কখনোই। আর এতে প্রাণরসায়নের জটিল সব বিষয়ের আলোচনাও অনেকটা ছন্দময়ভাবে এগিয়েছে,একঘেঁয়েমি লাগার অবকাশ খুব কমই ছিল। কমিকসের বই হলেও প্রতিটি অধ্যায়ের শেষে উক্ত বিষয়বস্তুর বর্ণনা ও দারুণ কিছু ব্যাখ্যাও রয়েছে।

বাংলাদেশে বিজ্ঞান নিয়ে যত বই লেখা হয়েছে বা অনুবাদ হয়েছে তার মধ্যে স্পেসিফিক বায়োকেমিস্ট্রি বা বায়োলজিকাল সাইন্স নিয়ে লেখা বই সংখ্যা খুব কম।সেই অভাবটা অনেকটা ঘুচেছে দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি বইটার মাধ্যমে। অনুবাদক সুজয় ভাইকে ধন্যবাদ দিতেই হয় কারণ তিনি খুব সহজবোধ্য ভাষায় জীববিজ্ঞান/প্রাণ রসায়ন রিলেটেড টার্ম গুলোকে আমাদের সামনে উপাস্থাপন করেছেন। সাইন্স বিশেষ করে লাইফ সাইন্স অনুষদের শিক্ষার্থীদের জন্য এই বইটা একটা দারুণ সোর্স হবে ব্যাসিক জ্ঞান জানার ও বোঝার।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Eita manga ta right to left or left to right
Dear customer, left to right.
মোট কত পেজের।
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৬৪। ধন্যবাদ।
Eita manga ta right to left or left to right
Dear customer, left to right.
মোট কত পেজের।
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৬৪। ধন্যবাদ।























