

Buy সেরা বাঁটুল দি গ্রেট সমগ্র Online in Bangladesh
লেখক: নারায়ণ দেবনাথ
- Author: নারায়ণ দেবনাথ
- Publisher: দীপ প্রকাশন (ভারত)
- Number Of Pages: 520
- Language: বাংলা
- Edition: 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
বই এর প্রথম ফ্লাপ বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী ‘বাঁটুল দি গ্রেট’ সিরিজের ৫০ বছর উপলক্ষ্যে নারায়ণ দেবনাথকে দীপ প্রকাশনের শ্রদ্ধার্ঘ ‘সেরা বাঁটুল দি গ্রেট সমগ্র’, ‘সেরা হাঁদা ভোঁদা সমগ্র' এবং ‘সেরা নন্টে ফন্টে সমগ্র'। এই সংকলনগুলির নাম ‘সেরা’ কারণ আন্তর্জাতিক মানের সেরা রং ও ঝকঝকে ছবি, সেরা প্রচ্ছদ, সেরা অধ্যায় বিভাগ, এবং সর্বোপরি সেরা ছাপা, বাঁধাই ও দাম। ‘সেরা সমগ্র' আন্তর্জাতিক মানের সংগ্রাহক সংখ্যা (Collector's issue) যা নারায়ণ দেবনাথের অনুমতিক্রমে একমাত্র পরিবেশনা। তাঁর স্বহস্তে লেখা আশীর্বাদবাণী সমৃদ্ধ করেছে ‘সেরা সমগ্র’টিকে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বাঁটুল দি গ্রেট প্রচন্ড শক্তিশালী এক মানুষ। বাঁটুলের গায়ে গুলি লেগে গুলি ছিটকে যায়। মাথায় বিরাট হাতুড়ি মারলে তার মনে হয় মাথায় একফোঁটা জল পড়ল। কিন্তু তার পোশাক আশাক মোটেও সুপারহীরোর মত নয়। গোলাপী বা কমলা স্যান্ডো গেঞ্জী, কালো হাফপ্যান্ট তার একমাত্র পোশাক। বাঁটুল সবসময়ে খালি পায়েই থাকে। কারণ জুতো পরলেই নাকি ছিঁড়ে যায়। তার আছে দুই স্যাঙাত যাদের নাম বিচ্ছু ও বাচ্ছু, কখোনো কখোনো তাদের নাম গজা ও ভজা বলেও বর্ণিত হয়েছে। তারা সবসময়েই ব্যস্ত থাকে কিভাবে বাঁটুলকে জব্দ করবে, কিন্তু শেষে তারাই জব্দ হয়। বাটুলের প্রতিবেশী হলেন বটব্যাল বাবু ও তার চাকর| স্থানীয় পুলিশ আধিকারিকের সঙ্গেও বাটুলের বন্ধুত্ব| বাঁটুলের আরেক অনুগত স্যাঙাত আছে যার নাম লম্বকর্ণ। লম্বকর্ণের শ্রবণশক্তি প্রখর। বাঁটুলের পোষা কুকুরের নাম ভেদো আর পোষা উটপাখির নাম উটো । মাঝে মাঝেই সমসাময়িক বাস্তব ঘটনায় বাঁটুলকে জড়িয়ে পড়তে দেখা যায়। বাঁটুলকে দেখা গেছে অলিম্পিকে ভারতের জন্য সোনার মেডেল জিততে। বাঁটুল বেড়াতে ভালবাসে। একবার মিশর বেড়াতে গিয়ে সে একটি যান্ত্রিক স্ফিংসকে জব্দ করেছিল। বাঁটুল সৎ্ ও দেশপ্রেমী। সে অতীত গল্পগুলিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে সাহায্য করে মুক্তিযোদ্ধাদের ও পাক বাহিনীকে সংহার করেছে। বাঁটুলের প্রচন্ড শক্তি মাঝে মাঝেই তার প্রতিবেশীদের সমস্যার কারণ হয়।























