রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ
বই কালেকশন

Buy রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ Online in Bangladesh

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

4.69
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রবীন্দ্রনাথ ঠাকুর
  • Publisher: শিকড়
  • Isbn: 9789847602240
  • Number Of Pages: 648
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2016
৳ 516৳ 60014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ গল্পগুচ্ছ আশ্চর্য বই। ইতিহাসের দিক থেকে আশ্চর্য, আন্তরিক মূল্যেও তা-ই। বাংলা ভাষায় প্রথম ছােটোগল্প লেখেন রবীন্দ্রনাথ এবং এমন সময়ে লেখেন, যখন ইংরেজি সাহিত্যেও ছােটোগল্প নামক বস্তুতির চল হয়নি। সমগ্র গল্পগুচ্ছ প'ড়ে উঠলে আমাদের মনকে প্রবলভাবে এই কথাটাই আঘাত করে যে এর বেশির ভাগ গল্প আক্ষরিক অর্থে বাস্তব সারা বাংলাদেশটাকে পাওয়া যায় এখানে। যে বাংলাদেশ শুধু বাস্তবও নয়, জীবন্ত, তারই হৃৎস্পন্দন এর পাতায়-পাতায় আমরা শুনতে পাই। তার ঋতুবৈচিত্র্য, তার প্রাণপ্রতিম নদীস্রোত, তার প্রান্তর, বাঁশবন, চণ্ডীমণ্ডপ, রথতলা, তার স্নিগ্ধ আর্দ্র ঘন উদ্ভিজ্জ গন্ধ, তার দুরন্ত কলােচ্ছ্বসিত পল্লীপ্রাণ। বালক-বালিকা, সেবানিপুণা কল্যাণী বুদ্ধিমতী গৃহিণী, নধর গােলগাল পরিতৃপ্ত পান-তামাক আডডায় আসক্ত ভালােমানুষ পুরুষ, প্রাচীন যুগের ক্ষয়িত অভিজাত, নবীন যুগের কর্মঠ ব্যবসায়ী, প্রথম স্বদেশী আন্দোলন, অসহযােগ আন্দোলন, সামাজিক বিপ্লব, শেষ-উনিশ ও প্রথম-বিশ-শতকের আধুনিকতা, বাংলার সুখ-দুঃখ, হাস্যপরিহাস, আচার-সংস্কার, তার ভয়, লােভ, লজ্জা, তার শক্তি, তার ব্যর্থতা—সব ধরা পড়েছে গল্পগুচ্ছ-এ : পুরুষের নির্বোধ দাম্ভিক আত্মকেন্দ্রিকতা, তাও আছে, আছে বালিকা-বধূর নিঃশব্দ দুঃসহ বেদনা, আছে আত্মবশ আধুনিকার দীপ্ত মূর্তি। মনে হয় যেন এই গল্পগুলির ভিতর দিয়ে বাংলাদেশই কথা কয়ে উঠছে বারবার।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.69
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Muhaiminul Islam
Md. Muhaiminul Islam ভেরিফাইড
24 Feb 2023

খুব ভালো একটা বই

Sheikh Shadi Marjan
Sheikh Shadi Marjan ভেরিফাইড
20 Feb 2022

অসাধারণ একটি বই । সুন্দর ঝকঝকে। অনবদ্য ভূমিকা সংবলিত।

Shihab Ahmed
Shihab Ahmed ভেরিফাইড
16 Nov 2021

অসাধারণ!

FUAD RAHMAN
FUAD RAHMAN ভেরিফাইড
29 Jul 2021

ভালো বই।

Rajib B
Rajib B ভেরিফাইড
03 Aug 2017

বাজারে অনেকগুলি প্রকাশনীর গল্পগুচ্ছ পাওয়া যায়। হাতেগোনা যে কয়টি মানউত্তীর্ণ শিকড় প্রকাশনীরটি অন্যতম; বরং আমি বলব- সেরা।বইটি হাতে নিয়ে প্রথমেই যেটি ভালো লাগে সেটি এর আকার (সাইজ)। তারপর এটির প্রচ্ছদ। এবং একটি বইয়ের দামের বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ, ছাপা ও বাধাই। যে কাগজটিতে বইটি ছাপা হয়েছে সেটি coated offset paper (75-80 gsm), যা বইটিকে সংগ্রহে রাখার মতো করে তুলেছে। ঝকঝকে ছাপা, উন্নতমানের বাঁধাই। বুদ্ধদেব বসুর আলোচনা (যা অনেক সস্তা প্রকাশনীর বইতে অনুপস্থিত) যুক্ত করে এটিকে আরও অসাধারণ করে তুলেছে। আপনি তো আর বারে বারে গল্পগুচ্ছ কিনবেন না, তাই হতে পারে আপনার জন্য আদর্শ। রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার নেই; তাই সেটা আর করলাম না। আগ্রহী পাঠক বুদ্ধদেব বসুর নির্মােহ আলোচনাটি পড়ে নিতে পারেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এইটা HARDBACK না PAPERBACK?

উত্তর

হার্ডকভার।

প্রশ্ন

Available?

উত্তর

Yes, This book is available you can buy it.

প্রশ্ন

এইটা HARDBACK না PAPERBACK?

উত্তর

হার্ডকভার।

প্রশ্ন

Available?

উত্তর

Yes, This book is available you can buy it.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)