তৃষ্ণা
বই কালেকশন

Buy তৃষ্ণা Online in Bangladesh

লেখক: জহির রায়হান

4.30
(26 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জহির রায়হান
  • Publisher: অনুপম প্রকাশনী
  • Isbn: 9789844042728
  • Number Of Pages: 48
  • Language: বাংলা
  • Edition: 5th Print, 2016
৳ 99৳ 12018% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“তৃষ্ণা”বইটির প্রথম দিকের কিছু কথাঃ একটি সুন্দর সকাল। বুড়াে রাত বিদায় নেবার আগে বৃষ্টি থেমে গেছে। তবু তার শেষ চিহ্নটুকু এখানে-সেখানে ছড়ানাে। চিকন ঘাসের ডগায় দু-একটি পানির ফোঁটা সূর্যের সােনালি আভায় চিকচিক করছে। চারপাশে রবিশস্যের ক্ষেত। হলদে ফুলে ভরা। তারপর এক পূর্ণ-যৌবনা নদী। ওপারে তার কাশবন। এপারে অসংখ্য খড়ের গাদা। ছেলেটির বুকে মুখ রেখে খড়ের কোলে দেহটা এলিয়ে দিয়ে ; মেয়েটি ঘুমােচ্ছে। ওর মুখে কোনাে অভিব্যক্তি নেই। ঠোটের শেষ সীমানায় শুধু একটুখানি হাসি চিবুকের কাছে এসে হারিয়ে গেছে। ওর হাত ছেলেটির হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখা। দুজনে ঘুমােচ্ছে ওরা। ছেলেটিও ঘুমিয়ে । তার মুখে দীর্ঘপথ চলার ক্লান্তি। মনে হয় অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছিলাে ওরা। চুলের প্রান্তে এখনাে তার কিছু রেশ জড়ানাে রয়েছে। সহসা গাছের ডালে বুননাপাখির পাখা ঝাপটানাের শব্দ শােনা গেলাে। মটরশুটির ক্ষেত থেকে একটা সাদা ধবধবে খরগােশের বাচ্চা ছুটে পালিয়ে গেলাে কাছের অরণ্যের দিকে। খড়ের কোলে জেগে উঠলাে অনেকগুলাে পায়ের ঐকতান। সমতালে এগিয়ে এলাে ওরা। যেখানে, ছেলেটি আর মেয়েটি এই পৃথিবীর অনেক চড়াই-উত্রাই আর অসংখ্য পথ মাড়িয়ে এসে অবশেষে এই স্নিগ্ধ সকালের সােনা-রােদে পরস্পরের কাছে অঙ্গীকার করেছিলাে। ভালােবাসি। বলেছিলাে। এই রাত যদি চিরকালের মতাে এমনি থাকে, এই রাত যদি আর কোনােদিন ভাের না হয় আমি খুশি হবাে। বলেছিলাে। ওই-যে দূরের তারাগুলাে, যারা মিটিমিটি জ্বলছে তারা যদি হঠাৎ ভুল করে নিভে যেতাে, তাহলে খুব ভালাে হতাে। আমরা অন্ধকারে দুজনে দুজনকে দেখতাম। বলেছিলাে। হয়তাে কিছুই বলেনি ওরা। শুধু শুয়েছিলাে। আঠারাে-জোড়া আইনের পা ধীরেধীরে চারপাশ থেকে এসে বৃত্তাকারে ঘিরে দাঁড়ালাে ওদের। ওরা তখনাে ঘুমুচ্ছে। তারপর। আমার কোনাে জাত নেই। মাংসল হাতজোড়া ভেজা টেবিলের ওপর ছড়িয়ে দিয়ে বুড়াে আহমদ হােসেন বললাে, আমার কোনাে জাত নেই। আমি না-হিন্দু, না-মুসলমান, না-ইহুদি, না-খৃষ্টান। আমায় জাত তুলে কেউ ডেকেছাে কি এক ঘুষিতে নাক ভেঙে দেবাে বলে দিলাম।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.30
(26 টি কাস্টমার রিভিউ)
5
65%
4
20%
3
15%
2
0%
1
0%
Farhana Zaman Liza
Farhana Zaman Liza ভেরিফাইড
02 Mar 2025

জহির রায়হানের উপন্যাস মানেই অসাধারণ কিছু। এতো অল্প শব্দে স্বল্প পরিসরে এতো অসাধারণ সব গল্প তিনি কিভাবে ফুটিয়ে তোলেন ভেবে অবাক লাগে। এটিও ব্যতিক্রম নয়। স্বল্প পরিসরেই তৃষ্ণা উপন্যাসে সমাজের নানা দিক তিনি তুলে ধরেছেন। একি সাথে তুলে ধরেছেন জীবনের কিছু দিক। শেষে এসে একেবারেই গল্পের মোড় বদলে যায়। পারসোনাল রেটিং: ৫/৫

tazul islam256
tazul islam256 ভেরিফাইড
20 Feb 2025

এত ছোট উপন্যাস আমি আগে কখনো করিনি, উপন্যাসটিক চমৎকার। দুজন ব্যর্থ মানুষের জীবনে কথা, তাদের স্বপ্ন, আশা অপূর্ণ ভালোবাসাকে প্রকাশ করা হয়........ কিন্তু শেষঅবধি কি তাদের একসাথে সংসার করার। কিন্তু এ স্বপ্ন কি পূরণ হয়............ নাকি ব্যর্থ হয়???

Syed Maruf Sadique
Syed Maruf Sadique ভেরিফাইড
01 Aug 2022

Excellent

Muhit Alam
Muhit Alam ভেরিফাইড
21 Jun 2022

দারুণ!

Md.Mahbub Hossain
Md.Mahbub Hossain ভেরিফাইড
29 May 2022

Nice Book

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কি হার্ড কভারের?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কত পেজ

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট 48 পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কি হার্ড কভারের?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কত পেজ

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট 48 পৃষ্ঠা, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)