

Buy গল্প সমগ্র Online in Bangladesh
লেখক: জহির রায়হান
- Author: জহির রায়হান
- Publisher: অনুপম প্রকাশনী
- Isbn: 9789844042674
- Number Of Pages: 124
- Language: বাংলা
- Edition: 7th Printed, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
“গল্প সমগ্র" বইটির ফ্ল্যাপের কথাঃজহির রায়হান শুধু এদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা। হিসেবেই নয়, আমাদের কথাসাহিত্যেরও তিনি একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। আপাদমস্তক শিল্পী বলতে যা বােঝায় তিনি ছিলেন তাই। সর্বক্ষণ সৃষ্টির প্রেরণায় অস্থির এই মানুষটি চলচ্চিত্র ও সাহিত্য এই দুই অঙ্গনেই ছিলেন সমানভাবে সক্রিয়। আর দুই ক্ষেত্রেই তিনি তাঁর প্রতিভার পরিচয় দিয়েছেন। ছিলেন প্রবলভাবে দায়বদ্ধ একজন মানুষও। আমাদের ভাষা। আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রামী অভিযাত্রার প্রতিটি পর্যায়ে তিনি কেবল আলাে হাতে জাতিকে পথই দেখাননি, ইতিহাসের বাঁকগুলাে বাজয় হয়ে উঠেছে তার রচনায়। স্বাধীনতা যুদ্ধে বিজয়ের অব্যবহিত পর তাঁর বিয়ােগান্ত অন্তর্ধানের ঘটনাটি জাতিকে কেবল হতবাক ও বেদনায় মুহ্যমানই করেনি, যেমন আমাদের চলচ্চিত্রশিল্প তেমনি কথাসাহিত্যকেও তিনি অনেকখানি রিক্ত করে দিয়ে গেছেন। তারপরও মাত্র ৩৭ বছরের পরমায়ু নিয়ে চলচ্চিত্র ও সাহিত্য উভয় ক্ষেত্রে তিনি তার প্রতিভার যে স্বাক্ষর, সৃষ্টিশীলতার যে ফসল রেখে গেছেন, নিঃসন্দেহে তাই তাঁকে অমর করে রেখেছে। যদিও বাস্তব কারণেই চলচ্চিত্রকার পরিচয়ের আড়ালে কথাসাহিত্যিক হিসেবে তাঁর অবদান হয়তাে বা কিছুটা ঢাকাই পড়ে গেছে।আমাদের বর্তমান প্রয়াসের লক্ষ্য হল দেশের, বিশেষ করে নবীন প্রজন্মের পাঠকদের কাছে জহির রায়হানের সাহিত্যিক অবদানের পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরা। আর সেই লক্ষ্য থেকেই তাঁর গল্পসমগ্র, উপন্যাসসমগ্র, রচনাসমগ্র এবং আলাদা আলাদাভাবে সবগুলাে গ্রন্থ আমরা প্রকাশ করেছি। আশা করি পাঠক আমাদের মহান এক কথাশিল্পীর প্রতিভার সঙ্গে সম্যক পরিচিত হবার সুযাগ পাবেন।সূচিপত্র* সােনার হরিণ/৯* সময়ের প্রয়ােজনে/১২* একটি জিজ্ঞাসা/২২* হারানাে বলয়/২৪* বাঁধ/২৯,* সূর্যগ্রহণ/৩৫* নয়া পত্তন/৪১* মহামৃত্যু/৪৬* ভাঙাচোরা/৫১* অপরাধ/৫৭* স্বীকৃতি/৬২* অতি পরিচিত/৬৯* ইচ্ছা অনিচ্ছা/৭৩* জন্মান্তর/৭৯* পােস্টার/৮৫।* ইচ্ছার আগুনে জ্বলছি/৯২* কতকগুলাে কুকুরের আর্তনাদ/৯৫* কয়েকটি সংলাপ/৯৬* দেমাক/১০১* ম্যাসাকার/১০৬* একুশের গল্প/১১৯
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার পড়া গল্প সমগ্রের মধ্যে সবচেয়ে বাজে একটা সমগ্র। কমিউনিস্ট জহির রায়হান গল্প রচনার ক্ষেত্রে তার চিরাচরিত ধর্মবিদ্বেষীতা থেকে বের হয়ে আসতে পারেন নাই। অন্য দশটা বাম রাজনৈতিক ব্যক্তিত্বের মত তিনিও এই দেশ এবং সমাজের মূল সমস্যা যেন ধর্ম এবং এ সমাজের রক্ষণশীল চিন্তা। এই রক্ষণশীল চিন্তাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য ইচ্ছেমত মনের মাধুরী মিশিয়ে আগডুম বাগডুম লিখেছে। এছাড়া লেখার আর কোন সাব্জেক্ট যেন তিনি পান নাই।
One of the Great book

On time delivery peye ame khub e khusi
ভালো

Awesome
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই সমগ্ৰের পৃষ্ঠা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১২৪। ধন্যবাদ!
আচ্ছা এই বইয়ে কি জহির রায়হান এর প্রতিটা গল্পঃ সম্পূর্ণ আকারে থাকবে নাকি সংক্ষিপ্ত আকারে?
প্রিয় গ্রাহক, সবগুলো গল্প সম্পূর্ণ দেওয়া আছে।
এই সমগ্ৰের পৃষ্ঠা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১২৪। ধন্যবাদ!
আচ্ছা এই বইয়ে কি জহির রায়হান এর প্রতিটা গল্পঃ সম্পূর্ণ আকারে থাকবে নাকি সংক্ষিপ্ত আকারে?
প্রিয় গ্রাহক, সবগুলো গল্প সম্পূর্ণ দেওয়া আছে।






















